INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

গ্যালাক্সি কৃষ্ণ বন্ত আছে যার ভর সূর্যের তুলনায় ৩ বিলিয়ন গুণ বেশী । এই বন্তটি হয়তো কোন ব্যাক হোল হবে । এর চতুর্দিকে একটি দ্রস্ত ঘুর্ণনরত ডিক্কের সন্ধান পাওয়া গেছে। এতে কেন্দ্রের কালো বন্ত ব-্যাক হোল হওয়ার সম্ভাব্যতা আরো বাড়িয়ে দিয়েছে। রেডিও গ্যালাক্সি আমরা ইতোমধ্যে বেশ ক'টি গ্যালাক্সির উপর তথ্যাদি তুলে ধরেছি। গ্যালাক্সি গবেষণায় বিজ্ঞানীরা শুধুমাত্র দৃশ্যমান আলোকেই ব্যবহার করেন না । গবেষণার সময় ইলেকট্রমেগনেটিক স্পেকট্রামের অন্যান্য তরঙ্গের উপরও অনুসন্ধান চালানো হয়- যাতে নির্ণিত হয় গ্যালাক্সি থেকে এসব বিকিরণ হয় কি না। এসব অদৃশ্য তরঙ্গের মধ্যে আছে ইন্ফাডের, আলট্রাভাইলোট, এক্স-রে ও রেডিও । পরীক্ষা করে দেখা গেছে প্রত্যেক গ্যালাক্সি থেকেই দৃশ্যমান আলো ছাড়াও রেডিও তরঙ্গ বেরিয়ে আসে । এই তরঙ্গে গবেষণা করলে আমরা আরো অনেক তথ্য জানতে পারবো যা সাধারণ আলোকরশ্বি থেকে জানা সম্ভব নয়। কিছু কিছু গ্যালাক্সি আছে যাদের রেডিও তরঙ্গ খুব বেশী শক্তিশালী । সাধারণ গ্যালাক্সির তুলনায় একটি বিশেষ সময়ের মধ্যে এসব গ্যালাক্সি থেকে এক হাজার থেকে একশ মিলিয়ন গুণ বেশী রেডিও তরঙ্গ নির্গত হয়। এসব বিশেষ গ্যালাক্সিকে বলে রেডিও গ্যালাক্সি। সাধারণত রেডিও গ্যালাক্সির কেন্দ্র থেকে তরঙ্গ আসে । এই কেন্দ্রীয় এলাকাকে বলা হয় রেডিও নিউক্লিয়াস । আরো দুটি এরিয়া থেকে রেডিও তরঙ্গ বিকিরণ হয় যাকে বলে রেডিও লোব্স। অধিকাংশ শক্তিশালী রেডিও গ্যালাক্সি এলিপটিক্যাল হয়ে থাকে । আমাদের মিক্কিওয়েসহ স্পাইরাল গ্যালাক্সি থেকেও গ্যালাক্সি রেডিও তরঙ্গ নির্গত হয়- কিন্তু তা এলিপটিক্যাল গ্যালাক্সির তুলনায় অনেক কম। তবে গড়ে ১০টি এলিপটিক্যাল গ্যালাক্সির মধ্যে একটি মাত্র রেডিও গ্যালাক্সি পাওয়া যায়। রেডিও গ্যালাক্সি তার নিজের অনেক গোপন তথ্য রেডিও সিগনালের মাধ্যমে প্রকাশ করে থাকে । উপরের (আগের পৃষ্ঠার) ফল্স চিত্রে আমরা একটি রেডিও গ্যালাক্সি দেখতে পাচ্ছি। নি পিত একটি টেলিস্কোপ এই ম্যাপটি তৈরী করে। আমাদের ছায়াপথের স্যাটেলাইট গ্যালাক্সি লার্জ মেজেলানিক ক্লাউডস থেকে প্রাপ্ত রেডিও সিগনাল দ্বারা এই ম্যাপ বানানো হয়েছে। চিত্রে উজ্জ্বল এলাকাসমূহ হলো আয়োনাইজড্‌ বা চার্জ হওয়া হাইড্রোজেন যা তাপ এনার্জি বিকিরণ করে। অনেক বিজ্ঞানীর ধারণা কেন্দ্রে ব-্যাক হোল আছে এমন গ্যালাক্সি থেকে রেডিও সিগনাল আসে। সিফার্ট গ্যালাক্সি সাধারণ গ্যালাক্সি ও রেডিও গ্যালাক্সির মাঝামাঝি পর্যায়ের রেডিও বিকিরণ করে এমন কিছু গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে যাদের কেন্দ্র খুব বেশী উজ্জ্বল দেখায়- এসব গ্যালাক্সিকে সিফার্ট গ্যালাক্সি বলে। শুধু রেডিও নয় এক্স-রে বিকিরণও কোন কোন সিফার্ট গ্যালাক্সি থেকে হয়ে থাকে । ১৯৪৩ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী কার্ল সিফার্ট সর্বপ্রথম এসব গ্যালাক্সি আবিষ্কার করেছিলেন তাই তারই নামানুসারে এদের নামকরণ করা হয়েছে। তবে সাম্প্রতিক তথ্য থেকে এটা প্রায় নিশ্চিত হওয়া গেছে যে, সিফার্ট, রেডিও গ্যালাক্সি ও কুযুয়াইজার নামক গ্যালাক্সি মূলত একই ধরনের । এক্স-রে গ্যালাক্সি বুঝাই যাচ্ছে এসব গ্যালাক্সি কোন ধরনের: এগুলো ইলেকট্রমেগনেটিক স্পেকন্রামের এক্স-রে তরঙ্গ বিকিরণ করে। আমাদের সুর্যও এক্স-রে বিকিরণ করে, একইভাবে আমাদের মিক্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকেও এক্স-রে সিগনাল আসে । তবে উভয়ের মধ্যে কি পরিমাণ এক্স-রে বিকিরণ হয় সে হিসাব করলে তাতে রাতদিন তফাৎ বিদ্যমান । সূর্য যে পরিমাণ বিকিরণ করে তার লক্ষ গুণ বেশী ছায়াপথ করে । আর কোন কোন অতুযজ্জল এক্স-রে গ্যালাক্সি থেকে ট্রিলিয়ন গুণ বেশী এক্স-রে বেরিয়ে আসে । সাধারণত বাইনারি (জোড়া) তারা সিস্টেম যাদের কক্ষপথ একে অন্য থেকে বেশী নিকটবর্তী এবং গ্যালাক্সির গরম গ্যাস থেকে এক্স-রে তরঙ্গে রেডিয়েশন বিকিরণ হয়। সর্বাপেক্ষা উজ্জ্বল এক্স-রে গ্যালাক্সির কেন্দ্র অত্যন্ত সক্রিয় হয়ে থাকে। এতে অবশ্য ব-যাক হোলের মতো বন্ত বিদ্যমান । এরূপ গ্যালাক্সিই শক্তিশালী এক্স-রে তরঙ্গ বিকিরণ করে। বাইনারি তারা থেকে এক্স-রে বাইনারি বা জোড়া তারা থেকে যে এক্স-রে নির্গত হয় তাতে সাধারণত একটি ১৫০

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।