INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

গ্যালাক্সি কাছ থেকে এই গ্যালাক্সিদ্বয় সম্পর্কে জ্ঞানার্জন করেছিলেন । সুতরাং পরবর্তীতে এ দু'টোর নামকরণ তারই নামানুসারে করা হয়। এলএমসি ১৫০,০০০ আলোক-বৎসর দূরে অবস্থিত এবং এসএমসি'র দূরতৃ ১,৭৩,০০০ আলোক-বতসর | ঈসায়ী ১৯৮০ সালের প্রথম দিকে এসএমসি*র পেছনে আরও ২০,০০০ আলোক- বতসর দূরে ছোট্ট আরেকটি আকৃতিহীন গ্যালাক্সি আবিষ্কৃত হয়। এটির নামকরণ মিনি মেজেলানিক ক্লাউডস (এমএমসি) হিসাবে স্বীকৃত হয়। ধারণা করা হয় আজ থেকে ২০০ মিলিয়ন বছর পূর্বে এলএমসি ও এসএমসি'র মধ্যে প্রায়-সংঘর্ষ বাধে। ফলে এসএমসি থেকে এমএমসি বিচ্ছিহ্ন হয়ে ছিটকে পড়ে। ১৯৮৭ সালে এলএমসিতে একটি সুপারনোভা বিস্ফোরণ ঘটে । মহাকাশে স্থাপিত হাবল টেলিক্ষোপ এই সুপারনোভার ছবি তুলে পৃথিবীতে প্রেরণ_করে। মেজেলানিক ক্লাউডস মূলত আমাদের ছায়াপথের উপ-গ্যালাক্সি বা স্যাটেলাইট । উভয় ক্লাউডস আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এনজিসি ৪২৫৮ কেনিস ভেনেসিটি নক্ষত্রপুঞ্জে এনজিসি ৪২৫৮ স্পাইরাল গ্যালাক্সি অবস্থিত। এর অপর নাম এম-১০৬। বিজ্ঞানীদের ধারণা এই গ্যালাক্সির কেন্দ্রে একটি ভারী ব-্যাক হোল আছে। গ্যালাক্সিটি মহাকাশে উজ্জ্বল বন্তদের একটি । ছোট্ট দূরবীক্ষণযন্ত্রে মাধ্যমে এটি সহজেই দৃশ্যমান। এর দৃশ্যমান মেগনিটিউড ৮.৩। আনড্রমেডা গ্যালাক্সির মতো এনজিসি ৪২৫৮-এর ডিস্ক কাত করা দেখায়। গ্যালাক্সির স্পাইরাল আর্মসে নতুন তারার জন্ম হচ্ছে বলে মনে হয়। এই গ্যালাক্সির একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দূরত্ব ১৩১,০০০ আলোক-বতসর | আমাদের পৃথিবী থেকে এটি ২৫ মিলিয়ন আলোক-বৎসর দূরতে অবস্থিত । এনজিসি ৪২৫৮ “আরসা মেজর* নামক ক্লাউডের সদস্য হতে পারে । সাম্প্রতিক কিছু ১৪৭ গ্যালাক্সি তথ্য থেকে জানা যায় গ্যালাক্সির কেন্দ্রে সূর্য থেকে ৩৬ মিলিয়ন গুণ ভারী একটি বন্ত আছে। মাত্র ০.১ আলোক-বৎসর ব্যাসসম্পন্ন এই বন্তটিই হলো এ পর্যন্ত প্রাপ্ত সর্বাপেক্ষা ঘন বন্ত। কেন্দ্র থেকে খুব শক্তিশালী গ্যাস জেট বের হয়ে আসতেও দেখা যায়। এসব তথ্য থেকে বিজ্ঞানীরা ধারণা করেন, এনজিসি ৪২৫৮-এর কেন্দ্রে একটি বড় আয়তন ও ওজনের শক্তিশালী ব-্যাক হোল আছে। এনজিসি ৪২৬১ এই গ্যালাক্সিটি ৩সি২৭০ সংকেত দ্বারাও চিহিত করা হয়। ভার্গো নক্ষত্রপুঞ্জে এই স্পাইরাল গ্যালাক্সির অবস্থান ৷ নিউ জেনারেল ক্যাটালগ (এনজিসি) নামকরণে একটি তালিকা ডেনিশ মহাকাশ বিজ্ঞানী ডি. এল. ই. ড্রেয়ার ১৮৮১ সালে প্রণয়ন করেন । এনজিসি ৪২৬১ গ্যালাক্সির কেন্দ্রেও একটি সুপার-ভারী ব-্যাক হোল আছে বলে অনেকেই ধারণা করেন। এই গ্যালাক্সিটি তুলনামূলকভাবে কাছেই অবস্থিত। মেপে দেখা গেছে এর দূরত্ব ১০০ মিলিয়ন আলোক-বৎসর । আকাশের ৩.৯ আর্ক হলো এর দৃশ্যের ব্যাপ্তি (এই মাপ দ্বারা এটাই বুঝায়: আকাশের কতটুকু অংশ জুড়ে এটি পৃথিবী থেকে দৃশ্যমান হয়)। গ্যালাক্সিটির দৃশ্যতঃ মেগনিটিউড (পৃথিবী থেকে দৃশ্যমান ওজ্বল্যতার একটি মাপ) ১০.৩। অতি সম্প্রতি মহাকাশে স্থাপিত হাবল স্পেইস টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্যাদি থেকে জানা গেছে এনজিসি ৪২৬১ এর কেন্দ্রের চতুর্দিকে একটি স্পাইরাল ডিস্ক আছে। এটি প্রায় ১৩০০ কিমি (৮০০ মাইল) চওড়া । এই ডিক্ষ থেকে ঝুব দ্রুত ধুলোর মতে৷ বন্ত কেন্দ্রস্থ ব-যাক হোলে পতিত হচ্ছে। মনে হচ্ছে যেনো এই ডিস্কটি ব-্যাক হোলের খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। এম ৮৭ এটি “ভারগো এ” নামেও প্রসিদ্ধ। ভার্গো নক্ষত্রপুঞ্জের একটি বিরাট আয়তনের এলিপটিক্যাল গ্যালাক্সি হলো এম ৮৭। পৃথিবী থেকে এর দূরত্ব ৫০ মিলিয়ন আলোক-বতসর। এই গ্যালাক্সির কেন্দ্েও একটি বিরাট বড়ো ব-্যাক হোল থাকতে পারে। ভার্ো ক্লাস্টার অব গ্যালাক্সিতে এম ৮৭ একটি প্রভাবশীল বন্ত। এই ক্রাস্টারটি পৃথিবী থেকে নিকটতম গ্যালাক্সি গ্রুপ। এম ৮৭ এর ব্যাস ১১,২০,০০০ আলোক-বৎসর । আমাদের মিক্কিওয়ের ডিস্ক থেকে এর ব্যাস ২০ শতাংশ বেশী। প্রায় গোলকের মতো এই গ্যালাক্সিতে ছায়াপথের তুলনায় অন্তত দশ গুণ বেশী তারা আছে যাদের অধিকাংশই পুরাতন বা বয়ক্ক। এম ৮৭ থেকে উচ্চ মাত্রায় রেডিও এবং এক্স-রে তরঙ্গ বিকিরণ হয় । এতে হাজার হাজার গে-াবুলার তারা ক্লাস্টার বিদ্যমান । অত্যন্ত সক্রিয় কেন্দ্র থেকে হাজার হাজার আলোক-বৎসর দূর পর্যন্ত অস্থির বন্ত বেরিয়ে আসতে দেখা যায় । কেন্দ্রে একটি ভারী ১৪৮

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।