INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

গ্যালাক্সি ধরা দেয় তা সবই মুলত ছায়াপথের সদস্য । কাঠামো আমরা ইতোমধ্যে বলেছি গ্যালাক্সির তিনটি মৌলিক আকার আছে: এলিপটিক্যাল (ডিম্বাকৃতি), স্পাইরাল (পেছানো) ও ইরেগুলার (বিশিষ্ট আকারহীন)। আমাদের ছায়াপথ একটি বড় আয়তনের স্পাইরাল গ্যালাক্সি । এতে কয়েকটি পেছানো আর্ম ব হাত আছে এবং ১০ হাজার আলোক-বৎসর গাটু কেন্দ্র । কেন্দ্রীয় এলাকার তারাগুলো একটা আরেকটা থেকে বেশ নিকটে অবস্থিত । তবে দূরের তারারা একে অন্য থেকেও বেশ দূরে অবস্থান করে। পুরো ছায়াপথের ডিস্ক একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত ১ লক্ষ আলোক-বসরব্যাপী বিস্তুত। এই বিরাট ডিক্ষের উপরে ও নীচে অনেক তারাক্লাস্টার আছে যাদেরকে গে-বুলার ক্লাস্টার বলে । আমাদের ছায়াপথে টাইপ-১ ও টাইপ-২ এই উভয় ধরনের তারা বিদ্যমান । টাইপ- ১ তারাদের বৈশিষ্ট্য হলো এগুলো খুব উজ্জ্বল, নীল রংবিশিষ্ট। অপরদিকে টাইপ-২ হলো বিরাট আয়তনবিশিষ্ট লাল তারা । টাইপ-১ তারা অপেক্ষাকৃত কম বয়সী, আর এ কারণেই এগুলো উজ্জ্বল আলো প্রদান করে। এদের কেন্দ্রে জোরেসুরে আনবিক ফিউশন রিয়েকশন অব্যাহত আছে। এই ফিউশনের জন্য প্রয়োজনীয় জ্বালানি হাইড্রোজেন গ্যাস টাইপ-১ তারায় বিরাট মাত্রায় বিদ্যমান। টাইপ-২ লাল জায়ান্ট তারার মধ্যে হাইড্রোজেনের মাত্রা অনেক কম। এদের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন প্রতিক্রিয়া অনেকটা ধীর গতিতে সংঘটিত হচ্ছে। পরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে জানা গেছে ছায়াপথে কেন্দ্রের নিকটবর্তী তারাদের অধিকাংশই টাইপ-২ তারা । তবে কেন্দ্রটি পুরোপুরি পর্যবেক্ষণ পৃথিবী থেকে সম্ভব নয়। গ্যালাক্সির ডিক্কের মেঘমালা ও ডাস্ট আমাদের দৃশ্যকে অনেকটা অস্পষ্ট করে তুলে। তবে ইলেকট্রমৈগনেটিক স্পেকট্রামের অন্যান্য তরঙদৈর্ঘ্যে এই এলাকা থেকে আগত বিরিকরণ পরীক্ষা করা সম্ভব । এই কাজে মহাকাশ বিজ্ঞানীরা রেডিও ও ইন্ফারেড টেলিস্কোপ ব্যবহার করে থাকেন। এছাড়া এক্স-রে কৃত্রিম উপগ্রহও কাজে লাগানো হয় । এসব যন্ত্রাদি থেকে গামা-রে তরঙ্গে ছায়াপথ ১৪৩ গ্যালাক্সি প্রাপ্ত তথ্যাদি ও গবেষণা দ্বারাই কেন্দ্রের মধ্যে একটি ব-যাক হোল থাকার প্রমাণ পাওয়া গেছে। ব-যাক হোলের উপর বিস্তারিত আলোচনা একটি আলাদা পরিচ্ছেদে করা হবে । পূর্বের পৃষ্ঠার ছবিতে ছায়াপথের দৃশ্য গামা-রে ওয়েভলেন্থে দেখা যাচ্ছে। এখানে গ্যালাক্সির কেন্দ্রকে চিত্রিত করা হয়েছে বিভিন্ন রং দ্বারা (রঙ্গিন ছবি হলে ব্যাপারটি আরো পরিষ্কার হতো)। পৃথিবী থেকে দৃশ্যমান মিক্কিওয়ে মধ্যখানের লম্বা সাদা লাইন দ্বারা বুঝানো হয়েছে। গ্যালাক্সির কেন্দ্রে ব-্যাক হোল থাকার সম্ভাবনা ছাড়াও এ্যান্টিমেটার (অবস্ত) আছে বলে প্রমাণ মিলেছে। এসব অবস্ত বস্তর (বা মেটারের) সাথে মিলিত হলেই উভয়টি অস্তিতৃহীন হয়ে পড়ে। তবে অস্তিত্ব হারানোর সময় মহাকাশে বিকিরণ করে শক্তিশালী গামা-রে। এই এ্যান্টিমেটার কণাসমূহ থাকায় কেন্দ্রে ভারী একটি ব-যাক হোল থাকার সম্ভাবনা আরোও বাস্তব করে তুলেছে। এছাড়া কেন্দ্রের চতুর্দিকে ঘুর্ণনরত তারাদের উচ্চ গতিও ব-্যাক হোল থাকাকে সমর্থন করে । কোন কোন তারা ১.৮ মিলিয়ন কিমি/ঘণ্টা (১.১ মিলিয়ন মাইল প্রতি ঘণ্টা)- এই বিরাট উচ্চ গতিতে প্রদক্ষিণরত আছে বলে প্রমাণ পাওয়া গেছে। এই গতিটি সূর্যের চতুর্দিকে পৃথিবীর প্রদক্ষিণ গতির তুলনায় ১৭ গুণ বেশী । অথচ সূর্য থেকে পৃথিবীর দূরত্বের তুলনায় ওসব তারা কেন্দ্র থেকে শত শত গুণ বেশী দূরে অবস্থান করে। সুতরাং কেন্দ্রে যাকিছুই থাকুক না কেন, অত্যন্ত অল্প এলাকায় বিরাট মহাকর্ষসম্পন্ন বন্ত ছাড়া এতো দূরের তারারা এরূপ উচ্চ গতিশীল হতো না । সুতরাং এই গবেষণাও কেন্দ্রের সন্তাব্য বস্তটি ব-যাক হওয়ার দিকেই ইঙ্গিত করে। ঘুর্ণন পুরো মিক্কিওয়ে তার নিজন্ব মধ্যশলাকার উপর ভিত্তি করে ঘুরে । গ্যালান্টিক উত্তর মেরুর উপর থেকে তাকালে মিক্কিওয়ের ঘুর্ণন ঘড়ির কাটার দিকে দেখা যাবে। এসাথে সবক'টি স্পাইরাল আর্মসও একই দিকে ঘুরছে বলে দৃশ্যমান হবে। ঘূর্ণন গতি ও কেন্দ্রের দূরত্বের মধ্যে সম্পর্ক আছে। কেন্দ্র থেকে যতো দূরে কোন তারা অবস্থান করে তার গতিও ততো বেশী হয়। অপরদিকে কেন্দ্রের দিকে যতো যাওয়া যাবে বস্তর ঘুর্ণন গতিও ততো কম হবে । আমাদের সূর্য ও পার্শববর্তী এলাকায় এই গতির পরিমাণ হলো ২০০ মিলিয়ন বৎসর কিংবা এরচেয়ে বেশী । সুতরাং আমাদের সৌরজগৎ গ্যালাক্সির কেন্দ্রের চতুর্দিকে ২২০ কিমি / সেকেন্ড (বা ১৪০ মাইল প্রতি সেকেন্ড) বেগে প্রদক্ষিণ করছে। ১৪৪

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।