গ্যালাক্সি তারা ও ব-্যাক হোলকেও অন্ধকার বন্তর সঙ্গে শামীল করা হয়। অন্ধকার বন্ত হওয়ার সঠিক ক্যান্ডিডেট যেটাই হোক না কেন- এটার অস্তিত্ব অনেকেই স্বীকার করে নিয়েছেন। এছাড়া ১৯৯৭ সালে হাবল টেলিক্কোপের একটি ছবি থেকেও এর প্রমাণ মিলে। বিজ্ঞানীরা দূরবর্তী একটি গ্যালাক্সি ক্লাস্টার গবেষণা করতে যেয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে, এতে দৃশ্যমান অংশ যেটুকু ভর দেখাচ্ছে তারচেয়ে ২৫০ গুণ বেশী বন্ত থাকার দিকে অন্যান্য তথ্যাদি ইজিত করে । এই অতিরিক্ত বন্ত ডার্ক মেটার ছাড়া আর কিছু নয় । আর ডার্ক মেটার থাকার উপর নির্ভর করছে আমাদের এই মহাবিশ্ব একদা ক্লোজ হয়ে ধ্বংস হবে কি না। গ্যালাক্সি নামক তারাপুঞ্জের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক আলোচনা এখানেই শেষ । তবে কিছু বিশেষ গ্যালাক্সির উপর আরও একটু অতিরিক্ত জেনে নিলে জগতের সৃষ্টিকৌশল সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটা বৃদ্ধি পাবে। মহাকাশ বিজ্ঞানীরাও ওসব বিশেষ গ্যালাক্সির উপর স্ট্যাডি অগ্রাধিকার ভিত্তিতে করে যাচ্ছেন। সুতরাং এবার আমরা বেশ ক'টি গ্যালাক্সির উপর বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আমাদের গ্যালাক্সি পৃথিবী থেকে যেভাবে দেখা যায়। উজ্জ্বল আলোকিত এলাকায় অধিকাংশ তারার অবস্থান । মাঝের সর্বাপেক্ষা বেশী উজ্জ্বল স্থানটি হলো গ্যালান্টিক কেন্দর। গ্যালাক্সি পরিচ্ছেদ ২ মিক্কিওয়ে গ্যালাক্সি নিজের ঘর থেকে শুরু করা যাক। আমরা যে গ্যালাক্সির বাসিন্দা তার নাম হলো মিক্কিওয়ে গ্যালাক্সি। ছোটবেলা জ্যোতগ্নাহীন অন্ধকার রাতে উঠোনে বেরিয়ে যখন আকাশের দিকে তাকাতাম তখন অসংখ্য তারা ছাড়াও একটি উজ্জ্বল রেখা চোখে পড়তো যা আকাশের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত বিস্তুত ছিলো। কোন কোন মুরুব্বীদের জিজ্ঞেস করলে বলতেন, এটা "দুধের নদী" ৷ এই দুধের নদীই আমাদের গ্যালাক্সির একটি আর্মস বা হাত মাত্র । মিক্কিওয়েকে বাংলায় ছায়াপথও বলে । আমরা অবশ্য অনেকবার মিক্কিওয়ে গ্যালাক্সির কথা উলে-খ করেছি। আগের পৃষ্ঠায় একটি ছবিও ছেপেছি। নীচে আরেকটি ছবি দেওয়া হলো। কোন এক সময় ধারণা করা হতো এই মিক্কিওয়ে গ্যালাক্সিই মহাবিশ্ব । কিন্ত গেল ০৯ শতকের দ্বিতীয় দশকে বড়ো বড়ো টেলিক্কোপের মাধ্যমে আকাশের ছবি ওঠানোর পর এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে, মিক্কিওয়ে মূলত কোটি কোটি গ্যালাক্সির একটি মাত্র । পুরো মহাবিশ্বব্যাপী অনুরূপ ও অন্যান্য ধরনের গ্যালাক্সি বিস্তৃত আছে। জগতের আয়তনও অনেক অনেক বড়ো । আমাদের মিক্কিওয়ে একটি বিরাট তারাজগৎ। এতে আমাদের সূর্যসহ মোট তারার সংখ্যা চারশত বিলিয়নেরও অধিক হবে বলে সর্বশেষ হিসাবে বলা হয়েছে। আমাদের সূর্য ছায়াপথের একটি আর্মসে (হাতে) অবস্থান করছে। মিক্কিওয়ের ধরন হলো স্পাইরাল বা পেছানো। এতে বেশ কয়েকটি পেছানো হাত আছে। প্রতিটি হাতে কোটি কোটি তারা ছাড়াও তারা ক্লাস্টার, নেব্যুলা, আন্তঃতারা ডাস্ট ইত্যাদি আছে। আমাদের সৌরজগৎ থেকে ছায়াপথের কেন্দ্র ২৮ থেকে ৩০ হাজার আলোক-বৎসর দূরে অবস্থিত । অর্থাৎ সেখান থেকে আলো আসতে ত্রিশ ১৪২
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।