INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

গ্যালাক্সি পরিচ্ছেদ ১ গ্যালাক্সির কেন্দ্র প্রত্যেক গ্যালাক্সির তারা, ক্লাউডস, গ্যাস ইত্যাদি যাবতীয় বন্ত একটি চতুর্দিকে ঘুরে । সাধারণত কেন্দ্রের দিকে যতোই অগ্রসর হওয়া যায় ততোই ী থেকে বেশী তারা পরিলক্ষিত হয়। এছাড়া কেন্দ্র থেকে বিরাট শক্তিশালী এনার্জি স্পাইর্যাল গ্যালাক্সি এম-১০০ বেরিয়ে আসে । এর মধ্যে আলোকরশ্মি ও ইলেকট্রমেগনেটিক বিভিন্ন রেডিয়েশন আছে। কিন্তু ঠিক কেন্দ্রে কী আছে? এ প্রশ্নের জবাব এখনও ঠিকভাবে জানা যায় নি। তবে অনেকে মনে করেন ব-্যাক হোল নমক এক অদ্ভুত বন্ত সেখানে বাস করে। আমরা একটু পরই বন্যাক হোলের উপর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরবো । অনেকদিন যাবৎ ব্যাক হোল শুধুমাত্র একটি কল্পিত বন্ত ছিলো- শেষ পর্যন্ত ১৯৯৪ সালে হাবল স্পেইস টেলিক্ষোপ একটি ব-্যাক হোল আবিষ্কার করে। এর অবস্থান দেখা গেছে একটি গ্যালাক্সির কেন্দ্রে। এরপর ১৯৯৮ সালে শক্ত প্রমাণ মিললো যে, আমাদের নিজস্ব মিন্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্েও একটি ব-যাক হোল আছে। ২৮ হাজার আলোক- বৎসর দূরত্বে অবস্থিত কেন্দ্রের এই হোলটির ভর বা ম্যাস সূর্য থেকে ২ মিলিয়নেরও অধিক। আমাদের লকেল গ্রুপের অপর বিরাট স্পাইরাল গ্যালাক্সি আন্দ্রমেডার কেন্দ্রেও একটি ব-যাক হোল থাকার প্রমাণ পাওয়া গেছে। ১৩৯ গ্যালাক্সি আগেই বলেছি প্রত্যেক গ্যালাক্সির কেন্দ্রকে এর সবকিছু প্রদক্ষিণ করে। অনেকটা সৌরজগতের মতো কিন্ত এতে একটি গুরুতৃপূর্ণ পার্থক্য বিদ্যমান । সৌরজগতের বাইরের গ্রহ-উপপ্রহের প্রদক্ষিণ গতির তুলনায় ভেতরের গ্রহ-উপগ্রহের প্রদক্ষিণ গতি অনেকটা বেশী । কিন্ত গ্যালাক্সির ক্ষেত্রে ব্যাপারটা এর ঠিক বিপরীত । স্পাইরাল গ্যালাক্সিতে তারাগুলো বৃত্তাকার প্রদক্ষিণপথে ঘুরে- তাদের গতি নির্ভর করে কেন্দ্র থেকে দূরত্রে উপর । দূরত্ব যতো বেশী গতিও ততো অধিক । স্পাইরাল ডিস্কের শেষপ্রান্তে এসে প্রদক্ষিণ গতি ৩০০ কিমি প্রতি সেকেন্ডে (১৮৫ মাই/সেকেন্ড) উন হতে দেখা যায়। এই গতিতে যেসব তারা প্রদক্ষিণ করে গ্যালাক্সির কেন্দ্র থেকে তাদের দূরত্ব দেড় লক্ষাধিক আলোক-বৎসর পর্যন্ত হয়ে থাকে। ডার্ক মেটার গতির সাথে দূরত্বের এই সম্পর্ক থেকে বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নির্ণয় করেছেন । এটা হলো, গ্যালাক্সির অধিকাংশ ভর বা ম্যাস সৌরজগতের মতো কেন্দ্রের মধ্যেই নিহিত নয় । অথচ দৃশ্যমান তারার মধ্যে এই অতিরিক্ত ভর বিদ্যমান নয়- সুতরাং এই “অন্ধকার বন্ত' কি? এসব বন্তকে অন্ধকার এজন্য বলা হয় যে, এগুলো কোন দৃশ্যমান আলো কিংবা ইলেকট্রমেগনেটিক সিগনাল বিকিরণ করে না। তবে সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, এই ডার্ক মেটার মহাকর্ষ দ্বারা দৃশ্যমান বস্তুকে আকর্ষণ করে। বাইরের বিভিন্ন দূরবর্তী গ্যালাক্সি গবেষণার মাধ্যমে এটাই নির্ণিত হয়েছে যে, মহাবিশ্বের অধিকাংশ “বস্ত" দৃশ্যমান তারা নয় বরং “অন্ধকার বন্ত" বা ডার্ক মেটার। নৈ] ডার্ক মেটারের অস্তিত্বের উপর প্রমাণস্বরূপ উপরোক্ত তথ্য ছাড়াও আরো কিছু থিওরী আছে। এর একটি হলো “গ্যালাক্সি ক্লাস্টার' থাকা । জগতের অধিকাংশ গ্যালাক্সি বিভিন্নভাবে দলে দলে বিদ্যমান আছে। অনেক বিজ্ঞানীর ধারণা, এভাবে জড়ো হয়ে থাকার পেছনে মূল কারণ হলো এঁ ডার্ক মেটার। তারা বলেন, প্রতিটি ক্লাস্টারের ৯০ শতাংশ ভর মূলত অন্ধকার বন্ত। আর এই বন্ত থাকার ফলেই গ্যালাক্সিগুলোয় দূরত্ব তেমন বেশী হতে পারছে না- মহাকর্ষ তাদেরকে একত্রে রেখে দিয়েছে। এই দু'টি থিওরী ছাড়াও ডার্ক মেটার থাকার আরেকটি থিওরী আছে। আমরা ইতোমধ্যে “ইনফ্লেশন থিওরী" সম্পর্কে বলেছি। এই থিওরীও অন্ধকার বস্ত থাকার দিকে ইঙ্গিত করে। যদি এই থিওরী সঠিক হয় তাহলে বুঝতে হবে জগতের ৯৯ শতাংশ বন্তই “ডার্ক মেটার” ৷ তাহলে এসব বন্ত কিসের তৈরী যাদের মধ্য থেকে আমরা কোন ধরনের ইলেকক্রমেগনেটিক বিকিরণ লক্ষ্য করি না? একাধিক সম্ভাব্য বন্তর কথা ইতোমধ্যে বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন । এর মধ্যে প্রথমটি হলো ভরবিশিষ্ট নিউদ্রিনো। যদিও স্বভাবের এই মৌলিক কণা নিডিট্রিনোর মধ্যে ভর আছে বলে এখনও সুস্পষ্ট প্রমাণ মিলে নি। দ্বিতীয় যে বন্তটি ডার্ক মেটার হবে বলে মনে করা হয় সেটা হলো আজো পর্যবেক্ষণহীন 'ব্রাউন ডোর্ফ' (বাদামী বামন) নামক তারার মতো ছোট্ট ছোট্ট বস্ত (সূর্য থেকেও অনেক কম আয়তনবিশিষ্ট)। এছাড়া সাদা বামন ১৪০

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।