গ্যালাক্সি সপ্তম অধ্যায় গ্যালাক্সি ংলায় ছায়াপথ বলে । তবে ছায়াপথ বলতে মূলত আমাদের মিক্কিওয়ে গ্যালাক্সিকে বুঝায় । আমি এখানে ছায়াপথ না বলে গ্যালাক্সি শব্দটিই ব্যবহার করবো- এর কারণ হলো, এই শব্দের অর্থ ব্যাপক । জগতব্যাপী যতো তারাজগৎ আছে সবগুলোকেই গ্যালাক্সি বলে । আর পুরো বিশ্বজগৎ মূলত কোটি কোটি গ্যালাক্সি দ্বারা সৃষ্ট । এপ্রতিটি গ্যালাক্সিই মূলত শত শত মিলিয়ন তারার সমন্বয়ে গঠিত একেকটি বিরাট জগৎ। সবগুলো তারা একে অন্যের মহাকর্ষ দ্বারা আকর্ষিত হয়ে একটি সাধারণ কেন্দ্রের চতুর্দিকে ঘুর্ণমান আছে। আধুনিক মহাকাশ বিজ্ঞানীদের ধারণা সমগ্র মহাবিশ্বে অন্তত ১২৫ বিলিয়ন গ্যালাক্সি বিদ্যমান। খালি চোখে আমরা রাতের আকাশে যেসব তারা দেখি তা সবই মূলত “আমাদের গ্যালাক্সি” মিক্কিওয়ে এর (বা ছায়াপথের) সদস্য । সূর্য ও তার পরিবারভূক্ত সকল গ্রহ-উপগ্রহ-আস্টারোইড, উদ্ধা ইত্যাদি সবই এঁ ছায়াপথের অসংখ্য তারার একটি মাত্র । তারা, গ্রহ-উপগ্রহ ছাড়াও গ্যালাক্সিতে আছে তারা ব্লাস্টার, এটম, সাধারণ ও জটিল ' মলিকিউল অবস্থায় হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন, কার্বন, সিলিকন ইত্যাদি গ্যাস। আরো আছে সর্বত্র বিচরণশীল “কজমিক রশ” । গ্যালাক্সির শ্রেণী আমরা দেখতে । এই গ্যালাক্সিটি 'স্পাইরাল' শ্রেণীভুক্ত । আমাদের মিন্কিওয়েও ১৩৫ গ্যালাক্সি একটি স্পাইরাল গ্যালাক্সি । এই শ্রেণীভুক্ত গ্যালাক্সির বৈশিষ্ট্য হলো অসংখ্য তারার সৃষ্ট একাধিক স্পাইরাল আর্মস বা পেছানো হাত থাকা । অপর আরেক ধরনের গ্যালাক্সি দেখতে পাওয়া যায় যাদের আকার গোলকের মতো- এদেরকে বিজ্ঞানের ভাষায় এলিপটিক্যাল (ডিন্বাকৃতি) গ্যালাক্সি বলে। উপরের ছবিতে এম৮৬ ও এম৮৪ এলিপটিক্যাল গ্যালাক্সি-দ্বয়কে আমরা দেখতে পাচ্ছি। এ দু'টো গ্যালাক্সি ভারগো ক্লাস্টার নামক গ্যালাক্সি গ্রুপের সদস্য । আমাদের অপেক্ষাকৃত ছোট্ট লকেল গ্রুপ নামক ক্লাস্টার থেকে এটির দূরত্ব ৫০ মিলিয়ন আলোক-বতসর। এলিপটিক্যাল গ্যালাক্সিতে বেশিরভাগ তারা বয়স্ক বলেই প্রতীয়মান হয়। এছাড়া এরূপ গ্যালাক্সিতে কোন আন্তঃতারা গ্যাস বা ধুলোবস্ত নেই বললেই চলে। অধিকাংশ এলিপটিক্যাল গ্যালাক্সি দেখতে অত্যন্ত উজ্ভ্বল। অপরদিকে স্পাইরাল গ্যালাক্সি আকারে অনেকটা চেপ্টা ও ডিক্ষের মতো । এতে শুধু পুরাতন বয়স্ক তারা নয় বরং অল্প বয়স্ক তারাসহ বেশ কিছু আন্তঃতারা গ্যাস ও ডাস্ট বিদ্যমান । অপর আরেকদল গ্যালাক্সি আছে যাদের দেখতে অনেকটা ডিক্কের মতো লাগলেও বিশেষ কোন আকার-বৈশিষ্ট্য নেই। এসব গ্যালাক্সির শ্রেণী হলো “ইরেগুলার' বা বিশেষ আকারহীন। এসব গ্যালাক্সিতে খুব বেশী গ্যাস, নতুন তারা ও ডাস্ট বন্ত বিদ্যমান । অপেক্ষাকৃত ছোট্ট আয়তনের এসব গ্যালাক্সি সাধারণত বড়ো কোন গ্যাল নিকটে অবস্থান করতে দেখা যায়। প্রায়শঃই এগুলো নিকটস্থ বড়ো গ্যাল প্রদক্ষিণ করে থাকে- ফলে এগুলোকে স্যাটেলাইট গ্যালাক্সি হিসাবেও ১৩৬
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।