অসীম থেকে অসীমে প্রথম অধ্যায় অসীম থেকে অসীমে আমরা মনে করি যে কোন বস্ত সৃষ্ট হলে তা অসীম হতে পারে শুধু ভবিষ্যৎ সময়ের সঙ্গে সম্পর্কিত হয়ে। অর্থাৎ কোন বসন্ত যেহেতু সৃষ্ট তাই সেটা অস্তিত্হীনতা থেকে অস্তিত্ অর্জন করেছে। এখন স্বাভাবিক নিয়ম হলো তা আবার ধ্বংস হয়ে অস্তিত্হীন হবে। কিন্ত কোন বন্ত কি অসীম ছিলো এবং অসীম থাকবে- কখনো এরূপ হতে পারে? ব্যাপারটি একটু তলিয়ে দেখা যাক। বন্তজগৎ ধ্বংসশীল । কথাটা আমার নয় আজকের আধুনিক বিজ্ঞানীদের অধিকাংশের মতামত এটাই । বস্তর অস্তিত্ব যেভাবেই হোক না কেন তা যে একদা ধ্বংস হবে সেটা নিশ্চিত বলে তারা ঘোষণা দি । এর কারণ হলো পুরো বিশ্বটাই একদা ধ্বংস হয়ে যাবে । আজকের বিজ্ঞান আমাদেরকে “বিগ বেং” নামক একটি জনপ্রিয় মতবাদ দ্বারা ব্যাপারটি স্পষ্ট করে দিচ্ছে । সংক্ষেপে এতে বলা হয়েছে, সমগ্র বন্তজগৎ একদা ছিলো না। আজ থেকে ১৪ কিংবা ততোধিক বিলিয়ন বছর পূর্বে অজানা এক কারণবশত এই মহাবিশ্ব বিরাট এক বিক্ষোরণের মাধ্যমে অস্তিত্বে আসে । এরপর তা দ্রুত বর্ধিত হয়ে গ্যালাক্সি, তারা ক্রাষ্টার, তারা, গ্রহ-উপগ্রহ ইত্যাদি সৃষ্ট হয়। এই বর্ধিত হওয়ার ক্রিয়াটি কিন্তু এখনও শেষ হয় নি। বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকে প্রমাণ ইরা পুরো মহাবিশ্ব চতুর্দিকে বিস্তৃত হচ্ছে। তবে বিস্তুতির গতি দিন দিন কমে আসছে। পুরো মহাবিশ্বব্যাপী যে মৌলিক শক্তি কাজ করছে তা-ই হলো বিস্তৃতিকে স্তিমিত করার কারণ । স্তিমিতকরণ প্রক্রিয়ায় যে মৌলিক শক্তিটি ক্রিয়া করছে তার নাম মহাকর্ষ । এই শক্তিটি জগতের প্রতিটি অণু- কণার মধ্যে বিদ্যমান । ধারণা করা হয় এই শক্তির ফলেই একদা জগতটি বিস্তৃত হওয়া থেকে বিরত হয়ে পড়বে । শুধু তাই নয়- এরপর তা আবার মহাকর্ষের প্রচ টানে উল্টো দিকে দ্রুত চলমান হবে এবং একদিন আরো একটি মহাপ্রলয়ের মাধ্যমে অস্তি ত্বহীন হয়ে পড়বে । সুতরাং জগতের কোন বন্তই অনন্ত জিনিসটির সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। সবকিছু সসীমের মধ্যে আবদ্ধ- এমনকি পুরো মহাবিশ্বও এ থেকে মুক্ত নয়। এখন প্রশ্ন জাগে, তাহলে উপ-শিরোনামে কেন আমরা “অসীম থেকে অসীমে” বললাম? দু'টি জিনিস অসীম থেকে অসীম হওয়ার জন্য কেন্ডিডেট হতে পারে । এ দু'টো হলো: ১. সময় এবং ২. সংখ্যা । সময় নিয়ে কতো কথা পরিচ্ছেদ ১ সময় নিয়ে কতো কথা সময় হলো বিজ্ঞানের ভাষায়, “স্থিতির অভিজ্ঞতার চেতনা” । সহজ ভাষায়, শুরু ও শেষের মধ্যে স্থিতিশীলতা বিদ্যমান থাকায় আমরা সময়ের ধারণা পাই। সময়কে পর্যায় বলা যায়, যার মধ্যে কোন ঘটনার সূত্রপাত, স্থায়িত্ ও শেষ হয় । সময় একটি বিস্তৃতিও বটে। স্থানের মধ্যে তিনটি সুপরিচিত বিস্তৃতি আছে: দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরত্ব। সময় যেহেতু সবকিছুর উপর ক্রিয়াশীল তাই একেও স্থানের চতুর্থ বিস্তৃতি হিসাবে ধরে নিতে হবে । বন্ত জগতের একটি মৌলিক বিষয় হলো সময় । বন্তর সংজ্ঞা দিতে যেয়ে আমরা এর ম্যাস (কতটুকু বন্ত বিদ্যমান তার হিসাব), মহাকর্ষের ফলে সৃষ্ট গতি (ওজন), ঘনতু (ডেনসিটি - বিশেষ ভলিউম বা ঘনমানে কি পরিমাণ মলিকিউল আছে), এর দৈর্ঘ্য-প্রস্থ-গভীরতৃ ইত্যাদির পরিমাণ ব্যক্ত করি। এছাড়া কোন্ বস্ত কিভাবে অস্তিত্বশীল আছে, এটা মৌলিক না মিশ্রণ পদার্থ ইত্যাদিও বলি। এসব তথ্যাদি জেনে নিলেই কিন্তু বন্ত সম্পর্কে পুরোপুরি জানা আমাদের হবে না- কারণ, বন্তর মধ্যে সময়ের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান । বস্তর সৃষ্টি কবে হয়েছিল, এটা স্থিতিশীল না সময়ের প্রভাবে পরিবর্তনশীল? ইত্যাদিও আমাদেরকে জেনে নিতে হয়। এসব কারণেই আধুনিক ফিজিক্স বা পদার্থবিদ্যায় সময় হলো একটি মৌলিক বিষয় । সময়কে ছাড়া পুরো পদার্থবিজ্ঞান অচল । তবে বিজ্ঞানীরা স্বীকার করেছেন, সময়কে বুঝা সর্বাপেক্ষা কঠিন-জটিল ব্যাপার ৷ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনকে নিয়ে সময় । আমরা এই তিনটি ধারণা সম্পর্কে জ্ঞাত কিন্তু বাস্তবে “সময় কী? এ প্রশ্নের জবাব জানি না! বিজ্ঞানও জানে না। সময় নিয়ে দার্শনিকরাও মাথা ঘামিয়েছেন এবং বলতে দ্বিধা নেই এখনও ঘামাচ্ছেন। কেউ কেউ মনে করেন, সময় কি জিনিস তা আমাদেরকে শিখে নিতে হয়। অভিজ্ঞতার আলোকেই সময়কে চিনতে হবে । জার্মান দার্শনিক কান্টের মতে, নবজাত শিশুরা সময় কি জিনিস বুঝতে পারে । কিন্তু অন্যরা বলেন, মানব মন সময়কে চিনতে যেয়ে সময়ের ধারণা সম্পর্কে জ্ঞাত হতে হয়। ফরাসি দার্শনিক হেনরি বার্গসন বলেন, একমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই সময়ের ধারণা জন্মে । সময় একটি অভিজ্ঞতালব বন্ত ৷ অভিজ্ঞতা ছাড়া এর অস্তিত্ব বুঝা যাবে না। সুতরাং বার্গসনের মতে একটি শিশুকে উনরজিজিনযাত লিখে তে ররালডিজতারলালোকে লে নিতে নিতে পারবে না। সময়কে চেনার জন্য উপরে বর্ণিত সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কতটুকু অতিরিক্ত জ্ঞানবান হয়েছি জানি না । তবে এটা স্পষ্ট হয়েছে যে, সময় বাস্তবে একটি অভিজ্ঞতার নাম । আমাদের জন্ম হয়, বড় হই তারপর শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢত্ব পেরিয়ে বার্ধক্যে উপনিত হই। এরপর একদিন মৃত্যুর ডাক এসে যায়। ইতোমধ্যে আমাদের দৈহিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটে, পৃথিবী তার আহিক ও বার্ষিক গতির ঙ
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।