আন্তঃতারা মহাশূন্য সবকিছুর যেমন জন্ম আছে তেমনি মৃত্যুও আছে। প্রাণীজগতের বেলায় এ কথাটি আমাদের অভিজ্ঞতার আলোকে এমনিতেই জানা হয়ে যায়। তবে ব্যাপারটি শুধুমাত্র প্রাণীজগতের ক্ষেত্রেই সত্য নয়- বস্তজগতেও অনুরূপ জন্ম-মৃত্যুর ব্যাপার আছে। তবে সে ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা দ্বারা তা অনেক সময় ধরা যায় না। এর মূল কারণ হলো আমাদের ইহলোকে বাসের সময়ের স্বল্পতা । জগত সৃষ্টি ও বন্তর জন্ম- মৃত্যু শত নয়, হাজার নয়- বরং কোটি কোটি বৎসরের ব্যবধানে সংঘটিত হয় । তবে সংঘটিত হয়ই যে, এ ব্যাপারে আর কেউ দ্বিমত পোষণ করছেন না। আমরা ইতোমধ্যে আলোচিত কজমোলজির উপর তথ্যানুসন্ধান-কালে দেখেছি আধুনিক বিগ বেং থিওরী কিভাবে জগতের শুরু ও শেষকে নিয়ে ব্যাখ্যা দিয়েছে- অর্থাৎ পুরো জগতের জন্ম হয়েছিল সুদূর অতীতে এবং মৃত্যুও হবে সুদূর ভবিষ্যতে, এটাই আধুনিক বিশ্বতত্বের মূল কথা । তবে আমাদেরসহ সকল প্রাণীজগতের মতো মহামরণ তথা মহাপ্রলয়ের পূর্বেই অনেক বন্তর জন্ম ও মৃত্যু ঘটে থাকে । এদের মধ্যে অন্যতম হলো তারা । তারারা আন্তঃতারা মহাকাশে জড়ো হওয়া ধুলোবস্ত থেকে জন্মলাভ করে এবং নির্দিষ্ট কাল জলন্ত থেকে একদা নিভে যায়- অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে । আর ঠিক প্রাণীদের মরদেহের মতো দেহের সকল বন্ত অন্য বন্তর সাথে মিশে যায়- না হয় নিজীব অবস্থায় বিগ ক্রাঞ্চের অপেক্ষায় মহাকাশে ঘুরে বেড়ায়। তারার জীবন: জনোর ক্ষেত্র (নেব্যুলা- বায়ে), নতুন তারা (মাঝে) ও মৃত্যু (ডানে) আমাদের জগতটি এতো বড়ো ও এর মধ্যস্থ বন্তর মাত্রা এতো বেশী যে তারাদের জন্য ও মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আধুনিক টেলিক্ষোপের মাধ্যমে ধারণ করা সম্ভব । উপরের ছবিতে আমরা ঠিক এরূপ তিনটি ছবি দেখতে পাচ্ছি- যেখানে তারার জন্ম-মৃত্যুর দৃশ্য ভেসে ওঠেছে। একটি তারা তার জীবন শুরু করে তুলনামূলকভাবে ঠাণ্ডা গ্যাসখগ্ হিসাবে । যে এলাকায় জীবনের শুরু একে বলে নেব্যুলা (বায়ের ছবি)। এরপর মহাকর্ষ এ গ্যাস-খগ্ুকে ভেতরের দিকে টেনে গাঢ় করতে থাকে- একই সময় গ্যাস- খণ্ডের ভর বা ম্যাস ও তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে এমন উধের্ব যেয়ে পৌঁছে যে এ গ্যাস-খণ্ডের কেন্দ্রে আনবিক ক্রিয়া আরম্ত হয়ে যায়। সুতরাং উজ্জ্বল হয়ে একটি তারার জনন হলো। একটি মেইন সিকুয়েন্সের তারা (মাঝখানের চিত্র) জ্বলন্ত থাকে ১২৫ আন্ত£তারা মহাশূন্য শত শত কোটি বছর এই কারণে যে, এর কেন্দ্রে হাইড্রোজেন জ্বালানি হিসাবে আনবিক ফিউশন প্রতিক্রিয়ার মধ্যে জড়িত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় । এতে রিলিজ হয়ে বেরিয়ে আসে বিরাট মাত্রার এনার্জি- আলো ও তাপসহ বিভিন্ন ইলেকট্রমেগনেটিক বিকিরণ হিসাবে । মুল সিকুয়েন্সের একটি মধ্যম ওজনের বা ম্যাসের তারা দীর্ঘ ১০ বিলিয়ন বৎসর জুলন্ত থাকে বলে ধারণা করা হয়। আমাদের সূর্য অনুরূপ একটি তারা যার বয়স ঝা পর্যায়ে পৌছেছে। তারারা অবশ্য চিরকাল জ্বলন্ত থাকতে পারে না। একদিন তাদের মূল এনার্জি সূত্র হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যায়। ফলে তাদের মৃত্যু ঘটে। দু'টি উপায়ে তারারা মৃত্যুকে বরণ করে নেয়- একটি খুব নীরবে আর অপরটি সত্যিই জমকালোপূর্ণ-ভাবে; একেবারে পুরো গ্যালাক্সিকে আলোকিত করে বিরাট বিস্ফোরণ ঘটিয়ে । প্রথম পদ্ধতিকে বলে, সাদ বামনে রূপান্তর আর দ্বিতীয়টির নাম সুপারনোভা বিক্ফোরণ ৷ কোনটি হবে তারার পরিণতি তা অবশ্য নির্ভর করে ভর বা ম্যাসের উপর । উপরের চিত্রে ডানের ছবিতে তারা সৃষ্টির ক্ষেত্র: নীচের ছবিটিতে আমরা “তারা-সৃষ্টির নার্সারি দেখতে পাচ্ছি। পাঠকরা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নামকরণের কারণ কি হতে পারে । ছবিটি মহাকাশের যে এলাকা থেকে তোলা হয়েছে তার নাম হলো: বো অপিউচি ডার্ক ক্লাউড । এরূপ নার্সারির ক্লাউড বা মেঘ এতোই ঘন যে, তারা দ্বারা সৃষ্ট আলোকরশ্মি পর্যন্ত এই মেঘ আটকে রেখে দেয়। সুতরাং নতুন তারা আবিষ্ষারে দৃশ্যমান আলো অনেক সময় অকার্যকর- তাই মহাকাশ বিজ্ঞানীরা “ইনফারেড' (বা লাল-তরলের) টেলিস্কোপ ব্যবহার করেন। ১২৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।