INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

আন্তঃতারা মহাশূন্য বর পৃষ্ঠার ছবিতে আমরা দুটি মৌলিক আনবিক প্রতিক্রিয়ার স্বরূপ দেখতে পাচ্ছি। রঙিন হলে বিষয়টি আরো পরিষ্কার হতো। বায়ের ছবিতে দেখানো হয়েছে ফিশন রিয়েকশন ও ডানের ছবিতে অঙ্কিত হয়েছে ফিউশন রিয়েকশনের মৌলিক ক্রিয়া। ফিশন অর্থ কোন ভারী আনবিক কেন্দ্র বা নিউক্লিয়াই-কে বিভক্ত করা । আর ফিউশন হলো দু'টি পাতলা কেন্দ্রকে একত্রিত করা । মোট কথা একটি রিয়েকশন অপরটির বিপরীত ক্রিয়া । প্রথমটি দ্বারা ভারী কেন্দ্রকে ভাগ ও দ্বিতীয়টি দ্বারা পাতলা কেন্দ্রকে একত্রিত করে ভারী বানানো । উভয় প্রতিক্রিয়ার মাধ্যমে বিরাট মাত্রার এনার্জি বা উদ্যম নির্গত হয়। এর কারণ হলো, ফলস্বরূপ যা সৃষ্টি হয় তার মধ্যস্থ বাইন্ডিং (বা একটা আরেকটার মধ্যস্থ আকর্ষণ) শক্তি রিয়েকটেন্ট বা প্রতিক্রিয়া সৃষ্টিকারী শক্তি থেকে বেশী । আমরা উপরের ছবিতে ফিশন রিয়েকশনের ক্ষেত্র ইউরেনিয়াম-২৩৫ আনবিক কেন্দ্রে একটি উচ্চ এনার্জিসম্পন্ন নিউন্রনকে আঘাত হানতে দেখছি। এর ফলে কেন্দ্র বিভক্ত হয়ে যাওয়ার সময় বিরাট অক্কের এনার্জি বেরিয়ে আসছে। এই রিয়েকশনকেই পৃথিবীর প্রত্যন্ত দেশে স্থাপিত আনবিক চুলনীতে ব্যবহার করা হয়। এই রিয়েকশনকে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ সম্ভব। তবে অনিয়ন্ত্রিত থাকলে বিরাট বিস্ফোরণ ঘটে- যেমনটি আমরা আনবিক বোমা তথা এটম বোমা বিস্ফোরণের সময় লক্ষ্য করে থাকি। ফিউশন রিয়েকশনকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন। আসলে পৃথিবীর উপর এই রিয়েকশন সৃষ্টিই অত্যন্ত জটিল ব্যাপার। নিয়ন্ত্রণ সমস্যার ফলেই এটা কাজে লাগানো যাচ্ছে না। আমাদের সূর্যসহ তারাদের কেন্দ্রে এই রিয়েকশনই প্রতিনিয়ত ঘটছে। উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের এক জোড়া নিউট্রন ও প্রটন একত্রিত হচ্ছে। উচ্চ চাপ ও তাপমাত্রার ফলে এটা সম্ভব হয়। একত্রিত হওয়ার সময় বা ফিউশন মুহূর্তে একটি নিউউ্রন ও একীভূত অবস্থায় দু'টি প্রটন ও একটি নিউট্রন রিলিজ হয়ে আসে- সেসাথে বেশ বড়ো অঙ্কের এনার্জি নির্গত হয়। এই এনার্জি থেকেই তাপ ও আলোসহ বিভিন্ন বিকিরণ তারারা চতুর্দিকের মহাকাশে ছড়িয়ে দেয়। বন্ত সাধারণত তিনটি অবস্থার যে কোন একটি ধারণ করে অস্তিত্বশীল থাকে । এই তিনটি মৌলিক অবস্থা হলো: কঠিন, তরল ও বাম্প। তবে খুব বেশী উচ্চ-তাপসম্পন্ন বন্ত চতুর্থ আরেকটি অবস্থায় রূপান্তরিত হতে পারে । এই অবস্থাকে বলে প-াজমা । আমাদের সূর্যের কেন্দ্র মূলত প-জমা বস্তুর তৈরী। সেখানকার তাপমাত্রা ১৬ মিলিয়ন ডিগ্রী সেন্টি (২৯ মিলিয়ন ডিগ্রী ফা)। এই প-াজমা অবস্থায় বন্ত অনেকটা গ্যাসের মতো হলেও এটম বা অণু তার ইলেকট্রনকে ধরে রাখতে ব্যর্থ হয়- ফলে এটম আয়োন বা চার্জ অবস্থায় বিরাজ করে। সুতরাং উচ্চ তাপমাত্রা, চাপ ও ঘনাঙ্ক হেতু তারাদের কেন্দ্রে আনবিক নিউক্রিয়াই বা কেন্দ্রসমূহ একে অন্যের উপর প্রচ গতিতে পতিত হতে থাকে । এর ফলে সৃষ্টি হয় তাপ নিয়ন্ত্রিত থার্মোনিউ্লিয়ার হা প৮ সুতরাং ফিউশন রিয়েকশনে হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। সূর্য জালানি হিসাবে ৪ মিলিয়ন টন হাইড্রোজেন প্রতি সেকেন্ডে ধ্বংস করে প্রডাক্ট হিসাবে এনার্জি ও হিলিয়াম উৎপাদন করে যাচ্ছে। তবে সকল তারা হাইড্রোজেন দ্বারা এনার্জি সৃষ্টি করে না। ১২১ আন্তগ্তারা মহাশূন্য কার্বন চক্র হাইড্রোজেন ফিউশন থেকে ভিন্ন অথচ আরো জটিল একটি আনবিক প্রতিক্রিয়া কোন কোন তারার কেন্দ্রে ঘটছে। এই রিয়েকশনের ফলাফল প্রায় একই হলেও এতে জড়িত আছে মৌলিক পদার্থ কার্বনের এটম | এটাকে বিজ্ঞানের ভাষায় কার্বন সাইকেল বা কার্বন চক্র বলে। এটার শুরু কার্বন-১২ ও হাইড্রোজেন দ্বারা এবং শেষ কার্বন-১২ এবং হিলিয়ামে রূপান্তর । এখানে হাইড্রোজেন থেকে হিলিয়ামে রূপান্তর-কালে কার্ব-১২ একটি (বা কাটালিস্ট) হিসাবে কাজ করে। তবে কার্বন চক্র আরম্ভ হওয়ার শর্ত হলো ২০ মিলিয়ন ডিগ্রী সেন্টি (8০ মিলিয়ন ডিগ্রী ফা) বা এরচেয়ে বেশী তাপমাত্রা হওয়া । এ কারণে এই প্রতিক্রিয়া একমাত্র ভারী তারাদের কেন্দ্রে শুরু হতে পারে। কার্বন চক্রে পদার্থ কার্বন-১২ হাইড্রোজেন কেন্দ্রপ্ুলোকে হিলিয়ামের কেন্দ্রে পরিণত করতে গতিশীল করে। ফলে এসব তারা তুলনামূলকভাবে কম কপ 244570044 এনার্জি। যদি কোন তারার কেন্দ্রে তাপমাত্রা ১০০ মিলিয়ন ডিগ্রী সেন্টি (২০০ মিলিয়ন ডিগ্রী ফা) কিংবা ৮৮৮ গ্যাসও কিছু আনবিক রিয়েকশনে যোগ দেয়। দু'টি হিলিয়াম কেন্দ্রের মধ্যে সংঘর্ষের ফলে এনার্জি নির্গত হওয়া ও বেরিলিয়াম নিউক্রিয়াই ঘটিত হতে পারে। তবে বেরিলিয়াম কেন্দ্র মূলত অস্থিতিশীল । কিন্তু সময় সময় অপর আরেকটি হিলিয়াম নিউক্লিয়াস এসে স্থিতিশীল থাকাকালে বেরিলিয়াম কেন্দ্রকে আঘাত হানে । এই আঘাতের ফলে একটি প্রতিক্রিয়া হয়- ফলম্বরূপ সৃষ্টি হয় কার্বন নিউক্লিয়াই। সুতরাং তারাদের কেন্দ্রে এভাবে গুরুত্বপূর্ণ কিছু পদার্থ সৃষ্ট হয়ে থাকে। ঈষৎ নীল ও সাদা রংয়ের কিছু সুপার-জায়ান্ট বিরাট বিরাট তারার কেন্দ্রে এই হিলিয়াম রিয়েকশন ঘটছে। তবে যেসব তারার ম্যাস বা ভর যথেষ্ট নয় ওগুলোর কেন্দ্রে কোন সময়ই হিলিয়াম প্রতিক্রিয়া হয় না। তবে কোন কোন তারার কেন্দ্রের তাপমাত্রা আরো বেশী হতে পারে। সেক্ষেত্রে কার্বন ও হিলিয়াম একত্রিত হয়ে অক্সিজেন সৃষ্টি হতে পারে। এই ফিউশন ক্রিয়া অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকতেও পারে- এতে সৃষ্টি হতে পারে লৌহ পর্যন্ত উচ্চ এটমিক সংখ্যাসম্পন পদার্থ । ১২২

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।