আন্তঃ£তারা মহাশুন্য আর্কটিউরাস নামক একটি তারা আছে যার ব্যাস সূর্য থেকে ২৩ গুণ। আর বিটেলজিউস নামক সুপারজায়ান্ট তারার ব্যাস সূর্য থেকে ১ হাজার গুণ বেশী । জোড়া তারাদের ব্যাস নির্ণয়ের আরেক পদ্ধতি হলো, যদি উভয় তারা পৃথিবী থেকে একই রেখায় দৃশ্যমান হয় তাহলে একটা আরেকটাকে কিভাবে গ্রহণ করে তা পরীক্ষা করা। গ্রহণের সময় আলোর মাত্রা কি পরিমাণ কমে আসে তা মেপে উভয় তারার আনুপাতিক ব্যাস নির্ণয় সম্ভব। এছাড়া ডপলার ইফেক্ট যদি কাজে লাগানো যায় তাহলে বাস্তব আয়তন নির্ণয় করা যেতে পারে। ডপলার ইফেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ইতোমধ্যে বর্ণনা করেছি। রার বায়ুমণ্ল গবেষণার মাধ্যমেও আয়তন বের করা যায়। একটি তারা থেকে কি পরিমাণ এনার্জি প্রত্যেক একক ক্ষেত্র থেকে বেরিয়ে আসে তা নির্ভর করে তারাটির তাপমাত্রার উপর । সুতরাং যদি দু'টি তারা একই তাপমাত্রায় জুলে থাকে তাহলে বড়ো তারাটির সারফেস ক্ষেত্রফল বেশী হবে এবং সে কারণে তার মধ্যে ওজ্জল্যতার মাত্রাও হবে অধিক । দৃষ্টান্ত স্বরূপ আমরা সূর্য ও কাপেলা নামক অপর একটি তারার কথা বলতে পারি । উভয় তারাই জি-টাইপ ৷ উভয়ের ইফেন্টিভ তাপমাত্রা ৫৮০০ ডিগ্রী সে (১০,০০০ ডিগ্রী ফা)। তথাপি বেশী উজ্জল্যতা হেতু কাপেলা এইচ-আর ডায়াগ্রামে অনেক উচ্চে অবস্থান করে। সুতরাং মোট সারফেস ন্েত্রফল সূর্য থেকে বড় হতেই হবে- আর বাস্তবে কাপেলার ব্যাস সূর্যের তুলনায় ১৬ গুণ বেশী। অপরদিকে এ-টাইপ ও এফ-টাইপ সাদা বামন তারাদের অবস্থায় যেহেতু মুল সিক্যুয়েনের নীচে তাই তাদের সারফেস ক্ষেত্রফল অনেক কম হওয়ার কথা । সুতরাং কিছু কিছু সাদা বামন তারা আছে যাদের ব্যাস পৃথিবীর ব্যাস থেকেও কম । রর আমাদের নিকটতম তারা সূর্যের অভ্যন্তর গবেষণার মাধ্যমে তারাদের অভ্যত্তর সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবো । নিম্নের (পরের পৃষ্ঠার) ছবিতে সূর্যের রর! ত র স্তরসমূহের মধ্যে (কেন্দ্র), রেডিয়েশন জোন (বিকিরণ অঞ্চল), রন জোন (পরিচলন অঞ্চল) এবং ফটোক্ফেয়ার (আলোক-গোলক) এখানে উলে-খযোগ্য । সূর্যের কেন্দ্রে আনবিক ফিউশন রিয়েকশনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে। এখানেই সূর্যের এনার্জি-সৃষ্টির কারখানা বিদ্যমান। কেন্দ্রের তাপমাত্রা ১৬ মিলিয়ন ডিগ্রী সেন্টি (২৯ মিলিয়ন ডিগ্রী ফা)। কেন্দ্রের গ্যাসে এতো বেশী চাপ বিরাজ করে যে, সেখানকার সকল বাম্পীয় বন্ত পানি থেকেও ১৫০ গুণ বেশী ঘন। রেডিয়েশন জোনে তাপমাত্রা অনেকটা কম- প্রায় ২.৫ মিলিয়ন ডিগ্রী সেন্টি (৪.৫ মিলিয়ন ডিগ্রী ফা)। এখানে এসে গ্যাস পানির মতো তরল অবস্থা ধারণ করে এবং কেন্দ্রে সৃষ্ট তাপ-এনার্জি বাইরের দিকে ট্রাসফার হতে থাকে । কনভেকশন জোনে গ্যাসের মধ্যে সৃষ্টি হয় গতি যার মাধ্যমে সূর্যের এনার্জি আরোও বাইরের দিকে ধাবিত হতে থাকে । এখানকার তাপমাত্রা ২ মিলিয়ন ডিগ্রী সেন্টি (৩.৬ মিলিয়ন ডিগ্রী ফা)। ১১৭ আন্ত£তারা মহাশূন্য গ্যাসের ঘনাঙ্কও অনেকটা কম- পানির তুলনায় এক-দশমাংশ হবে । ফটোক্ফেয়ার আরো বেশী ঠাণ্ডা। এই জোনের তাপমাত্রা ৫৫০০ ডিগ্রী সেন্টি (১০,০০০ ফা) পর্যন্ত হয়ে থাকে । এখানকার গ্যাসের ঘনাঙ্ক পানির তুলনায় অত্যল্প- পানির ঘনান্কের এক মিলিয়ন ভাগের একভাগ হবে মাত্র । তবে ফটোক্ডেয়ার থেকেই সূর্যের যাবতীয় এনার্জি চতুর্দিকের মহাকাশে ছড়িয়ে পড়ে । ক্ষেত্রে ওজ্জবল্যতা, তাপমাত্রা এবং আয়তন খুব গুরুতৃপূর্ণ হলেও এদের ম্যাস বা ভর ও রসায়নিক দ্রব্যাদি সম্পর্কেও জ্ঞানার্জন অপরিহার্য । আমরা ইতোমধ্যে সূর্যের অভ্যন্ত রস্থ গ্যাস, এনার্জি, এনার্জি ইত্যাদি আলোচনা করেছি। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, একটি তারার ভর ও রসায়নিক তি বণ্তর ভপর নির্ভর করে এর কেন্দ্রের তাপমাত্রা- এবং এ মাত্রাই নিয়ন্ত্রণ করে বাইরের দিকে সৃষ্ট চাপের । অভ্যন্তর তথা কেন্দ্রের দিকে ধাবিত মহাকর্ষের শক্তি যদি এই বাইরের দিকে ধাবিত চাপের তুলনায় কম হয় তাহলে তারাটি আয়তনে বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ না একটি ব্যালান্সে পৌঁছা যায়। তারাদের ভর বা ম্যাস এই হিসাবটি মূলত তারার মধ্যস্থ বস্তর পরিমাণ ৷ কতটুকু বস্ত বা মেটার আছে এবং কিভাবে এগুলো বিস্তুত আছে সেটার উপর নির্ভর করে তারার মহাকর্ষের মাত্রা । জোড়া তারা থাকলে এই ভর মাপা অনেকটা সহজ । জোড়া তারারা একে অন্যকে প্রদক্ষিণ করে । এই প্রদক্ষিণ গতি, একে অন্য থেকে দূরত্ব ইত্যাদি জানতে পারলে সহজেই উভয় তারার ভর বের করা যায়। কারণ জোড়া তারার কক্ষপথ, একে অন্য থেকে দূরত্ ও গতি নির্ভর করে মহাকর্ষের উপর ৷ তারার ভর নির্ণয়ে তিন ধরনের বাইনারি বা জোড়া তারা ব্যবহৃত হতে পারে । এর প্রথমটিকে বলে দৃশ্যমান বাইনারি । এ ক্ষেত্রে একটি টেলিক্কোপের মাধ্যমে উভয় তারার গতিবিধি সরাসরি দেখে মাপা হয়। দ্বিতীয় ধরনের বাইনারিকে বলে স্পেকট্রোক্ষোপিক বাইনারি । এগুলোর মধ্যস্থ বিভিন্ন গতিবিধি “ডপলার শিফ্ট* ব্যবহার করে বের করা যায়। তৃতীয় ধরনের বাইনারির নাম হলো “একলিপটিক বাইনারি" । এসব বাইনারির বৈশিষ্ট্য হলো পৃথিবী থেকে একই পে-ইনে থাকার ফলে কক্ষপথে ঘুরার সময় এক তারা অপরটির সামনে এসে সাময়িক গ্রহণ সৃষ্টি করে। ১১৮
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।