ভূমিকা ই থাকলে আগ্রহ জন্মানো যায় না। অনুসন্ধিতসা জন্মগত ব্যাপার । এটা এক প্রদত্ত উপাদান । যার মন সর্বদাই নতুনকে জানার ক্ষেত্রে উদ্গ্রীব সে-ই হলো এই উত্তম উপাদানসহ জন্ম-নেওয়া ব্যক্তি। আমি এই ভূমিকা দ্বারা এরূপ উত্তম গুণসম্পন্ন মানবকে উৎসাহিত করতে মোটেই ইচ্ছাপোষণ করি না- কারণ, এটা হবে নিরর্থক । জ্ঞানান্বেষা মূলত মানবিক মৌলিক উপাদান । কারো মধ্যে তা বেশী প্রবল আর অন্যদের মনে দুর্বলভাবে ক্রিয়াশীল- এই যা। এসব দুর্বল মনে জ্ঞানান্বেষার চেতনা জাগ্রত করাই হলো এই ভূমিকা ও পুরো গ্রন্থের উদ্দেশ্য । আপনি সসীমে থেকেও যে অসীমকে জানতে অপারগ নন, জীবন-মৃত্যুর রহস্য উদঘাটনে সক্ষম, জ্ঞানের অন্বেষায় জাগ্রত হয়ে পৃথিবীতে রেখে যেতে পারেন অপরের জন্য অনুকরণীয় অনেক কিছু- ইত্যাদি সম্ভাবনার দ্বারোন্মোচন হতে পারে এই অপেক্ষাকৃত হোস্ট গ্রন্থটি পাঠ করে। বিজ্ঞান ও বিশেষ করে অঙ্ক শাস্ত্রের উপর পাঠকদের পূর্ব-জ্ঞান থাকা জরুরী নয়- তবে থাকলে সাহায্য হবে নিঃসন্দেহে, কিন্ত শর্ত নয়। আমি এখন অতি সাধারণ সরল ভাষায় গ্রন্থের বিষয়বস্তুর উপর কিছু তথ্য তুলে ধরছি। এ থেকেই সবার মনে এই ধারণা বদ্ধমূল হবে যে, এই বইটি সত্যিই “সবার জন্য? । প্রাথমিক অধ্যায়গুলোতে বিজ্ঞানের আলোকে বিশ্বতত্র বা কজমোলজির স্বরূপ, সংখ্যার অর্থ, এর গুরুত্ব, এতিহাসিক পটভূমি ইত্যাদি ব্যাপার আলোচনা করেছি। বেশ ক'টি অধ্যায় সন্বলিত এই প্রাথমিক পরিচ্ছেদণ্ডলো পাঠ করে অনুধাবন করে নিলে গ্রন্থের দ্বিতীয় অংশটি বুঝা অনেকটা সহজ হয়ে যাবে। প্রথমেই আমরা আধুনিক বিজ্ঞানের দিকনির্দেশনা, থিওরীবলী, সময় সম্পর্কে আলোচনা, বিশ্বতত্ব ইত্যাদির উপর তথ্যমূলক মৌলিক কিছু ব্যাপার-স্যাপার তুলে ধরেছি। এরপর সংখ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শুন্যের গুরুত্বের উপর ব্যাপক বিশে-ষণ হবে এই প্রাথমিক অধ্যায়গুলোর হাইলাইট । তারপর আমরা সংখ্যা-লাইন নিয়ে আলোচনা করবো। কোন্ কোন্ উপায়ে সংখ্যাকে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হয় সেসব তথ্যাদি তুলে ধরার পর গবেষণামূলক কথা ব্যক্ত করবো। সব শেষে সংখ্যার উপর গবেষণার বিস্তারিত ইতিহাস তুলে ধরবো যাতে বিষয়ের উপর পাঠকের জ্ঞান গভীরে গিয়ে পৌছে যায়। পরবর্তী অধ্যায়গুলোতে আধুনিক জ্যোতির্বিজ্ঞান হবে প্রধান আলোচ্য বিষয় । তবে শুধুমাত্র তথ্য ও যুক্তিতর্ক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না অবশ্যই । জ্যোতির্বিজ্ঞানের উপর তথ্যমূলক গবেষণা শেষে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনায় নিমজ্জিত হবো এবং অত্যাধুনিক কিছু বৈজ্ঞানিক থিওরীর উপর তথ্যাদি তুলে ধরবো । এসব তথ্যাদি থেকে পাঠকরা অুনধাবন করতে সক্ষম হবেন বিজ্ঞান ঙ ভূমিকা হা মৌলিকভাবে কিভাবে কাজ করে- এই জ্ঞানান্বেষার আসল স্বরূপ, সীমাবদ্ধতা ও সন্তাব্য পরিবর্তনশীলতার কারণ উন্মোচন হবে । অবশ্য এসব ব্যাপার নিয়ে আলোচনা সম্ভব যদি মহান আল-াহ তাআলা তাওফিক দান করেন। সুতরাং ভূমিকার শেষে এই তাওফিক কামনা করছি মহাবিশ্বের একমাত্র মহান প্রতিপালক আল-াহর দরবারে । এই গ্রন্থ প্রণয়নে আমাকে অনেকেই উৎসাহ উদ্দীপণা প্রদান করেছেন । এর মধ্যে আমার তরীকতের মুর্শিদ যুগশ্রেষ্ঠ ওলীআল-াহ, সিলেট বিভাগ তথা পুরো বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলিম ও মুরুব্বী কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমীনুদ্দীন শায়খে কাতিয়া (দাঃবাঃ) অন্যতম । আল-াহ পাক তাকে হায়াতে তায়্যিবাহ দান করুন। এরপর এখানে উলে-খ করা জরুরী মনে করছি আমার শ্রদ্ধেয় আব্বা হাজী আলী আসগর (রাহঃ) এর কথা । তিনি মৃত্যুর ক'দিন পূর্বেও একবার আমাকে এই বলে উপদেশ দিলেন, “তুমি লিখতে থাকো- যাও তুমি লিখো!” । আল-াহপাক তাকে জান্নাতুল ফিরদাউসে অধিষ্টিত করুন। লেখালেখির জন্য আরও আমাকে উৎসাহ প্রদান করেছেন আমার আম্মা হাজিয়্যাহ মমরাজ বিবি । আমি আল-াহর পবিত্র দরবারে তার হায়াতে তায়্যিবাহ কামনা করছি। আমার স্ত্রী মমতাজ বেগমের কথা এখানে উলে-খ করার মুল কারণ হলো সে যদি আমাকে সময় সময় কম্পিউটারের ক্ত্রীনে বসে থাকা থেকে বিরত না রাখতো তাহলে আমার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যেতো । লেখালেখির নেশায় পড়ে অনেকদিনই রাত ২টা বা ৩টা বেজে যেতো কিন্ত আমি তা বুঝতেই পারতাম না- মমতা এসে আমাকে তা অবগত করে নেশা ভাঙ্গিয়েছে। এ প্রসঙ্গে আরও স্মরণ করছি লেখক ও সাংবাদিক বন্ধুবর আবদুল মুকিত মুখতার, বজাদায়ে শায়খে কাতিয়া কারী মাওলানা উবায়েদুলবাহ আমিনী, বন্ধুবর হাজী দুর রহমান, লেখক মাওলানা জালালুদ্দীন কালারুকী, তরুণ সাংবাদিক মুফতী ন হাসান আনমগীর প্রমুখ । সবশেষে পাঠকদের নিকট সবিশয় অনুরোধ, ভুল-ত্রুটি থেকে মুক্ত রাখতে যতদূর সম্ভব চেষ্টা চালিয়েছি। এমনকি বানান বিভ্রাট থেকে বাচার জন্য নিজে একটি “স্পেলচেকার' বা বানান পরীক্ষক প্রোগ্রাম তৈরী করে পুরো গ্রন্থটি রচনা করে পরীক্ষা করেছি। এরপরও ভুল-ত্রুটি থেকে যেতে পারে । যদি কারো চোখে ভুল-ত্রুটি ধরা পড়ে তাহলে অবগত করার অনুরোধ রইলো । পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে ইনশাআল-াহ। আলী সেন্টার সিলেট ১৬ ফেব্রুয়ারী ২০১১ ঈসায়ী।
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.