INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

সোলার সিস্টেম বা সৌরজগৎ ইউরেনাসকে প্রতি ৩৪ ঘণ্টায় একবার প্রদক্ষিণ করে । নীচে এসব চন্দ্রের ছবি তুলে ধরা হলো। ইউরেনাসের আরো ১২টি চন্দ্র সম্পর্কে জানা তথ্যাদি নেপচুন আমাদের সৌরজগতের অষ্টম গ্রহের নাম হলো নেপচুন। এটি চতুর্থতম বৃহ গ্রহ যার বিষুবরেখার ব্যাস প্রায় ২৪,৭৬০ কিমি (১৫,৩৮৫ মা)। নেপচুন সূর্য থেকে গড়ে ৪,৪৮৮ বিলিয়ন কিমি (২,৭৮৯ বিলিয়ন মাইল) দূরে থেকে ১৬৪.৮ বসরে একবার প্রদক্ষিণ করে । আয়তনে বেশ বড়ো হলেও গ্রহের ঘনাঙ্ক মাত্র ১.৬ গ্রাম / কিউবিক সেন্টি। নেপচুনের মধ্যে স্তর পরিমাণ বা তার ভর হলো ১,০২৯১০২৬ কিগ্রা। এ পযন্ত তত নেপচুনের চন্দ্র বা উপগ্রহের সংখ্যা দাড়িয়েছে ৮ টিতে। বিশাল দুরত্ব হেতু নেপচুন সম্পকে এখনো আমরা অনেক কিছু অবগত হতে পারি নি। তবে ভয়েজার- ২ নেপচুনের কাছে যেয়ে কিছু ছবি প্রেরণ করেছে। নীচে ভয়েজারের প্রেরিত নেপচুনের _ একাংশের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। নেপচুনের _ গতিময়তা সম্পর্কে একটি চিন্তাকর্ষক ব্যাপার হলো দূরত্বের দিক থেকে এটি সৌরজগতের অষ্টম গ্রহ হলেও সে প্রত্যেক ২৪৮ বৎসর পরপর প্রায় ২০ বৎসরের জন্য সপ্তম গ্রহে পরিণত হয়- অর্থাৎ তার প্রদক্ষিণপথ সপ্তম গ্রহ ইউরেনাসের কক্ষপথের ভেতরে এসে যায়। নেপচুনের কক্ষপথের প্রায় বৃত্তাকার ও সেসাথে সর্বশেষ গ্রহ পন্টোর কক্ষপথ খুব বেশী ডিম্বাকৃতির হওয়ায় এরূপ হয়ে থাকে । আমরা কিছুক্ষণ পরই পহটোর উপর বিস্তারিত তথ্য তুলে ধরবো। সর্বশেষ এই অবস্থার সৃষ্টি হয় ১৯৭৯ সালে যখন নেপচুন ইউরেনাসের চেয়েও আমাদের নিকটে ছিলো । দীর্ঘ ২০ বৎসর স্থায়ী থেকে সে সূর্যকে প্রদক্ষিণ করার পর ১৯৯৯ সালে আবার ইউরেনাস থেকেও দূরের গ্রহে রূপান্তরিত হয়। আগেই বলেছি নেপচুন সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত । বিজ্ঞানীদের ধারণা গ্রহটির কেন্দ্র শিলাবৎ, আর বাদ-বাকি সবই বিরাট একটি মহাসাগর । গ্রহের বাম্পীয় ৯৯ সোলার সিস্টেম বা সৌরজগৎ বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং সামান্য পরিমাণ মিথেইন গ্যাসে পরিপূর্ণ। নেপচুনেরও ৪টি রিং আছে এবং এ পর্যন্ত জানা উপগ্রহের সংখ্যা ১১টি। আয়তনে গ্রহটি পৃথিবীর তুলনায় ৭২. গুণ হলেও এর ভর বা ম্যাস মাত্র ১৭ গুণ বেশী । গ্রহটি বৃহস্পতির মতো হওয়ায় এটিকে “জোবিয়ান' গ্রহ হিসাবে ধরা হয়। নেপচুন আবিষ্কারের পেছনে গাণিতিক থিওরী কাজ করে । ১৮৪৫ সালে গাণিতিকরা অস্ক কষে বলেন, অষ্টম আরেকটি গ্রহ নিশ্চয়ই আছে কিন্ত তখনও তার সন্ধান মিলে নি। এরপর বছর খানেক পরই গাণিতিকদের দ্বারা চিহ্িত দূরত্বে ও স্থানে নেপচুন দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে। পৃথিবী ও মহাকাশ থেকে পর্যবেক্ষণ নেপচুনের অরবিট্যাল পে-ইন বা কক্ষপথের অবস্থান পৃথিবী ও অধিকাংশ গ্রহের মতো । এ কারণে নেপচুনকে প্রত্যহ আকাশের একটি নির্দিষ্ট রেখায় চলে যেতে দেখা যায়। বিরাট দূরত্রে ফলে এটিকে খালি চোখে একটি মিটুমিটু তারার মতো দেখায় মাত্র । বড়ো দূরবীক্ষণযন্ত্রের মাধ্যমে নেপচুনকে পৃথিবী থেকে একটি ঈষৎ সবুজ বৃত্ত হিসাবে দেখা যায়। আমরা ইতোমধ্যে বলেছি, একমাত্র ভয়েজার-২ মহাকাশযান নেপচুনকে কাছে থেকে পর্যবেক্ষণ করেছে। মহাকাশে পৃথিবী থেকে উৎক্ষেপণের দীর্ঘ ১০ বছর পর ১৯৮৯ সালে নেপচুনের কাছে যেয়ে ক্রাফ্টি পৌছে। তা-ও ছিলো চান্স মাত্র । কারণ সেখান পর্যন্ত ভ্রমণের উদ্দেশ্যে ভয়েজার-২ মহাকাশযানকে প্রেরণ করা হয় নি। এটিকে নেপছুন পর্যন্ত নিয়ে যেতে সম্ষম হোন। ভয়েজার-২ নেপচুনের নিকট-মহাকাশ পাড়ি দেওয়ার সময় বিভিন্ন উপগ্রহসহ অনেক ছবি পাঠিয়ে দেয়। এ থেকে মহাকাশ বিজ্ঞানীরা নেপচুনের ৪টি রিং ও আগে অজানা ৫টি নতুন চন্দ্র আবিষ্কার করেন । এর চারটি নেপচুনের নিকটতম উপগ্রহ ৷ নেপচুনের একটি বৈশিষ্ট্য হলো তার খতু অনেকটা পৃথিবীর মতো । আমাদের পৃথিবীতে ৪ থেকে ৬টি খতু হওয়ার কারণ হলো কক্ষপথের তুলনায় মধ্যশলাকার ঘুর্ণনের অবস্থান। একে বলে এক্সিস অব রটেশন। প্রতিটি গ্রহই নিজেদের এক্সিস বা মধ্যশলাকার উপর ভিন্তি করে দৈনিক একবার ঘ্বুরে আসে । তবে এই মধ্যশলাকা অনেক ক্ষেত্রেই তাদের সূর্যের চতুর্দিকে কক্ষপথ থেকে সোজা ৯০ ডিগ্রী খাড়াভাবে স্থাপিত নয়। সবগুলোর মধ্যেই সামান্য থেকে বিরাট টিল্ট বা কাত হওয়ার অবস্থা বিদ্যমান । কে কতটুকু কাত আছে এবং আহিক গতি কি ১০০

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।