INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

সোলার সিস্টেম বা সৌরজগৎ নিয়ের টেবিলে শনিগ্রহের ন”টি উপগ্রহের উপর জানা তথ্যাদি তুলে ধরা হলো । শনির নয়টি জানা উপগ্রহ আমাদের সৌরজগতের একটি প্রধান গ্রহের নাম হলো ইউরেনাস। সূর্য থেকে দূরত্রে দিক দিয়ে এটি সপ্তম স্থানে আছে। ইতোমধ্যে আলোচিত শনিগ্রহের পরে ও অষ্টম গ্রহ নেপচুনের মধ্যবর্তী স্থানে থেকে ইউরেনাস কক্ষপথে ঘুর্ণমান আছে। ২৮৫৭ বিলিয়ন কিমি (১৫২৬.১ বিলিয়ন মা) থেকে এটি সূর্যের চতুর্দিকে ৮৪.০১ বৎসরে একবার ঘুরে আসে । ইউরেনাসের বি র ব্যাস ২৫৫৬০ কিমি (১৫৮৮২ মা) এবং এটা পৃথিবীর বিপরীত দিকে মাত্র ০.৭১৮ দিনে (বা ১৭.২৫ ঘণ্টায়) তার মধ্যশলাকার উপর ভিত্তি করে ঘুরে- যা হলো তার আহক গতি । ইউরেনাসের ভর (ম্যাস) হলো ৮.৬৮+১০২৫ কিগ্রা। গ্রহটির গড় ঘনাঙ্ক ১.৩ গ্রাম/কিউবিক সেমি । গ্রহটির উপগ্রহের সংখ্যা ২৭টি। তবে আরোও এক দু'টোর সন্ধান ভবিষ্যতে মিলতে পারে । এছাড়া এই গ্রহেরও ১১টি জানা রিং আছে। পৃথিবীর তুলনায় ইউরেনাসের ভর ১৪.৫ গুণ বেশী আর ভলিউম ৬৭ গুণ । ১ কেজি ওজনের একটি বন্ত ইউরেনাসের ৯, গ্রহকে "বা তির মতো বলে আখ্যায়িত করেছেন । এই গ্রহ চতুষ্টয়ের একটি হলো ইউরেনাস। তি ছাড়া অপর দু'টো হলো শনি ও নেপচুন। আমরা অবশ্য একটু পরই নেপচুন সম্পর্কে তথ্যাদি তুলে ধরবো । টিন অয়হান থেকে ইউরেনাস পৃথিবীর কক্ষপথের পে-ইনে প্রদক্ষিণ করে তাই একে সর্বদাই রাতের আকাশে একই রেখার উপর ভ্রমণ করতে দৃশ্যমান হয়। বিরাট দূরত্বের ফলে একে অত্যন্ত অনুজ্্ল একটি তারার মতো দেখায়। তবে দুরবীক্ষণযন্ত্রের _ মাধ্যমে গ্রহটিকে বেশ বড়ো নীল-সবুজ রংয়ের বৃত্তের মতো দেখা যায়। এ পর্যন্ত মাত্র একটি মহাকাশযান ইউরেনাসের নিকটে প্রেরণ করা সম্ভব সোলার সিস্টেম বা সৌরজগৎ হয়েছে। ১৯৭৭ সালের ২০ আগস্ট ভয়েজার-২ নামক একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এটি ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮১ সালে শনিগ্রহের নিকট মহাকাশের উপর দিয়ে অতিক্রম করে এবং ১৯৮৬ সালে ইউরেনাসের নিকট যেয়ে পৌঁছে। তবে মজার ব্যাপার হলো ভয়েজার-২ মহাকাশযান বৃহস্পতি পর্যন্ত ভ্রমণের জন্য প্রেরিত হয়েছিল। কিন্তু বৃহস্পতির বিরাট মহাকর্ষ দ্বারা একে যখন গতিশীল করা হলো তখন এটা শনিগ্রহ পর্যন্ত ভ্রমণ করলো এবং শনির মহাকর্ষ দ্বারা গতিশীল করে ভয়েজারকে ইউরেনাস পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এখানেই শেষ নয় ইউরেনাস থেকে মহাকাশযানটিকে নেপচুন পর্যন্ত ভ্রমণ করানো হলো সফলভাবে । ইতোমধ্যে অবশ্য ক্রাফটের অন-বোর্ড যন্ত্রপাতি চারটি বিরাট গ্রহের ছবিসহ বেশ কিছু তথ্যাদি পৃথিবীতে প্রেরণ করে দেয়। আর এ থেকেই ওসব গ্রহ ও তাদের উপগ্রহ সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটা বৃদ্ধি পায়। ভয়েজার-২ ইউরেনাসের অতিরিক্ত ৫টি রিং ও ১০টি অজানা উপগ্রহ আবিষ্কার করে । ইউরেনাসের ১১তম চন্দ্রের নাম মিরানডা। ভয়েজার এটির নিকটবর্তী হয়ে পুরো এই চন্দ্রের ম্যাপ তৈরী করে। এতে দেখা গেছে, মিরানডার স্থলভাগে বেশ কিছু মিটিওর গর্ত ও উপত্যকা বিদ্যমান । অন্যান্য উপগ্রহ ভয়েজার-২ এর ভ্রমণপথ থেকে বেশী দূরে থাকায় অনুরূপ ছবি তুলতে সক্ষম হয় নি। ইউরেনাসের গতির মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। গ্রহের আহক গতি অন্যান্য গ্রহের তুলনায় বিপরীত দিকে একথা আগেই বলেছি। তবে এটি কক্ষপথ থেকে উভয় মেরুকে ৯৮ ডিগ্রী কাত অবস্থায় রেখেছে। তার দীর্ঘ ৮৪ বৎসর প্রদক্ষিণ সময়ের অর্ধেক সময় কাটে উত্তর মেরু সূর্যের দিকে রেখে । অর্থাৎ ৪২ বসরব্যাপী উত্তরমেরু সূর্যের দিকে এবং বাকী ৪২ বৎসর দক্ষিণমেরু সূর্যের দিকে থাকে । সুতরাং ইউরেনাসের সিজন বা মৌসুম এই ৪২ বৎসরে একবার রদবদল হয় । মূলত গ্রহের উত্তর ও দক্ষিণ গোলার্ধে একদিন হয় ৪২ বৎসরে! বিষয়টি বুঝার জন্য নিম্নের নক্সাটি দেখুন। সূর্যের আলোকরশ্মির অভাবে রাতের দিক দীর্ঘদিন অন্ধকারে পড়ে থাকলেও উভয় গোলার্ধের মধ্যে তাপমাত্রায় তেমন পার্থক্য নেই। গ্রহের উর্ধ্ব বায়ুমণ্ডলে গড় গুদক্ষিণ পেইন গুদক্ষিণণথ ৯৬

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।