INBV Internet
/ ১১০
📝 লেখা 📖 পিডিএফ

ভূমিকা ই ঈমানী নূরে বিজ্ঞানভাবনা ভূমিক আমাদের এ বিশ্বব্যাপী কতো যে রহস্য লুকিয়ে আছে! কতো যে ব্যাপার এখনো বিজ্ঞান দ্বারাও অনাবিষ্কৃত, অব্যাখ্যাত! কিন্ত একটি ব্যাপার আজ সবার নিকট দিবালোকের মতো সত্য হয়ে ধরা দিয়েছে- সেটা হলো জগতের কোন কিছুই আসলে অসীম নয়- সবই সসীম । কালের শুরু ছিলো শেষ হবে । জীবনের শুরু আছে শেষও আছে। তারার জন্ম হয় তারপর কোটি কোটি বছর জলন্ত থেকে একদা নিভে যায়- মৃত্যুর কোলে ঢলে পড়ে। সূর্যের জন হয়েছিল সুতরাং তার মৃত্যুও হবে- সেসাথে আমাদের এ পৃথিবীও ধ্বংস হবে। পুরো জগতের জন্ম হয়েছিল তাই একদিন তার মৃত্যু হবে। সে অস্তিত্ব হারিয়ে অস্তিত্বের মধ্যে বিলীন হবে । সবকিছু সসীম। কিন্ত আমাদের মনের গভীরে লুকানো এক অনুভূতি আমাদেরকে অসীমের চেতনা জাগ্রত করে তুলে । আমরা সসীমকে নিয়ে ভাবতে পারি আবার অসীমকে অন্তত অনুভবের মাধ্যমে বুঝার চেষ্টা করতে সক্ষম । বাস্তবে সসীম কি জিনিস তা বুঝার পূর্বশর্ত হলো অসীমকে চেনা । কিন্তু রহস্যের ব্যাপার হলো যার শেষ নাই তা-ই অসীম বলে জানলেও সেই অসীমের আসল স্বরূপ আমরা অভিজ্ঞতার আলোকে অন্তত ইহলোকে থেকে কেউ কোনদিন জানতে পারবো না। এর কারণ হলো, আমরা এবং আমাদের চতু্পার্শের যাবতীয় দৃশ্যমান ও অদৃশ্যমান বন্ত সসীমের মাঝে আবদ্ধ । অসীমকে নিয়ে তাই আমাদের মনে চিন্তা-চেতনা-অনুভূতি জাগ্রত হতে পারে- এই যা। অসীমকে সঠিকভাবে চেনা সম্ভব যখন আমরা সসীমকে নিয়ে গবেষণার মাধ্যমে এর স্বরূপ উন্মোচন করবো । দু"টি উপায়ে চিন্তাশীল মীনীষিরা এই গবেষণা করে থাকেন । এর একটি হলো দর্শন ও অপরটি বিজ্ঞান । প্রথমতঃ দর্শন শব্দটি গ্রীক ফিলোসোফিয়া” থেকে এসেছে যার অর্থ 'প্রাজ্ঞতার প্রতি ভালোবাসা” । মুলত যুক্তির মানদণ্ডে মৌলিক মানবিক প্রিন্সিপাল নিয়ে গবেষণা, আলোচনা ও সমালোচনা হলো দর্শনের কাজ। চারটি মূল উপশাখায় দর্শনকে ভাগ করা যায়: মহাসত্যের সন্ধান যাকে বলে “মেটাফিজিক্স” বা অধিবিদ্যাঃ জ্ঞানের মূল সূত্র, মূল্যবোধ এবং সীমানা নিয়ে গবেষণা যাকে “এপিস্টেমোলজি' বা জ্ঞানবাদ বলে; মানবিক নীতি-নৈতিকতা, বিবেক ও সুবিচারের উপর গবেষণা যাকে “এিক্স” বা নীতিবিদ্যা বলেঃ এবং শিল্পে সোন্দর্য নিয়ে গবেষণা যাকে “এয়েসথেটিক্স* বা কান্তিবিদ্যা বলে । দ্বিতীয়তঃ বিজ্ঞানের কাজ হলো পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, গণিতের সাহায্যে ব্যাখ্যা- মোটকথা যে কোন ব্যাপার নিয়ে প্রণালীবদ্ধভাবে গবেষণা । ভূমিকা বিজ্ঞান কি? এ প্রশ্নের জবাবে বলা যায়, বিজ্ঞান হলো প্রণালীবদ্ধ গবেষণা যার মাধ্যমে আমরা ও আমাদের চতু্পীর্শস্ত বন্ত ও পুরো মহাবিশ্ব সম্পর্কে অনেক অজানা ব্যাপার জানতে পারি। চোখের সামনে ঘটে যাওযা সচরাচর সংঘটিত অনেক স্বাভাবিক ঘটনাবলীর পেছনের কারণ জানা ও বন্তর মধ্যস্থ ক্রিয়-প্রতিক্রিয়া এবং এদের অস্তি ত্র স্বরূপ উন্মোচন হয় বিজ্ঞান গবেষণার মাধ্যমে । এই গ্রন্থে বিজ্ঞানের ক'টি মৌলিক শাখ জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং থিওরী নিয়ে আমরা গবেষণা করবো । ভাবার বা দুশ্চিন্তার কারণ নেই, বিজ্ঞানের তথ্যাদি ও সংখ্যা থিওরী নিয়ে অক্ক-বিহীন আলোচনার মাধ্যমে এখানে চিন্তার খোরাক যোগানো উদ্দেশ্য- আর কিছু নয়। কোন কঠিন অঙ্ক কার কাজে আমি পাঠককে জড়িয়ে দিয়ে মানসিক যাতনায় ফেলতে আদৌ ইচ্ছে করছি না । সুতরাং শিথিল হোন! আমার উদ্দেশ্য আধুনিক 1 বিজ্ঞানের দিকনির্দেশনা ও সংখ্যা থিওরীর অপূর্ব তথ্যাদিকে বাহক বানিয়ে সবাইকে নিয়ে আল-াহর সৃষ্ট এই মহাবিশ্বের মধ্যে বিকশিত রহস্যের এক সাগরে নিমজ্জিত হওয়া । অনুসন্ধিৎসু মনের মধ্যে চিন্তা-চেতনার নিত্য-নতুন খোরাক যোগানো । সুতরাং পাঠ করতে থাকুন । সসীম ও অসীম অনন্ত শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক বিরাট রহস্য । আপনি যদি ১, ২, ৩... এভাবে গুণতে থাকেন তবে শেষ হবে কবে? নির্দিষ্ট করে বলে না দিলে আপনি একটি, দু'টি তিনটি নয় কোটি কোটি জনমের অধিকারী হলেও আপনার গুণা শেষ হবে না। এই শেষ না হওয়ার একটি নাম আছে- একে বলে অনন্ত। ইংরেজী শব্দটা হলো, 1[101106" ৷ অসীম সবকিছু অনন্ত জগতের বন্ত। সংখ্যাও হলো সেই জগতের সদস্য। সংখ্যার সীমা নাই। কোন বন্তর শুরু থাকলে শেষ থাকে । এদিক দিয়ে ভাবলে সংখ্যার ক্ষেত্রে কী বলা যায়? এখানে শুধু বলে রাখি সংখ্যা গবেষকরা বলেন, খ্যার শুরুও অনন্তে শেষও অনন্তে” । অপরদিকে মহাবিশ্ব আমাদের চিন্তা-চেতনার মধ্যে অসীম বলে মনে হলেও বাস্তবে তা নয়। বিজ্ঞান আমাদেরকে বলে দিচ্ছে এই মহাবিশ্ব আশ্চর্যজনকভাবে বিরাট হলেও তা অসীম নয় বরং সসীম । এর একদিন জন্ম হয়েছিল- সুদূর ভবিষ্যতে একদা মৃত্যুও ঘটবে । ধর্ম-দর্শনও একথা বলে, যার জন্ম হয় তার মৃত্যুও অনিবার্ধ। সুতরাং আমরা এই সসীম জগৎ ও অসীম সংখ্যা নিয়ে চিত্তাকর্ষক গবেষণা এই গ্রন্থে উপস্থাপন করেছি। এ থেকে পাঠকদের মধ্যে চেতনাশীল সাড়া জাগবে এবং যে মহাপ্রভু এই সৃষ্টিলীলার কারণ তার প্রতি বিশ্বাস, আনুগত্য ও শ্রদ্ধাবোধ শতগুণ বৃদ্ধি পাবে এটাই আমাদের একান্ত আশা । সংক্ষিপ্ত এই ভূমিকায় পাঠকদের মধ্যে কিছুটা আগ্রহ সৃষ্টি উদ্দেশ্য ছিলো । সবার মনে আগ্রহের জন্ম নেবে তা কিন্ত দাবী করে বলা যাবে না। বাস্তবে আগ্রহশীলতা না

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।