সোলার সিস্টেম বা সৌরজগৎ একটি ব্যর্থ মিশন মলের উদ্দেশ্যে প্রেরণ করেছিল । নজোমি নামক এই মহাকাশযান ১৯৯৮ সালের জুলাই মাসে সফলভাবে পৃথিবী থেকে উৎক্ষেপণ শেষে সূর্যের চতুর্দিকে কক্ষপথে নিয়ে যাওয়া হয়। কিন্ত মলের দিকে প্রেরণের ট্রাজেকটোরি' থেকে বিচ্যুত হয়ে যানটি অনেকদূর অন্যদিকে ছুটে পড়ে- ফলে এটাকে সঠিক পথে আনয়ন করা আর সম্ভব হয় নি। মঙ্গলের উপর আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ হয়ে যাচ্ছে। তবে এক দু'টো কথা বাকী আছে। মাটির মানুষ যদিও পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্রের উপর পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে কিন্ত অপর কোন গ্রহে পদার্পণ করতে সক্ষম হয় নি। সৌরজগতের মধ্যে নিকট ভবিষ্যতে একমাত্র মঙ্গল ছাড়া অপর কোন গ্রহে মানুষ অবতরণ করতে পারবে বলে মনে হয় না। সুতরাং মঙ্গলে মানুষ প্রেরণের আকাজ্ফা অনেকের এ ক্ষেত্রে আমেরিকার নাসা অগ্রণী ভূমিকা রাখছে। তারা ঘোষণা দিয়েছে ২০১৫ সাল নাগাদ চন্দ্রের উপর একটি বেইজ' সম্পন্ন করা হবে। এরপর এই বেইজ থেকেই একুশ শতকের মাঝামাঝির দিকে মঙ্গলে মানুষ প্রেরণ করা হবে । সুতরাং ২০ থেকে ৩০ কিংবা ৪০ বছরের মধ্যেই হয়তো সর্বপ্রথম মঙ্গলে পদার্পণ করে বলবেন, “একটি ছোষ্ট পদক্ষেপ ছোন্ট একটি মানুষের জন্য কিন্ত এক বিরাট বিরাট উচ্চ লাফ সমগ্র মানবজাতির জন্য!” । আস্টারোইড: মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী এক বিরাট এলাকা জুড়ে মহাকাশে ভাসমান ছোটবড় অসংখ্য প্রস্তরখণ্ড প্রদক্ষিণরত আছে। এগুলোকে 'আস্টারোই; বা গ্রহাণুপুঞ্জ বলে । এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা পরবর্তী পরিচ্ছেদে এসেছে। সোলার সিস্টেম বা সৌরজগৎ পরিচ্ছেদ ৪ গ্রহাণুপুঞ্জ বেল্ট আমরা এবার মঙ্গলের মহাকাশ ছেড়ে দ্রুত পরবর্তী গ্রহের উদ্দেশ্যে যাত্রা করবো । তবে এর পূর্বে পথিমধ্যে এক বিরাট এলাকা জুড়ে অসংখ্য আস্টারোইড বা গ্রহাণুপুপ্তের অবস্থান থাকায় এগুলো সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে তা একটু তলিয়ে দেখা যাক। বিজ্ঞানীরা আলুর মতো এই ক্ষুদ্র থেকে বেশ বড় আয়তনের বন্তকে আস্টারোইড বলেন। যেখানে আস্ট্ররোইড অবস্থান করে সূর্যের কক্ষপথে ঘুর্ণমান আছে এ এলাকাটির নাম আস্টারোইড বেল্ট । সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি ও ইতোমধ্যে আলোচিত মল গ্রহের মধ্যখানে এসব গ্রহাণুপুঞ্জের অবস্থান । অনেকের মতে সুদূর অতীতে কোন একটি বৃহৎ গ্রহ বিক্ফোরিত হয়ে ভেঙ্গে যাওয়ার পর এসব বস্তু আস্টারোইড হিসাবে অবশিষ্ট রয়ে গেছে। আস্টারোইড সাধারণত খুব একটা বড়ো হয় না। সর্ববৃহৎ আস্টারোইডের ব্যাস ১০০৩ কিমি (৬২৩ মাইল)। একে সেরেস নামে সম্বোধন করা হয়। ব্যাসের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে পালাস এবং তৃতীয় স্থানে ভেস্টা (উভয়ের ব্যাস প্রায় ৫৫০ কিমি (৩৪০ মাইল) । এ পর্যন্ত আমরা বেশ ক'টি আস্টারোইডের নাম উলে-খ করেছি। তবে কে এসব নামকরণ করে? ইন্টারনেশন্যাল আস্ট্রনোমিক্যাল ভি ৮৯৮৯৪৫১ ভানি বভিন্ন বস্ত যেমন উন্কা, আস্টারোইড, নতুনভাবে আবিষ্কৃত তারা, গ্যালাক্সি ইত্যাদির নামকরণ এই সংস্থার মাধ্যমে হয়ে থাকে । অজানা কোন বস্তকে কেউ আবিষ্কার করার পর এই সংস্থার নিকট তার সংবাদ প্রেরণ করেন। আইএইউ পরীক্ষা-নিরীক্ষা করে যদি মনে করে উক্ত আবিষ্কারক সত্যিই সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করেছেন তাহলে প্রথমেই বন্তটিকে বিশেষ সংখ্যা দ্বারা ক্যাটালগ করা হবে । এরপর উক্ত আবিষ্কারককে নামকরণের ইখতিয়ার দেওয়া হয়। এভাবেই মহাকাশে আবিষ্কৃত বিভিন্ন বন্তর নামকরণ করা হয়ে থাকে। এ পর্যন্ত জানা প্রায় ২০০ আস্টারোইড আছে যাদের ব্যাস ৯৭ কিমি (৬০ মাইল) বা তারচেয়ে বেশী। আর এরচেয়ে কম ব্যসবিশিষ্ট বিভিন্ন আকার ও আয়তনের হাজার হাজার আস্টারোইড আছে বলে মনে করা হয়। সবগুলো আস্টারোইড মিলিয়ে যে ভর বা ম্যাস হবে তা আমাদের চন্দ্রের তুলনায়ও কম। অধিকাংশ আস্টারোইড তাদের নিজন্ব মধ্যশলাকার উপর ভিত্তি করে ৫ থেকে ২০ ঘণ্টার মধ্যে একবার ঘুরে আসে । এছাড়া সবগুলোর তো বাৎসরিক কক্ষপথে সূর্যের চতুর্দিকে ঘুর্ণন গতি আছেই । তবে এটা জানা কথা যে, আস্টারোইড সময় সময় নিজেদের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। অনেকের ধারণা সূর্যের তাপ এদের উপর ভিন্ন স্থানে ভিন্নভাবে পতিত হওয়ার ফলে এই বিচ্যুতি ঘটে । কারণ সূর্যের তাপে আস্টারোইডের দেহে ৮৪
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।