সোলার সিস্টেম বা সৌরজগৎ নয়। কিন্ত এরপরও মানুষ থেমে নেই- এ পর্যন্ত বেশ ককেকটি মহাকাশযান ওখানে প্রেরণ করে অনেক তথ্য সংগ্রহিত হয়েছে। ১৯৬০ থেকে ২০০৪ পর্যন্ত মোট ৩৭টি কৃত্রিম উপগ্রহ মঙ্গলের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল । প্রয়াত সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা এসব উপগ্রহ উৎক্ষেপণ করে । তবে এদের মধ্যে মাত্র ১৭টি উৎক্ষেপণ পর্যায় পেরিয়ে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করতে সক্গম হয়। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ১২টি মহাকাশযান প্রেরিত হলেও মাত্র ৬টি লক্ষ্যর্জনে সক্ষম হয়ে আমাদেরকে মঙ্গল সম্পর্কে গুরুতৃপূর্ণ অনেক তথ্য দিয়েছে। মজল মিশনের মৌলিক সমস্যা হচ্ছে বিরাট দূরতৃ। কয়েক শতাব্দির ব্যবধানে গ্রহটি পৃথিবীর নিকটে আসে- অর্থাৎ অধিকাংশ সময় দূরবর্তী স্থানেই তা থেকে যায়। সাধারণত বর্তমানে মলে আলোকের গতিতে প্রেরিত রেডিও সিগনাল পৌছতে ২০ মিনিট সময় অতিবাহিত হয়। সুতরাং ওখানকার মহাকাশে প্রদক্ষিণরত মহাকাশযানে কোন সিগনাল প্রেরণ করে তা ফেরৎ পেতে অন্তত ৪০ মিনিট সময় অপেক্ষা করতে হবে । এই অবস্থাকে টাইল-লাগ বলে । সৌরজগতের আরো দূরবর্তী গ্রহগ্ুলোয় মহাকাশযান প্রেরণ করে এই টাইম-লাগ হেতু বেশ বেগ পেতে হয় । যা হোক, সকল প্রতিবন্ধকতা ডিজিয়ে মানুষ মহাকাশ ও সৌরজগতের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে- ভবিষ্যতেও যাবে। মারিনার ও ভাইকিং মিশন আমেরিকার মাহাকাশ গবেষণা সংস্থা নাসা (নেশন্যাল এ্যারোনেটিক্স এন্ড স্পেইস এডমিনিস্ট্রেশন) ১৯৬৪ সালে সর্বপ্রথম মারিনার-৩ ও মারিনার-৪ কৃত্রিম উপগ্রহ মঙ্গলের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে । মারিনার-৪ সফলভাবে গ্রহের নিকট-মহাকাশে পৌঁছে ১৯৬৫ সালে । এই ফ্লাইবাই প্রোগ্রাম থেকে বেশ ক'টি ছবি সংগ্রহিত হয়। ফ্লাইবাই যখন সংগঠিত হচ্ছিলো তখন পৃথিবীর মানুষ অধীর অপেক্ষায় দিন গুণছিল আর ভাবছিলো, না জানি মঙ্গলে কোন বুদ্ধিসম্পন্ন প্রাণীদের সন্ধান মিলে কি না। কিন্তু এই ক্লোজ-এনকাউন্টার থেকে স্পষ্ট হলো যে, মঙ্গলে আসলে বৈজ্ঞানিক কাল্পনিক লেখকদের কর্তৃক কর্সিত কোন উচ্চ-বুদ্ধিসম্পন্ন সভ্যতার অস্তিত্ব নেই । এরপর মারিনার-৬ ও মারিনার-৭ ১৯৬৯ সালে ফ্লাইবাই কারকালে আরো অনেক স্পষ্ট ছবি প্রেরণ করে৷ উভয় মহাকাশযান গ্রহের গবেষণা থেকে আমরা আরও জানতে পারলাম মহাকর্ষ ফিল্ড ও বায়ুমণ্ডলের উপর অনেক তথ্যাদি। তবে এসব প্রাথমিক মিশন থেকে লাল গ্রহের উপর তথ্যাদি অত্যল্পই পাওয়া যায় । পরে নাসা ১৯৭৫ সালে আরো দু"টি মাহাকাশযান মঙ্গলের উদ্দেশ্যে প্রেরণ করে। এগুলোর নাম ছিলো ভাইকিং-১ ও ভাইকিং-২। উভয় যান অত্যন্ত পরিষ্কার কিছু ছবি প্রেরণ করে- এতে আমরা গ্রহের স্থলভূমি ও বায়ুমণ্ডল সম্পর্কে অনেক সুক্ষ তথ্যাদি জানতে পারি । ভাইকিং মহাকাশযানের সঙ্গে ছিলো অরবিটার বা প্রদক্ষিণযান। এগুলো স্থায়ীভাবে মঙ্গলের মহাকাশ কক্ষপথে ঘুরে ঘুরে পুরো গ্রহের উপর সার্ভে করতে থাকে । এ থেকে গোলকের একটি ম্যাপ তৈরী হয়। তবে ভাইকিং মিশনের সর্বাপেক্ষা চিত্তাকর্ষক দিক ছিলো প্রথম সফল কৃত্রিম মহাকাশযানের অবতরণ । ৭৯ সোলার সিস্টেম বা সৌরজগৎ মজলগ্রহের মাটি অন্য গ্রহে প্রথম কুত্রিম মাহাকাশযান ভাইকিং-১ জুলাই ২০, ১৯৭৬ সালে অবতরণ করে ইতি করে। অবতরণের কিছুক্ষণের মধ্যেই মঙ্গলের মাটির একটি ছবি পৃথিবীতে এসে পৌঁছে। উপরে এই এঁতিহাসিক ছবিটি ছাপানো হলো । এ থেকে হয়েছে যে মঙ্গলের মাটি সত্যিই ঈষৎ লাল বর্ণের। এরপর একই সালের ৩ সেপ্টেম্বর ভাইকিং-২ ভাইকিং-১ এর অবতরণস্থল থেকে ৪০১৪ মাইল দূরত্ব অবতরণ করে। উভয় মহাকাশযানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরী কিছু যন্ত্রপাতি ছিলো । ওসব যন্ত্রের মাধ্যমে মঙ্গলের ই রে করা হয়। পরীক্ষা শেষে ফলাফল রেডিও সিগনালের মাধ্যমে পৃথিবীতে আসে । এ থেকে এটা স্পষ্ট হয়েছে যে, মঙ্গলের মাটি সম্পূর্ণ প্রাণীশুন্য ৷ মূলত গ্রহের মধ্যে প্রাণী বেচে থাকার মতো মৌলিক ব্যবস্থাপনাই নেই। অন্যান্য মঙ্গল মিশন মঙ্গলে ভাইকিং মিশন শেষে গ্রহের উপর আগ্রহ অনেকটা কমে যায় । এর মূল কারণ ছিলো জীবন্ত কোন জীবাণু পর্যায়ের কষুদ্রাতিক্ষন্র প্রাণীও সেখানে না পাওয়ার হতাশা । কারণ, অনেকেই মনে করেছিলেন মঙ্গল গ্রহই হবে বিংশ শতকের সর্বাপেক্ষা চিত্তাকর্ষক আবিষ্কারের ক্ষেত্র- অর্থাৎ অন্য গ্রহে প্রাণী থাকার প্রমাণ। কিন্ত তা হলো না- এই হতাশা হেতু নাসাসহ পৃথিবীর সকল মহাকাশ অনুসন্ধান সংস্থায় মঙ্লাগ্রহে ভাটা পড়ে যায়। এছাড়া সংশি-্ট সরকারগুলো থেকেও প্রয়োজনীয় মোটা অঙ্কের বাজেট মিলে নি। মনে রাখা দরকার একেকটি মঙ্গল মিশনে বিরাট অক্কের পাউন্ড- ৮০
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।