সোলার সিস্টেম বা সৌরজগৎ অধিকাংশ রেডিও স্পেকন্রোক্ষোপি গবেষণা থেকে প্রতীয়মান হয় যে, বুধের একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত সোডিয়াম ও পটাসিয়ামের তৈরী । বুধের অধিকাংশ বন্ত লোহা । এর কেন্দ্র মূলত গলিত লোহার তৈরী । পৃথিবীর পরে বুধই একমাত্র শক্ত মাটির গ্রহ যার চতুর্দিকে একটি দুর্বল মেগনেটিক ফিল্ড বিদ্যমান । পৃথিবীর তুলনায় এর শক্তি মাত্র ১% । এই ফিল্ড থাকার কারণ হলো বুধের মধ্যস্থ ত দ্রব্যের আধিক্য । কেন্দ্রের গলিত লোহার চলন থেকেই মেগনেটিক ফিল্ডের জন্মু। বুধে কোনদিন প্রাণী ছিলো এমন কোন ইঙ্গিত মিলে নি। আর বর্তমানে গ্রহটি সত্যিই প্রাণীদের জন্য অত্যন্ত অনুপযোগী । সূর্যের নিকটতম গ্রহ হিসাবে তার উপর একদিকের তাপমাত্রা এতো বেশী যে এক বালতি পানি কিছুক্ষণের মধ্যেই ফুটে বাস্পে পরিণত হয়ে যাবে । অপরদিকে রাতের সাইডে তাপমাত্রা এতোই কমে আসে যে, এ বালতিতে রাখা পানি ক্ষণকালের মধ্যেই শক্ত বরফে পরিণত হয়ে যাবে। এবার চিন্তা করুন, এরূপ পারিপার্শিকতায় বসবাস করা কেমন হবে? শুক্র সূর্য থেকে দূরতে দ্বিতীয় স্থানে অবস্থিত শুত্রগ্রহকে পৃথিবীর সহোদরা বলা হয়ে থাকে । কিন্ত অনেকদিক থেকে গ্রহটি মতো হলেও শুক্রগ্রহ মোটেই পৃথিবীর মতো প্রাণীদের জন্য বাসোপযোগী নয়। রাতের আকাশে সূর্য ও চন্দ্র বাদে এমন উজ্জ্বল আর কোন বস্ত নেই। বুধকে “ভোরের তারা" ও “সন্ধ্যাতারা' বলেও সম্বোধন করা হয়। বাস্তবে বুধের কক্ষপথের অবস্থান হেতু পৃথিবী থেকে একে সূর্যোদয়ের ৩ ঘণ্টা পূর্বে পূর্বাকাশে এবং সূর্যাস্তের ৩ ঘণ্টা পরে পশ্চিমাকাশে দেখা যায় মাত্র। এবার বুঝাই যাচ্ছে একে কেন ভোরের ও সন্ধ্যা তারা বলা হয়। বুধ কক্ষপথে চলার সময় প্রত্যেক শত বৎসরে দু'বার সূর্যের সামন দিয়ে ভ্রমণ করে। পৃথিবী থেকে দৃশ্যমান এই ভ্রমণকে বলে বুধের ট্রানজিট । বাস্তবে এ ট্রানজিট জোড়ায় জোড়ায় হয়- অর্থাৎ প্রত্যেক শত বছর পর কয়েক বছরের ব্যবধানে দু'বার ট্রানজিট পরিলক্ষিত হয়। এই গ্রন্থ যদি লিখার কিছুদিনের মধ্যে প্রকাশ পায়- আর আমি তা- ই আশা করছি তাহলে, এই শতকের দ্বিতীয় ট্রানজিটটি পাঠকরা ২০১২ সালে পর্যবেক্ষণ করতে পারবেন । তবে প্রথমটি গত হয়ে গেছে, তা ছিলো ২০০৪ সালে । বৈশিষ্ট্য শুক্রগ্রহের মধ্যে একটি ঘন বায়ুমণ্ল আছে। ফলে একে ছবির সাহায্যে গবেষণা করা কঠিন । সুতরাং যাকিছু জানা গেছে তা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সম্ভব হয়েছে। মারিন- 1র-২ মহাকাশযান সর্বপ্রথম ১৯৬২ সালে শুক্র গ্রহের নিকট দিয়ে উড়ে যায়। এরপর মারিনার-৫ ১৯৬৭ সালে এবং মারিনার-১০ ১৯৭৪ সালে গ্রহের কাছে গিয়ে বেশ কিছু ছবি পৃথিবীতে প্রেরণ করে। মারিনার মহাকাশযান আমেরিকা কর্তৃক প্রেরিত হয়েছিল। এদিকে প্রয়াত সোভিয়েত ইউনিয়ন “ভেনেরা' নামক এক সিরিজ মহাকাশযান শুক্রে প্রেরণ করে। ১৯৬৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত স্থায়ী এই শুক্র গবেষণায় রাশিয়া মোট ১৬টি ভেনেরা মহাকাশযান প্রেরণ করে। এদের বেশিরভাগ শুক্রের চতুর্দিকে কক্ষপথে ঘুর্ণমান থেকে তথ্য সংগ্রহ করেছে। এরূপ মহাকাশযানকে ডগ সোলার সিস্টেম বা সৌরজগৎ বলে “অরবিটার” ৷ তবে এক দু'টো “এনট্রি প্রোব'ও ছিলো । শুক্রের বায়ুমণ্ডল খুব ঘন হওয়ায় 'গ্রীনহাউস এফেন্ট' হেতু এর উপরিভাগের তাপমাত্রা অত্যন্ত বেশী । ফলে কৃত্রিম উপথহের যন্ত্রপাতি বেশিক্ষণ কর্মঠ থাকতে পারে না- তাপের দরুন অকেজো হয়ে পড়ে। বাযুমণ্ডল শুক্রের বায়ুমণ্ডল অত্যন্ত বিষাক্ত কার্বন-ডাইওক্সাইড দ্বারা পরিপূর্ণ (৯৭%)। পৃথিবীর তুলনায় বায়ুমগ্ুল অনেকগুণ ঘনও বটে । এর ফলে গ্রহের উপরিভাগে বায়ুমণ্ডলের চাপ বিরাট- পৃথিবীর তুলনায় ৯৭ গুণ বেশী । ভারী ঘন কার্বন-ডাইওক্সাইড সর্ব বায়ুমগ্ডল থাকার ফলে গ্রীনহাউস এফেন্টের কারণে গ্রহের তাপমাত্রা ৪৬২ ডিগ্রী সেন্টিগ্রেডের খুব একটা নীচে আসে না । উলে-খ্য, মানুষের শ্বাস-নিশ্বাসের অনুপযোগী সিও-২ গ্যাস আমাদের পৃথিবীতে বিরাট পরিমাণে বিদ্যমান আছে। কিন্ত সৌভাগ্যবশত এই গ্যাস চুনা পাথর অস্তিত্বশীল থাকায় আমাদের কোন ক্ষতি হচ্ছে না। অপরদিকে পৃথিবীর বায়ুমণ্ডলের ৭৮% গ্যাস হলো নাইট্রোজেন । শুক্র গ্রহের বায়ুমগ্ুলে এর মাত্রা মাত্র ৩%। আমরা সৌরজগতের এই ভ্রমণবৃত্তান্ত শেষ করার পূর্বে গ্রহগুলোর উপর তথ্যসম্মৃদ্ধ একটি টেবিল তুলে ধরবো । সেখানে পাঠকরা সকল গ্রহের আয়তন, সূর্য থেকে দূরত্ব ইত্যাদি জেনে নিতে পারবেন । এখন শুক্র গ্রহ সম্পর্কে আর যা কিছু বলার তাহলো, গ্রহের স্থলভাগের স্বরূপ । মেজেলান নামক একটি মহাকাশযান শুক্রের নিকট কক্ষপথে ঘুর্ণমান থেকে রাডার সিগনালের মাধ্যমে পুরো গ্রহের ম্যাপ তৈরী করে। এতে দেখা যায় গ্রহের মধ্যে বিরাট আয়তনের আগ্নেয়গিরি আছে। এছাড়া চন্দ্র উপরের মতো বহু 'মিটিওরাইট ক্রেটারও" (ছোটবড় মহাকাশ প্রস্তরখণ্ড পতনের ফলে যে গর্তের সৃষ্টি হয়) বিদ্যমান। এরূপ একটি বিরাট আকারের গর্ত আছে যা ৩০০ কি.মি পর্যন্ত তত। হ আশারাখি এটা বলার প্রয়োজন নেই যে, আমাদের নীল এ পৃথিবীটি সৌরজগতের ন'টি গ্রহের একটি এবং এটি সবার মতো মহাকাশে ভাসমান আছে। এছাড়া এটাও সবার জানা যে, গ্রহ-পৃথিবী তার নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে প্রতি ৩৬৫ দিন ও এর কিছু বেশী সময়ে। পৃথিবীটা শুধু সৌরজগৎ নয় পুরো মহাবিশ্বে একটি একক চিন্তাকর্ষক গ্রহ হিসাবে বিদ্যমান আছে। এখানেই সৃষ্টির সেরা জাতি মানুষের বসবাস। আর এই বসবাসের জন্য সবদিক থেকে যোগ্যতার অধিকারী আমাদের জানা একমাত্র গ্রহ এই পৃথিবী । প্রথমতঃ গ্রহটি সূর্য থেকে সঠিক দূরতে অবস্থান করছে। কিছুটা নিকটে হলে তাপমাত্রা অতি বেশী হয়ে যেতো এবং বেশী দূরে থাকলে তা হতো অতি বেশী ঠাণ্ডা। এই উভয় অবস্থায় মানুষসহ প্রাণীদের বেঁচে থাকা কঠিন কিংবা অসম্ভব হতো । যেমন আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, শুত্রগ্রহ সবদিক থেকে পৃথিবীর মতো হয়েও সেখানে কোন প্রাণীদের বসবাস সম্ভব হয় নি- এর একটি ৬৮
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।