সোলার সিস্টেম বা সৌরজগৎ বিক্ফোরণ থেকে এই বন্ত এসেছে। গ্যাসখও তার নিজস্ব মহাকর্ষের প্রভাবে জড়ো হতে থাকে । এই ঘুর্ণনরত গ্যাসের মধ্যখানে সূর্য আত্মপ্রকাশ করে এবং বাইর দিকে ছোট ছোট খণ্ড জড়ো হয়ে গ্রহ-উপগ্রহের জন্ম দেয়। সূর্যের মধ্যে জড়ের মাত্রা অত্যধিক থাকায় এর তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে কেন্দ্রের মধ্যে শুরু হয় আনবিক ফিউশন প্রতিক্রিয়া । এই প্রতিক্রিয়া আজো অব্যাহত আছে এবং এরই ফলে সূর্য থেকে নির্গত হয় উজ্জ্বল আলো ও তাপ। জন্ম নিলে মৃত্যু হবে-এটাই নিয়ম । সূর্যের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম নেই। সে অনন্তকাল জুলন্ত থাকতে পারবে না। একদিন তার অভ্যন্তরস্থ নিউক্লিয়ার জ্বালানি হাইড্রোজেন শেষ হয়ে যাবে। এ পর্যন্ত ৪.৫ বিলিয়ন বছর প্রতিক্রিয়া অব্যাহত রাখতে যেয়ে এই জ্বালানির ৩৭% ব্যয় হয়েছে। সুর্য ফিউশন প্রতিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেনকে হিলিয়ামে পরিবর্তন করে দিচ্ছে। বিজ্ঞানীদের ধারণা আজ থেকে ৭ বিলিয়ন বছর পরে সম্পূর্ণ হাইড্রোজেন হিলিয়ামে পরিবর্তিত হবে- তখন সূর্য মৃত্যুর পথযাত্রী হয়ে পড়বে । কিভাবে আমাদের এই তারার মৃত্যু ঘটবে? যে উপায়ে তা হবে বলে বিজ্ঞানীরা বলছেন সে বর্ণনা শোনলে সত্যিই শরীরে শিহরণ জেগে উঠে । সূর্যের উজ্জবল্যতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং তার কেন্দ্রে হিলিয়ামের মাত্রা বেড়ে ওঠবে । হাইড্রোজেন সাপ-াইয়ের পরিমাণ কমতে থাকলেও সূর্যকে নিজের মধ্যে কলাপৃস হওয়া থেকে বেঁচে থাকতে কেন্দ্রের চাপ যথেষ্ট রেখে যেতে হবে । আর একমাত্র তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে এটা সম্ভব । সুতরাং এই বৃদ্ধিকরণের ফলে আনবিক প্রতিক্রিয়ার রেইটও বাড়বে যার ফলে সূর্যটি আরোও উজ্জ্বল হয়ে ওঠবে । আজ থেকে ৩ বিলিয়ন বছর পর সূর্য এতোই গরম হবে যে পৃথিবীর সকল মহাসাগরের পানি বাম্পে পরিণত হয়ে যাবে । এর আরোও ৪ বিলিয়ন বছর পর সূর্যের যাবতীয় জ্বালানি শেষ হবে । এসময় আয়তন এতোই বৃদ্ধি পাবে যে, প্রথম গ্রহ বুধ সূর্যের অভ্যন্তরে চলে যাবে । এই অবস্থাকে বলে “রেড জায়ান্ট” স্টেজ। এই স্টেজে পাছার পর সূর্যের ওজ্ঘল্যতা আজ থেকে ২ হাজার গুণ বেশী হবে। অবশ্য শুধু ওজ্জ্বল্যতা নয় তাপমাত্রাও প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে । পৃথিবীর মধ্যস্থিত_ পাথর পর্যন্ত এই তাপে গলে যাবে। এসময় বাইর সৌরজগতের গ্রহ-উপগ্রহ অনেকটা বেশী গরম হয়ে ওঠবে। জায়ান্ট তারা হিসাবে অবশ্য স্থায়ী থাকবে না আমাদের সূর্যটি- জ্বালানি শেষ হওয়ার পর নিজস্ব ভরকে আর অপরিবর্তনীয় অবস্থায় রাখতে সক্ষম হবে না। সূর্য তখন দ্রুত ছোট্ট হওয়া শুরু কবরে এবং অবশেষে ছোক্ট একটি তারায় পরিণত হবে যার নাম হলো 'হুয়াইট ডোর্ফ* বা সাদা বামন তারা । সূর্যের ব্যাস তখন পৃথিবীর ব্যাস থেকে বেশী হবে না। তবে তার ভর বা ম্যাস হবে অনেক গুণ। ৮ বিলিয়ন বছর পর সাদা বামনে রূপান্তরিত হওয়ার পর ধীরে ধীরে সূর্য তার এনার্জি হারিয়ে একদা নিভে যাবে । তখন সূর্য হবে একটি মৃত তারা। ৬৫ সোলার সিস্টেম বা সৌরজগৎ পরিচ্ছেদ ২ বুধ আমাদের ভ্রমণের শুরু হয়েছিল সূর্যের নিকটে । এখন আমরা প্রথম গ্রহ বুধের কাছে এসে পৌঁছেছি। এটি সৌরজগতের চার “টেরেসট্রিয়াল” বা শক্ত মাটিসম্পন্ন গ্রহের একটি । বাকীগুলো হলো শুক্র, পৃথিবী ও মঙ্গল । বুধ সূর্যের নিকটতম গ্রহ। সে সূর্য থেকে গড়ে ৫ কোটি ৮০ লক্ষ (৫৮ মিলিয়ন) কিমি বা ৩ কোটি ৬০ লক্ষ (৩৬ মিলিয়ন) মাইল দূরে থেকে প্রদক্ষিণরত আছে। গ্রহটির ব্যাস ৪৮৭৯ কিমি (৩০৩২ মা)। পৃথিবীর ভর ও ভলিয়মের তুলনায় বুধ মাত্র ১৮ ভাগের ১ ভাগ । বুধ অতি ছোস্ট একটি গ্রহ তবে তার মধ্যস্থ বন্তর ঘনতৃ পৃথিবীর সমপরিমাণ যা অন্যান্য সকল গ্রহের তুলনায় বেশী । তার উপরে মহাকর্ষের মাত্রা পৃথিবীর তুলনায় এক-তৃতীয়াংশ মাত্র । সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসতে বুধের ৮৮ দিন সময় লাগে- অর্থাৎ গ্রহের “বৎ- সর” ৮৮ দিনে । তবে তার একদিন আমাদের তুলনায় ৫৮.৭ দিন । এর অর্থ সে তার নিজস্ব মধ্যশলাকার উপর ভিত্তি করে ৫৮.৭ দিনে একবার ঘুরে । সুতরাং গ্রহের তিন দিনে অতিবাহিত তার দুই বছর! এর ফলে যেদিকটি সূর্যের দিকে মুখ করে থাকে, দীর্ঘদিন থাকার পর তা খুব বেশী গরম হয়ে ওঠে । অপরদিকে অন্ধকার বা রাতের দিকও অনুরূপ কারণে থাকে খুব ঠাণ্ডা । মারিনার-১০ মহাকাশযান ১৯৭৪ ও ১৯৭৫ সালে গ্রহটির কাছে যেয়ে কিছু তথ্য পৃথিবীতে প্রেরণ করে । এ থেকে জানা যায় বুধের উপর চন্দ্রের মতো অসংখ্য গর্ত (বা ইমপেক্ট ক্রেটার) আছে। দিবাভাগের তাপমাত্রা ৪৩০ ডিগ্রী সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে এবং রাতের দিকের তাপমাত্রা -১৮০ ডিগ্রী সেন্টিথেডের উপরে হয় না। মাটির রঙ অনেকটা অনুজ্জবল থাকায় বুধের উপর সূর্যালোক পতিত হয়ে খুব একটা প্রতিবিম্ব হয় না। যে কোন গ্রহের পতিত হওয়ার পর যেটুকু আলো প্রতিবিন্ব হয়ে আবার মহাকাশে ফিরে যায় এই মাত্রাকে বলে “আলবেদো"। বুধের বেলা এই সংখ্যাটি হলো মাত্র ১২%। পৃথিবীর আলবেদো ৩৭% আর শুক্রগ্রহের আলবেদো ৬৫% যা সকলের তুলনায় বেশী । এ কারণেই
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।