মহাকাশ বিজ্ঞান পরিচ্ছেদ ১ তারা নিয়ে গবেষণা আস্ট্রফিজিক্সনের ব্যাপ্তির মধ্যে গুরুতৃপূর্ণ ক'টি বিষয়ের একটি হলো তারকাদের নিয়ে গবেষণা । মহাকাশবিজ্ঞানের উপর গবেষণার ক্ষেত্রে তারা সম্পর্কে জ্ঞানার্জন সর্বাপেক্ষা বেশী অর্জিত হয়েছে। বিজ্ঞানীরা দাবী করেন, আমরা তারা সম্পর্কে অনেক তথ্য জানি । কোন তারা থেকে প্রাপ্ত আলোকরশ্মিকে রশ্মির তরঙগদৈঘ্্ মুতাবিক যখন আমরা স্পেকট্রামের মাধ্যমে আলাদা করবো তখন এ তারার অনেক গোপন তথ্য আমাদের নিকট আত্রপ্রকাশ করে। থার্মেল রেডিয়েশনের আইন থেকে তারাটির উপরিস্থ তাপমাত্রা জানা যায়। তারার দূরত্ব জানা থাকলে এর তা বের করা যাবে । আর ওজ্জবল্যতা বা লিউমিনোসিটি যেহেতু বস্তর মধ্য থেকে প্রতি ইউনিট ক্ষেত্র থেকে নির্গত এনার্জি ও মোট সারফেস ক্ষেত্রফলের গুণফল- তাই এ থেকেই আমরা তারাটির ব্যাস বের করতে সক্ষম হবো । তারার ইলেকট্রমেগনেটিক স্পেকট্রামকে আমরা উচ্চ রিজোলুশন দ্বারা গবেষণা করলে অনেক কালো লাইন দেখতে পাই । এসব লাইন এমনিতেই আত্মপ্রকাশ করে না- বাস্ত বে প্রতিটি লাইনের সঙ্গে সম্পৃক্ত থাকে একেকটি তরঙগদৈঘ্্ ৷ তারার উপরিভাগ ও অভ্যন্তরের তাপমাত্রার তারতম্য থেকে এগুলোর জন্যু। উপরিস্থ অপেক্ষাকৃত কম গরম এটমগ্ডলো নীচের বেশী গরম এটম থেকে নির্গত আলোকে চুষে নেওয়ার ফলে এসব লাইন স্পেকট্রামে আত্মপ্রকাশ করে । এখন, এই লাইনগুলো গবেষণা করে বুঝা যাবে কোন্ কোন্ পদার্থের এটম এরূপ করে । কারণ, আমরা সহজেই গবেষণাগারে অনুরূপ স্পেকট্রাম তৈরী করে দেখতে পারি কোন্ এটম এই কাজের জন্য দায়ী। সুতরাং স্পেকদ্রামের লাইনই আমাদেরকে বলে দিচ্ছে এ দূরবর্তী তারাটি কিসব পদার্থের তৈরী। মহাকাশ বিজ্ঞানীরা অধিকাংশ তারাকে “মেইন-সিকুয়েন্স” বা মূল পরম্পরার অন্তর্ভূক্ত বলেছেন । এসব তারার মধ্যে তাপমাত্রা ও ওজ্জ্বল্যতার সম্পর্ক হলো ম্যাস বা বস্তর মাত্রার মধ্যে । বস্ত যতো বেশী হবে তারাটির তাপমাত্রা ও ওজ্জ্বল্যতা আনুপাতিক হারে বেশী বলেই দেখা যায়। কোন কোন তারা আছে যাদের মধ্য থেকে উজ্জ্বল আলো নির্গত হয়- এগুলো তাপমাত্রায় সমান হলেও সাইজে অনেক বড়ো । এগুলো আসলে মেইন-সিকুয়েন্সের বাইরে । মহাকাশ বিজ্ঞানীরা এসব অতিরিক্ত মোটা তারার নামকরণ করেছেন, “রেড জায়ান্ট” বা লাল দানব। অপরদিকে আরো অনেক তারা আছে যেগুলো আয়তনে অপেক্ষাকৃত অনেক ছোট্ট কিন্ত তাপমাত্র সমান। এদের নামকরণ করা হয়েছে, “হুয়াইট ডোর্ফ' ও “নিউন্রন স্টার । হুয়াইট ডোর্ফকে আমরা বাংলায় “সাদা বামন+ ও নিউন্রন স্টারকে “নিউট্রন তারা" বলতে পারি । সাদা বামনদের আয়তন সুর্ষের তুলনায় মাত্র ১ শতাংশ, আর নিউদ্রন তারার আয়তন সূর্যের তুলনায় ০.০০১ শতাংশ মাত্র । মহাকাশে আরো অনেক তারা আছে যেগুলোকে বাইনারি স্টার ৪৫ মহাকাশ বিজ্ঞান বলে । বাংলায় জোড়া তারা বলা যায়। এগুলোর বৈশিষ্ট্য হলো একে অন্যকে খুব দ্রুত থেকে ধীর গতিতে প্রদক্ষিণ করা । অনেকে মনে করেন মহাকাশে দৃশ্যমান সিকি শতাংশ তারাই মূলত বাইনারি সিস্টেমের অন্তর্ভুক্ত । আস্ট্টফিজিক্সে এসব জোড়া তারা খুব গুরুত্পূর্ণ বলে বিবেচিত। এর কারণ হলো, জোড়া তারা থেকে যেসব তথ্যাদি পাওয়া যায় তা অন্য কোন একক তারা থেকে পাওয়া যায় না। যেমন তারার ভর বা বন্তমাত্রা। বাইনারি তারাদেরকে চারটি ক্যাটাগোরিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো: ১. দৃশ্যমান বাইনারি সিস্টেম । “সিগনাস' নামক নক্ষত্রপুঞ্জ বা ক্সটেলেশনে আল-বিরিও নামক একটি জোড়া তারা সিস্টেম আছে। এটা দৃশ্যমান বাইনারি সিস্টেমের অন্ত ভূক্ত। ২. কোন কোন সময় জোড়া তারার একটি দৃশ্যমান হলেও অপরটি অদৃশ্য থাকে । তবে দৃশ্যমান তারাটির প্রদক্ষিণপথ আকাবাকা দেখায় তাই বুঝাই যায় এটা অপর তারার প্রভাবে এমনটি করে। এরূপ জোড়া তারা সিস্টেমকে বলে ন্ট বাইনারি সিস্টেম” । ৩. অনেক বাইনারি সিস্টেম ধরা পড়ে উভয় তারার স্পেকদ্রাম গবেষণার মাধ্যমে । পুন:পুন নির্দিষ্ট গতিবিধি থেকে বুঝা যায় যে তারার একটি পৃথিবীর দিকে আসে আর অপরটি দূরে সরে যায়। যে উপায়ে স্পেকট্রাম গবেষণার মাধ্যমে গতির মধ্যে এই তারতম্য ধরা পড়ে তার নাম হলো “ডপলার ইফেন্ট'। আমরা এই অধ্যায়ের শেষের দিকে থিওরীর উপর আলোচনাকালে এই ইফেব্টটি কী তা বুঝিয়ে বলবো। এরূপ জোড়া তারা সিস্টেমকে বিজ্ঞানের ভাষায় “স্পেকট্রোক্কোপিক বাইনারি সিস্টেম বলে” । ৪. চতুর্থ ধরনের বাইনারি সিস্টেমকে বলে 'এক্লিপসিক বাইনারি সিস্টেম” । এর অর্থ হলো উভয় তারার অবস্থান এমন যে, আমাদের পৃথিবী থেকে ওগুলো দেখতে মনে হয় একে অন্যকে আড়াল করে রাখে। সুতরাং তারাগুলো একে অন্যের সামন দিয়ে চলে যায় (যেমনিভাবে সূর্যের সামন দিয়ে চন্দ্র চলে যায়- এবং সূর্যগ্রহণ ঘটায়, আর এভাবে গ্রহণকেই বলে এক্লিপ্স)। আরেক ধরনের জোড়া তারা আছে কিন্তু ওগুলো সত্যিকার অর্থে বাইনারি নয়। উভয় তারা আসলে একে অন্য থেকে বিরাট দূরতে থেকে ঘুর্ণমান আছে। পৃথিবী থেকে দৃশ্যতঃ মনে হয়ে তারা একে অন্যের সঙ্গে সম্পৃক্ত। এগুলোকে বিজ্ঞানীরা “অপটিক্যাল ডাবল বলেন। এর কারণ হলো বিষয়টি মহাকাশে আমাদের অবস্থানের উপর নির্ভরশীল । “আরসা মেজর' নামক নক্ষত্রপুঞ্জে এপ একটি অপটিক্যাল ডাবল তারা সিস্টেম আছে যার নাম “মিজার ৷ আমরা তারাদের নিয়ে আলোচনায় বিস্তারিত তথ্য তুলে ধরবো । তবে তারা নিয়ে গবেষণায় আস্ট্রফিজিক্স আরোও অনেক ব্যাপারে অনুসন্ধান করে যাচ্ছে। এগুলোর মধ্যে, তারকার অভ্যন্তরীণ অবস্থার থিওরীটিক্যাল মডেল সৃষ্টি, পানেটারী নেব্যুলা নামক সিস্টেমের কারণ, নিউট্রন স্টার ও ব্যাক হোল কিভাবে জন্ম নেয়, নোবা (বিস্ফোরণ) ও সুপারনোবা (বিরাট বিস্ফোরণ) কেন হয় ইত্যাদি উলে-খযোগ্য । ৪৬
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।