সময়ের বৈজ্ঞানিক স্ট্যান্ডার্ড গতিতে কেউ চলতে পারলে তার বয়স অন্যদের তুলনায় বাড়বে অনেকটা আস্তে । সুতরাং দুই ভাইয়ের একজন যদি আলোকের কাছাকাছি গতিতে মহাকাশে ভ্রমণে যায় আর অপরজন পৃথিবীতে থাকে তাহলে এঁ ভ্রমণকারী ফিরে এসে দেখবে তার ভাইয়ের বয়স অনেকটা বেড়ে গেছে কিন্ত তার নিজের বয়স অতি সামান্যই বেড়েছে। অন্য কথায় এরূপ গতিতে চলার পর যে কোন ব্যক্তি হাজার হাজার বছর ভবিষ্যতে ভ্রমণ করতে সক্ষম হবে । সময় শুধু গতির সাথে সম্পর্কিত নয় । আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ আমাদেরকে বলে দিচ্ছে, কোন বড় মাপের বস্ত যেমন সূর্যের নিকটে যেহেতু মহাকর্ষের মাত্রা অধিক তাই সময়ও সেখানে ধীরে চলবে । “ব্যাক হোল" নামক বস্তর নিকটে এই সময়-বিকৃতি অত্যন্ত বেশী কারণ এসব বস্তর চতুর্দিকে বিরাজ করে বিরাট মোটা মহাকার্ষিক ফিল্ড । আইনস্টাইন ১৯১৬ সালে তার প্রখ্যাত জেনারেল থিওরী অব রিলেটিভিটি প্রকাশ করেন। তিনি এতে বলেছেন, সময় মূলত স্পেইস বা স্থানের একটি অবিচ্ছেদ্য অংশ । অন্যকথায় যেখানে স্পেইস সেখানে টাইম । একটা ছাড়া আরেকটা কল্পনাতীত । আর মহাকর্ষ এই স্থানকে বক্র করে দেয় । এই বক্র স্থানের উপর দিয়ে সময় চললে তার গতি অনেকটা কমে আসে । সময় সম্পর্কে এসব চিন্তাকর্ষক ও অদ্ভুত “বৈজ্ঞানিক কথা” বারবার পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। এতে এটাই বলা যায়- সময় যাই হোক এখনও সে আমাদের জন্য অনেক রহস্য লুকিয়ে রেখেছে যা হয়তো অদূর ভবিষ্যতে গবেষণার মাধ্যমে উদঘাটন হবে। ১৫ ভূতান্বিক সময় পরিচ্ছেদ ৪ ভূতাত্তবিক সময় ভূতত্ুবিদরা পৃথিবী নিয়ে গবেষণায় “জিওলজিক টাইম ক্সেল” বা ভূতান্তিক সময়- মাত্রা ব্যবহার করেন। ধারণা করা হয় আমাদের বছর হিসাবে পৃথিবীর বয়স ৪.৫ হাজার মিলিয়ন বৎসর। এই দীর্ঘ সময়ের মধ্যে পুরো পৃথিবীব্যাপী অনেক বিরাট বিরাট ঘটনা ঘটেছে। সুতরাং এসব ঘটনাবলীকে বুঝাতে যেয়ে বিজ্ঞানীরা এই দীর্ঘ সময়কে একাধিক জিওলজিক্যাল 'ইওন” ও “ইরা*-তে বিভক্ত করেছেন। ইওন খুব দীর্ঘ সময়, আর একাধিক ইরা থেকে একেকটি ইওন ঘটিত। ইরাকেও একাধিক “পিরিওডে' বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক পিরিওড আবার কয়েকটি ইপোকের সমষ্টি। বাংলায় ইওন অর্থ অপরিমেয় কাল, ইরা মানে যুগ, পিরিওড অর্থ ভূতান্তিক কালসীমা এবং ইপোক অর্থ বৈশিষ্ট্যসূচক সময় ৷ আমরা এ প্রসঙ্গে ভূতত্বের উপর বিস্ত নরিত বলতে যাচ্ছি না- তবে সময়কে কিভাবে বিভক্ত করে দেখা হয় তার একটি ধারণা দেওয়া উদ্দেশ্য। এখানে মৌলিক ক'টি কালের বর্ণনা তুলে ধরছি। ভূতত্ুবিদরা জিওলজিক্যাল সময়কে তিনটি সুদীর্ঘ ইওনে ভাগ করেছেন। এগুলো হলো: ১. আরকিয়ান (/১1:019217)- ৩.৮ থেকে ২.৫ বিলিয়ন বছর পূর্বেকার সময়ঃ ২. প্রটারোজোইক (19191092010)- ৩.৫ বিলিয়ন বছর পূর্ব থেকে ৫৭০ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত সময়; এবং ৩. ফানেরোজোইক (121101761020910) - ৫৭০ মিলিয়ন বছর পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত এর ব্যাপ্তি। উলে-খ্য প্রথম দু'টি কালকে “প্রিকেমব্রিয়ান টাইম” নামেও ডাকা হয়। শেষোক্ত ইওনকে তিনটি ইরায় বিভক্ত করা হয়েছে। এগুলো হলো পালেওজোইক (81০0201) - ব্যাপ্তিকাল ৫৭০ মিলিয়ন বছর পূর্ব থেকে ২৪০ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত; মেসোজোইক (1৬1৩3092010) - ব্যাপ্তিকাল ২৪০ মিলিয়ন বছর পূর্ব থেকে ৬৫ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এবং সিনোজোইক (09702010) - ব্যাপ্তিকাল ৬৫ মিলিয়ন বছর পূর্ব থেকে বর্তমান পর্যন্ত সময়। উপরে বর্ণিত পালেওজোইক ইরাকে আবার ছণটি পিরিওডে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো: ১, কান্দিয়ান (09101)181 - ৫৭০ মিলিয়ন বছর পূর্ব থেকে ৫০০ মিলিয়ন বছর পু পর্যন্ত); ২. অরদোভিশিয়ান (01709৬10181) - ৫০০ মিলিয়ন পূর্ব থেকে ৪৩৫ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত); ৩. সিলোরিয়ান (91101101) - ৪৩৫ মিলিয়ন বছর পূর্ব থেকে ৪১০ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত); ৪. ডেভোনিয়ান (19০৮0171017 - ৪১০ মিলিয়ন বছর পূর্ব থেকে ৩৬০ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত); ৫. কার্বোনিফেরাস (011১01197009 - ৩৬০ মিলিয়ন বছর পূর্ব থেকে ২৯০ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত ); এবং পারমিয়ান (10117121) - ২৯০ মিলিয়ন বছর পূর্ব থেকে ২৪০ মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত কাল)। ১৬
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।