পদার্থবিজ্ঞান ওজনও ভিন্ন হবে । মনে করুন কোন ১৬ কেজি ওজনের একটি বস্তকে যদি ৪ হাজার মাইল উপরে নিয়ে যাওয়া হয় তাহলে এই বন্তর ওজন কমে মাত্র ৪ কেজিতে নেমে আসবে । মহাকর্ষের ফলেই ওজন- যেখানে তা বেশী ওজনও বেশী আর যেখানে কম ওজনও কম- বন্তর ভর বা ম্যাস পরিবর্তন জরুরী নয়। চন্দ্রের উপর আপনি যদি অবতরণ করেন তাহলে এক অদ্ভুত অভিজ্ঞতা অনুভব করবেন । সেখানে নিজের ওজন কমে মাত্র ৬ ভাগের এক ভাগে নেমে আসবে । সুতরাং পৃথিবীতে ৭২ কেজি ওজন নিয়ে আপনাকে থাকতে হয়েছিল, চন্দ্রে গিয়ে থাকতে হবে ৭২/৬- ১২ কেজি ওজন নিয়ে! অবশ্য কিছুদিন প্র্যাকটিস শেষে আপনি বেশ অনন্দ-ফুর্তিও করবেন নিঃসন্দেহে । সেখানে লাফ মেরে দশ-পনর মিটার পর্যন্ত অতিক্রম করা আপনার জন্য মোটেই কোন ব্যাপার নয়! পৃথিবী থেকে একটি বিশেষ দূরত্বে বস্তর মধ্যে কোন, ওজন থাকে না। এই পয়েন্টটি মূলত পৃথিবী ও চন্দ্রের মধ্যে মহাকর্ষের কেন্দ্র বা সেন্টার পয়েন্ট । এই স্থানটি পৃথিবী থেকে ৩ লক্ষ ৪৬ হাজার কিমি এবং চন্দ্র থেকে ৩৮ হাজার কিমি দূরে অবস্থিত। এখানে কোন বন্ত থাকলে তার উপর উভয় দিক থেকে সমপরিমাণ ত্বরণ বিদ্যমান থাকবে । ফলে বন্তটি ওজনশুন্য হয়ে পড়বে । মহাকর্ষের আধুনিক থিওরী আমরা প্লাসিক্যাল নিউটনিয়ান খিওরীর বর্ণনা এ প্রসঙ্গে তুলে ধরার প্রয়োজন বোধ করছি না। এর মুল কারণ হলো আধুনিক যুগে পরীক্ষিতভাবে প্রমাণিত যে থিওরীটি সবাই মোটামুটি গ্রহণ করে নিয়েছেন তার নাম “জেনারেল থিওরী অব রিলেটিভিটি”; রিটা কণার মধ্যস্থ মহাকর্ষ কিভাবে মিথস্ত্িয়া করে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে । আমরা ইতোমধ্যে 'গ্রাভিটন নামক বোসনের কথা উলে-খ করেছি। এই বোসন আবিষ্কার এখনও হয় নি। হয়তো ভবিষ্যতে এর সন্ধান মিলবে । কুয়ান্টাম থিওরী এই কণার অস্তিত্বের সম্ভাবনার দিকে শক্তিশালী ইঙ্গিত দেয়। এটার সন্ধান মিললে মহাকর্ষের আসল কারণ আমাদের অনেকটা জানা হয়ে যাবে । তবে আমাদেরকে এটা নিশ্চিতভাবে মেনে নিতে হবে যে, সৃষ্টি ও এর অস্তিতু বজায় থাকতে অপর তিনটি মৌলিক ফোর্সের মতো মহাকর্ষও একান্ত গুরুতৃপূর্ণ শক্তি। উপরে উলে-খিত আইনস্টাইনের থিওরীর মধ্যে কুয়ান্টাম থিওরী জড়িত নয়। গ্রাভিটনকে সঙ্গে নিয়ে আইনস্টাইনের থিওরীর সাথে সামঞ্জস্যশীল একটি নতুন মহাকর্ষের থিওরী প্রতিষ্ঠার চেষ্টা পুরো বিংশ শতাব্দিব্যাপী হয়েছে- তবে কোন সফলতা ছাড়াই । এরপরও বিজ্ঞানীরা থেমে নেই। বৃটিশ পদার্থবিদ স্টিফেন হোকিং গেল শতকের সন্ুর দশকে গণিত ও যুক্তির দ্বারা প্রমাণ করেছেন যে, ব-্যাক হোলের একটু বাইরে শক্তিশালী মহাকর্ষ শক্তির টানের মধ্যেও এই কুয়ান্টাম মেকানিক্যাল ক্রিয়া থেকে সৃষ্টি হতে পারে এক ধরনের কণা ও 'কুয়ান্টা" যা বশ্যাক হোলের প্রভাব ১৯৭ পদার্থবিজ্ঞান থেকে মুক্ত হতে সক্ষম । এ উপায়ে ব-াক হোলের এনার্জি “ডাকাতি” হওয়ার পদ্ধতি খুলে যেতে পারে! বিদ্যুৎ-চুম্বকীয় শক্তি শত শত বছর যাবৎ বিজ্ঞানীরা ইলেকদ্রিক ও চুম্বকের মধ্যস্থ শক্তিকে আলাদা শক্তি হিসাবেই বিবেচনা করে আসছিলেন। কিন্তু উনবিংশ শতাব্দির শেষার্ধে এসে এ সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করলেন গবেষকরা । কারণ এসময় থেকে বিভিন্ন পরীক্ষা দ্বারা এটাই বুঝাচ্ছিল যে উভয় শক্তির মধ্যে সম্পর্ক বিদ্যমান । এরপর ক্রমে এটা স্পষ্ট হয়ে ওঠে যে বিদ্যুৎ ও চুম্বকশক্তি মূলত একই ফোর্সের দু'টি দিক মাত্র । সুতরাং উভয় ফোর্সকে শেষ পর্যন্ত এক হিসাবে সাব্যস্ত করে নামকরণ করা হয়, ইলেকট্রমেগনেটিজম । কণার মধ্যে ধনাত্মক ও খণাত্বুক ক্রিয়ার কারণ এই ফোর্স এছাড়া বেশ আগে থেকেই এটা জনা হয়ে গিয়েছিল যে, আলোকরশ্মি মূলত ভ্রমণকারী এই ইলেকট্রমেগনেটিক এনার্জি ছাড়া আর কিছু নয়। এরপর টম জনকরা আরো একধাপ এগিয়ে বললেন, বন্ত ইলেকক্রমেগনেটিক ফোর্সের মাধ্যমে আলোক এনার্জির “প্যাকেটস্* (পরবর্তীতে ফটোন নামে পরিচিত) নির্গত করে ও চুষে নেয় যখন চার্জকৃত কণার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ শক্তি ক্রিয়া করে। এখন এটা জানা হয়ে গেছে, যে কোন কণার মধ্যে ইলেকট্রিক চার্জ থাকলেই তা বিদ্যুৎ-চুম্বকীয় শক্তি “অনুভব করে। অপরদিকে বৈদ্যুতিকভাবে নিউন্রেল বা চার্জশুন্য কোন কণা যেমন নিউদ্রিনো এই শক্তি অনুভব করে না। ফটোন এই ফোর্সের বাহক । কিন্তু বাহক হলেও তাদের নিজেদের মধ্যে কোন চার্জ কিংবা ভর (ম্যাস) নাই। সুতরাং চার্জ না থাকায় যে ফোর্স তারা বহন করে তার প্রভাব থেকে মুক্ত। নিউদ্রিনো ও অন্যান্য চার্জশুন্য কণার এ্যন্টিকণাও আছে। কিন্ত ফোটনের তা-ও নেই। বাস্তবে ফোটন নিজেই তার এ্যন্টিকণা। ইলেকট্রমেগনেটিক ফোর্সের একটি দৃষ্টান্ত হলো এই: দু'টি ইলেকট্রন একে অন্যকে দূরে ঠেলে দেয় এ কারণে যে, উভয়ের মধ্যে নেগিটিভ বা খণাত্বুক চার্জ বিদ্যমান । এই দূরে ঠেলে দেওয়ার কারণ হলো দু*টির মধ্যে একটি ইলেকট্রন একটি ফোটন ছাড়ে বা রিলিজ করে আর অপরটি তা চুষে বা গ্রহণ করে নেয়। আর ফোটনে সৃষ্ট মমেন্টাম তথা গতি থেকে সৃষ্ট এনার্জির ফলে লির জন্ম হয়। আমরা ইতোমধ্যে ইলেকট্রমেগনেটিক রেডিয়েশনের মাধ্যমে কিভাবে আলোকরশ্মি, রেডিও, ইন্ফারেড, এক্স-রে, গামা-রে, বিটা-রে, আল্ট্রাভাইলোট রেডিয়েশন ইত্যাদি তরঙ্গ ১১৭ তা জেনেছি। স্বভাবের চার শক্তির অন্যতম রে ভি এসব তরঙ্ সৃষ্টি হয়ে আলোকের গতিতে দূর-দূরান্তে যেয়ে পৌছে। আধুনিক যুগে এই রেডিয়েশনকে যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে ৷ শব্দ ও ছবি এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রেরণ করা হচ্ছে। এই শক্তির ফলেই দূরবর্তী তারা থেকে আলোকরশ্মি পৃথিবীতে এসে পৌছে। আমাদের সূর্য থেকেও মাত্র আট মিনিটের মধ্যে এই শক্তি আলোকরশ্নিও সেসাথে তাপশক্তি নিয়ে পৃথিবীর মাটিতে এসে পৌঁছে যায়। এরূপ ১৯৮
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।