সময় নিয়ে কতো কথা দু'টি গতি সম্পর্কে জানাই যথেষ্ট । এর একটি হলো দৈনিক ঘূর্ণন গতি আর অপরটি বাৎসরিক প্রদক্ষিণ গতি। প্রথম গতিটি থেকে “এক দিন' হিসাব করা হয় আর দ্বিতীয়টি থেকে “এক সৌরবৎসর' বের করা হয়। সূর্য উদয় হওয়ার কাল থেকে পুনরায় উদয় হওয়ার পিরিওডকে আমরা একদিন বলি। এই পিরিওডকে ঠিক চব্বিশ ঘণ্টায় বিভক্ত করা হয়েছে। উপরের ছবিতে আমরা চন্দ্রের দু'টি গতি দেখতে পাচ্ছি। চান্দ্র ক্যালেন্ডারের জন্য পৃথিবীর চতুর্দিকে একবার ঘুরে আসা বা পূর্ণ চন্দ্র দৃশ্যমান হওয়ার পিরিওডই হিসাবের জন্য যথেষ্ট। পৃথিবীর দিন হিসাবে চন্দ্র ঘুরে আসতে ২৯.৫ দিন সময় লাগে। এই পিরিওডই হলো চান্দ্যমাসিক ক্যালেন্ডার সিস্টেমে এক মাসের পরিমাণ । অপরদিকে সৌরক্যালেন্ডার প্রবর্তনে সূর্যের চতুর্দিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করে আসতে যে পিরিওড অতিবাহিত হয় তাকে ১ বছর বলে। এই পিরিওডকে দিনে রূপান্তর করলে তা দীড়ায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৫.৫ সেকেন্ড। এখন বুঝাই যাচ্ছে এই সংখ্যাকে ১২ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। এর ফলেই প্রত্যেক মাসকে ৩০ দিনে করা সম্ভব নয় । অপরদিকে চান্দ্যমাসের হিসাবে ১২ মাসে বছর করতে যেয়ে মোট লাগে ৩৫৪ দিন। এতে সৌরবৎসর থেকে ১১.২৫ দিন কম থেকে যায়। একটু পরই আমরা বিভিন্ন ক্যালেন্ডারের উপর বিস্তারিত তথ্য তুলে ধরছি। আমরা আরেকটি হিসাব করে থাকি যাকে বলে সপ্তাহ। এটা আসলে স্বভাবের কোন মৌলিক গতি বা ক্রিয়া থেকে আসে নি বরং সুবিধার জন্য ৭ দিনে এক সপ্তাহ করা হয়েছিল আদি যুগে । বিভিন্ন সভ্যতায় সপ্তাহের প্রচলন ছিলো এবং আজও আছে। মাসের নামের মতো বারেরও বিভিন্ন নাম বিদ্যমান । ১১ বিভিন্ন সত্যতায় পঞ্জিকা পরিচ্ছেদ ২ বিভিন্ন সভ্যতায় পঞ্জিকা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে, সর্বপ্রথম ক্যালেন্ডারের প্রচলন শুরু হয় ব্যাবিলনে । তারা চান্দ্যবৎসর হিসাবে ১২ মাসে বছর নির্ণয় করে। প্রতিটি মাস ছিলো ৩০ দিন দৈর্ঘ্য । প্রয়োজনে তারা অবশ্য কোন কোন মাসের দৈর্ঘ্য লম্বা-বেটে করতো । এরপর মিশরে সর্বপ্রথম সৌর ক্যালেন্ডার চালু হয়৷ তারা বৎসরের মধ্যে ৩৫৬ দিন ধরে প্রতি মাসে ৩০ দিন রেখে ১২ মাসে বৎসর হিসাব করতো । বছর শেষে ৫ দিন অতিরিক্ত নিয়ে ৩৬৫ দিন পূর্ণ করতো । জুলিয়ান ক্যালেন্ডার আধুনিক সৌর ক্যালেন্ডারের প্রবর্তক ছিলেন রোমান সমাট জুলিয়াস সিজার । তারই নামানুসারে এই ক্যালেন্ডারের নামকরণ হয় জুলিয়ান ক্যালেন্ডার । এই ক্যালেন্ডারে আজকের মতো ৩৬৫.২৫ দিনে বছর ধরে নেওয়া হয়েছিল। এই ক্যালেন্ডারে যেহেতু চার বছর পরপর একদিন বেড়ে যায় তাই 'লীপ ইয়ার' সিস্টেম চালু করা হয়। অর্থাৎ প্রতি চার বছর পরপর ফেব্রুয়ারী মাস ২৯ দিনে সাব্যস্ত করা হয়েছে। তবে এই ক্যালেন্ডার সম্পূর্ণ নির্ভুল ছিলো না। একে পরবর্তীতে কিছুটা পরিবর্তন করতে হয়েছে। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার পরীম্মা করে দেখা গেছে জুলিয়ান ক্যালেন্ডারে বছরের দৈর্ঘ্য ১১ মিনিট ১৪ সেকেন্ড অতিরিক্ত । এই মানটি তেমন বড় মনে না হলেও শত শত বছর পর সমস্যার সৃষ্টি হুলো। এই সমস্যা প্রকট হয়ে দাড়ালো ১৫৮২ সালে । চার্চের পারা হ্বীস্টান বিভিন্ন রমার নিয়ে বিরাট অসুবিধার সম্মুখীন হলেন । কারণ এসময় এ ১১ মিনিট ১৪ সেকেন্ড জমা হয়ে ১০ দিনের ব্যবধান সৃষ্টি করলো। এ বছর ভারনেল এক্যুনক্স (মহাবিযুব) ৬ মার্চ না হয়ে ১১ মার্চ দেখা দিল। তখনকার শক্তিশালী রোমান ক্যাথোলিক চার্চের পোপের নাম ছিলো গ্রেগোরী তৃতীয় । তিনি ক্ষমতাবলে এক নির্দেশ জারী করলেন যে, জুলিয়ান ক্যালেন্ডার থেকে ১০ দিন মুছে দিতে হবে! সুতরাং ১১ মার্চ ২১ মার্চে পরিশত হয়ে গেল। পোপ একটি উন্নতমানের ক্যালেন্ডারও প্রবর্তন করলেন যাকে এখনও তারই নামানুসারে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বলে। এ ১১ মিনিট ১৪ সেকেন্ডের সমস্যা দূর করতে যেয়ে তিনি বললেন, প্রত্যেক শতবতসর যদি ৪০০ দ্বারা বিভাজ্য হয় তাহলে এ বৎসর হবে লীপ ইয়ার। সে বছর ফেব্রুয়ারী মাস ২৮ দিনে না হয়ে ২৯ দিনে হবে। কিন্তু এতেও সমস্যার সমাধান পুরোদমে হলো না। নিউ স্টাইল ক্যালেন্ডার পোপ গ্রেগোরির ক্যালেন্ডার ধীরে ধীরে পুরো ইউরোপব্যাপী ব্যবহৃত হতে লাগলো । ইংল্যান্ডে ১৭৫২ সালে এই ক্যালেন্ডার যখন অনুমোধন করা হয় তখন আবারো সেই পুরাতন সমস্যার সৃষ্টি হলো । সুতরাং সবাই মিলে ক্যালেন্ডার থেকে পুনরায় ১১ দিন মুছে ১২
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.