এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 3
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

Vv EL 3 Ua sl dell 5h md : IAS: 2 Gm UI : If asap আর মানুষের মাঝে একজন এমনও আছে যার দুনিয়াবি উদ্দেশ্যের ‘কথাবার্তা’ মুগ্ধ করে আপনাকে, আর তার অন্তরে যা আছে সে বিষয়ে সাক্ষী রাখে সে আল্লাহকে, অথচ সে (আপনার) ঘোর বিরোধী । আর যখন সে (আপনার কাছ থেকে) ফিরে যায় (তখন) সে 'দৌড়ঝাপ' করে এলাকায়, ফাসাদ (ও গোলযোগ) করার জন্য সেখানে এবং বরবাদ করার.জন্য ফসল ও ‘নসল’। আল্লাহ কিন্তু পছন্দ করেন না ফাসাদ। আর যখন বলা হয় তাকে, ভয় করো আল্লাহকে, তখন পাপের কারণে “শ্রাঘা' তাকে পেয়ে বসে। তো জাহান্নামই তার জন্য যথেষ্ট । আর নিঃসন্দেহে তা কত না মন্দ ঠিকানা! পক্ষান্তরে মানুষের মাঝে একজন এমনও আছে যে নিজের জান পর্যন্ত ‘খরচ’ করে ফেলে আল্লাহর সন্তুষ্টির সন্ধানে । আর আল্লাহ (এমন) বান্দাদের প্রতি অতি দয়ালু ৷ হে এ লোকেরা যারা ঈমান এনেছো দাখেল হয়ে যাও তোমরা ইসলামে পরিপূর্ণর্ূপে । আর শয়তানের ‘কদম কদম’ অনুসরণ করো না। (কারণ) সে তো তোমাদের খোলা দুশমন ৷ তো যদি তোমরা ‘পদস্থলিত’ হও তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও তাহলে জেনে রেখো যে, আল্লাহ্‌ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় । all fg cls la (ক) ‘আর মানুষের মাঝে একজন’ ৮ শব্দগতভাবে যেমন মুফরাদ, তেমনি এখানে অর্থগত ক্ষেত্রেও তা মুফরাদের জন্য এসেছে। কারণ প্রথম ক্ষেত্রে উদ্দেশ্য হলো আখনাস বিন শোরায়ক নামক এক ব্যক্তি, আর দ্বিতীয় ক্ষেত্রে উদ্দেশ্য হলেন হযরত ছোহায়ব রূমী। তাই + এর তরজমায় ‘একদল’ এর পরিবর্তে 'একজন' কর৷ হয়েছে। (অন্যান্য তরজযমায় বিষয়টি বিবেচনা করা হয়নি ।) দুনিয়াবি উদ্দেশ্যের 'কথাবার্তা'- এটি থানবী (রহ)-এর তরজমা, তিনি (রহ) লিখেছেন, লোকটি ঈমানের দাবী করে যা কিছু বলতো তা দুনিয়াবি উদ্দেশ্য লাভের জন্যই বলতো । www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।