এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 3
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল মাকদিস অভিমুখী হয়ে ছালাত আদায় করতেন । বাইতুল মাকদিসই ছিলো ইহুদীদের এবং মুসলিমদের কিবলা ৷ কিন্তু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের আকাঙ্ক্ষা ছিলো, কা'বাতুল্লাহই যেন কিবলা হয়। আল্লাহ তা'আলা তার প্রিয় নবীর : আরযু পূর্ণ করে যখন 52! ৮, বা কিবলা পরিবর্তনের আদেশ দিলেন তখন ইহুদীরা মূর্খের মত সমালোচনা শুরু করলো যে, মুহম্মদ স্বদেশের এবং স্বজাতির টানে কিবলা পরিবর্তন করেছেন, অচিরেই তিনি স্বজাতির ধর্মে ফিরে যাবেন। সে সম্পর্কে আল্লাহ আগেই আয়াত নাযিল করেছেন। iol এখন তো অবশ্যই বলবে, (এই) নির্বোধ লোকেরা কোন্‌ কারণ মুসলিমদেরকে ফিরিয়ে দিলো তাদের (পূর্ববর্তী) কিবলা (বাইতুল মাকদিস) থেকে, যার উপর তারা (স্থির). ছিলো! (উত্তরে) আপনি বলুন, মাশরিক ও মাগরিব তো আল্লাহরই । তিনি যাকে ইচ্ছা করেন (তাকে) সরল পথ প্রদর্শন করেন। এভাবেই বানিয়েছি আমি তোমাদেরকে উত্তম উন্মত, যাতে তোমরা সাক্ষ্য দানকারী হও (নবীগণের পক্ষে এবং পূর্ববর্তী) লোকদের বিপক্ষে, আর (তোমাদের) রাসূল তোমাদের পক্ষে সাক্ষ্যদানকারী হন । আর যে কিবলার উপর আপনি (ইতিপূর্বে স্থির) ছিলেন তাকে আমি (রহিত) করেছি শুধু এজন্য যে, যারা রাসূলকে অনুসরণ করে তাদেরকে আমি পৃথকভাবে চিনে রাখবো এ লোকদের থেকে যারা উল্টো পায়ে ফিরে যায় । আর নিঃসন্দেহে এই কিবলা পরিবর্তন (লোকদের উপর) কঠিন হয়েছে, তবে তাদের উপর নয় (যাদেরকে) আল্লাহ হিদায়াত দান করেছেন। আর আল্লাহ তোমাদের ঈমান (নামাযের ছাওয়াব) নষ্ট করার ইচ্ছুক নন। (কারণ) আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়ালু (ও) করুণাময় । ial Jes cles (ক) J, (এখন তো অবশ্যই বলবে) এই ১ এর দু'টি অর্থ রয়েছে, অতিসত্রতা এবং তাকীদ। থানবী (রহ) তার তরজমায় উভয় অর্থ বিবেচনায় এনেছেন । তাকীদের জন্য ১১72 ব্যবহার করেছেন । ‘অতিসত্বরতা’ এর জন্য সাধারণ উর্দু www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।