এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 3
/ ৬২৮
📝 লেখা 📖 পিডিএফ

0. wal] lt ব্যক্তি রক্ষা করলো কোন মানবপ্রাণ সে যেন রক্ষা করলো সকল মানবকে, সকলকে । আর (এই বিধান প্রবর্তনের পর) অবশ্যই এসেছে তাদের কাছে আমাদের. রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ, কিন্তু তাদের অনেকে তারপরও সীমালজ্ঘন করছে যমীনে যারা যুদ্ধ করে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে এবং যমীনে দৌড়ঝাঁপ করে ফাসাদ সৃষ্টির জন্য তাদের সাজা. এটাই যে, তাদেরকে “কঠিনভাবে’ হত্যা করা হবে, কিংবা শূলে চড়ানে| হবে, কিংবা কেটে ফেলা হবে তাদের হাত ও (তাদের) পা উল্টোভাবে, কিংবা তাদেরকে নির্বাসিত করা হবে অত্র.অঞ্চল থেকে । এটা হলে! তাদের লাঞ্ছনা দুনিয়াতে, আর তাদের জন্য রয়েছে আখেরাতে বিরাট আযাব। তবে (তাদের জন্য নয়) যারা তাওবা করবে তোমরা তাদের উপর ক্ষমতা লাভ করার 'পূর্বে। (যদি তারা তাওবা করে) তাহলে জেনে রাখো হয, আল্লাহ্‌ পরম ক্ষমাশীল, চিরদয়ালু । হে ওঁ লোকেরা যারা ঈমান এনেছো, ভয় করো তোমরা আল্লাহকে এবং সন্ধান করো তার প্রতি নৈকট্য লাভের মাধ্যম এবং জিহাদ করো তার পথে, যাতে তোমরা সফলকাম হতে পারো। যারা কুফুরি করেছে যদি তাদের (মালিকানাধীন) হতো যা কিছু যমীনে আছে তা সকল এবং তার সাথে তার অনুরূপ, যাতে তারা তা মুক্তিপণ দিতে পারে কেয়ামতের দিনের আযাব থেকে (বাচার. জন্য), তাহলেও গ্রহণ করা হতো না তা তাদের থেকে। আর তাঁদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব । Basdl J Sls |.(ক) এই বিধান লিঙ্গে দিলাম- = এর শাব্দিক অর্থ বিবেচনা করে থানবী ও শায়খুলহিন্দ (রহ) এ তরজমা করেছেন। তবে থানবী (রহ) বন্ধনীতে লিখেছেন- নির্ধারণ করলাম ৷ সরাসরি এ তরজমাও করা যায়। বিকল্প তরজমা- তাদের জন্য এ বিধান অবশ্য পালনীয় করে দিলাম যে, ..,। থেকেই তাকীদের তরজমা করা হয়েছে.‘সরুল মানুষকে’ এ তরজমাও হতে পারে। www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।