Lx কিছু কথা আলহামদু লিল্লাহ, 01 5101! 5৮! দ্বিতীয় খণ্ড আজ আত্মপ্রকাশ করছে। প্রথম খণ্ডের পর অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় খণ্ডের আত্মপ্রকাশ অবশ্যই এক বিরাট প্রাপ্তি, যা আল্লাহর মদদ ছাড়া কিছুতেই সম্ভব হতো না । স্বাস্থ্যের ‘অস্থিরতা’ এবং পরিস্থিতির প্রতিকূলতার মাঝে মন ও মনোবল যখন ভেঙ্গে পড়ার কথা তখন আল্লাহ তা'আলা সাহায্য করেছেন, গায়ব থেকে এবং ‘হাবলুল- ওয়ারীদ’-এর চেয়ে নিকট থেকে রাহীম ও কারীমের এই রহম-করমের জন্য অধম বান্দা তার যত শোকর আদায় করবে তা কমই হবে। হে.রাহীম, রাহমান! তোমার মরুভূমিতে যত বালুকণা, আমার শোকর সেই পরিমাণ । তোমার সাগর-মহাসাগরে যত জলবিন্দু, আমার শোকর সেই পরিমাণ । গাছে-গাছে, ডালে-ডালে যত ফুল ও ফল, যত সবুজ পাতা, আমার শোকর সেই পরিমাণ । অক্ষম বান্দার এ সামান্য শোকরানা ও নাযরানা তুমি কবুল করো হে আল্লাহ! তোমার নতুন নতুন দানে, তোমার অশেষ দয়া ও করুণার কারণে হে আল্লাহ! আমার হৃদয়-বৃক্ষে আশা ও প্রত্যাশার নতুন নতুন কলি ফুটছে; এত অক্ষমতার পরও অন্তরের গভীরে এ আশ্বাসবাণী ধ্বনিত হচ্ছে, ‘তুমি আরো দেবে এবং আমি আরো পাবো ৷’ নিতে নিতে আমি হয়ত ক্লান্ত হবো, কিন্তু হে মহান দাতা! দানে তোমার কখনো ক্লান্তি হবে না, ভাণ্ডারে তোমার কখনো কমতি হবে না। তাই আমি আরো চাই ৷ তোমার দানের অফুরন্ত ভাণ্ডার থেকে দুহাত ভরে আরো চাই । আমাকে দাও এবং যারা তোমার দুয়ারে হাত পেতে মিনতি জানায়, তাদেরও দাও, যত চায় তত দাও ৷ আমীন, ইয়া জাওয়াদু! ইয়া কারীম! আমি জানি আমার ক্ষুদ্রতা ও সীমাবদ্ধতা এবং আমার অজ্ঞতা ও অযোগ্যতা, তবু মাদানী নেছাব সম্পর্কে আমার বুকে রয়েছে অনেক আশা ও প্রত্যাশা এবং কল্পনা ও পরিকল্পনা । আশ্চর্য! কেন আমরা আশা করি, কেন স্বপ্ন দেখি, অথচ জীবনের দৈর্ঘ্য এবং ভবিষ্যতের আয়তন আমাদের অজানা! আমাদের তো স্বপ্ন দেখারও যোগ্যতা নেই; যাদের স্বপ্ন দেখার এবং স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা ছিলো তাদেরও তো ডাক আসামাত্র চলে যেতে হয়েছে স্বপুভঙ্গের বেদনা নিয়ে, সবকিছু ‘আধুরা’ রেখে । কারণ ‘তিনি’ বড় বে-নেয়ায, তার দুয়ারে আমরাই ‘বা-নেয়ায’। তাই যখনই সুযোগ হয়, বুকে জমা না রেখে কিছু কথা কাগজের পাতায় আমি লিখে রাখি । আমাদের পরে যাদের স্বপ্ন দেখার ইচ্ছা হবে তারা যেন আরো সুন্দর স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্নের বাস্তবায়নে আরো বহুদূর যেতে পারে। l আমার কথা নয়, আমাদের আগে যারা রাহবার ছিলেন এবং আমাদের দুর্বল কাঁধে দায়িত্ব রেখে যারা বিদায় নিয়েছেন তাদের কথা, তারা বলেছেন, স্পষ্ট www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।