গ্রহণ করেছেন তাদের ইহ্সান তিনি স্মরণ করেন এবং তাদের দু'আ নেয়ার ফিকির করেন। অন্যদের যোগ্যতাকে তিনি স্বীকার করেন এবং নিজেকে ছোট মনে করেন। তালিবানে ইলমের মাঝে এ-গুণ একসময় তো আম ছিলো, এখন খুব কমই দেখা যায়। উসতাদের ইহসান স্বীকার করায় উসতাদের কোন লাভ-ক্ষতি নেই, কারণ তার আজর তো আল্লাহর কাছে। ফায়দা তো স্বয়ং ছাত্রের, এঁতে তার নিজের ভবিষ্যত উজ্জবল হয় । আফসোস, এখন ছাত্র তো আছে, কিন্তু ওয়াফাদার ছাত্র কোথায়? এ কারণেই ছাত্রজীবনের বড় বড় প্রতিভা ও সম্ভাবনা এক সময় হারিয়ে যায়, বহু কলি ফুল হয়ে না ফুটেই ঝরে যায়। হচ্ছে মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সৈয়দ আবুল হাছান আলী নাদবী (রহ) এর প্রতি তার ‘বে-পানাহ’ মুহাববাত। আমার খুব মনে পড়ে, ছাত্র যামানায় একবার সে আমাকে বলেছিলো, হযরত! এমন কথা ভাবলে.কি গোনাহ হবে ঘে, আমি যদি ‘আমি’ না হয়ে আবুল হাসান আলী নাদাবী হতাম! কী পরিমাণ মূহাববাত, আযমাত ও আকীদাত হলে এমন তামান্না দিলে আসে! তাঁলীম ও তারবিয়াতের ক্ষেত্রে মাওলানা আবু তাহের মেছবাহের রয়েছে বিশেষ কিছু চিন্তা ও দর্শন, যা তার মতে আসাতেযায়ে কেরামের ছোহবত থেকে তিনি লাভ করেছেন। আগামী দিনের যোগ্য আলিম তৈরীর জম্য তার অস্তায়ে রয়েছে সীমাহীন দরদ-ব্যথা ও আবেগ-জযবা । এ জন্য তিমি মাদরাসাতুল মাদীমা কায়েম করেছেন এবং নিজস্ব দর্শনের উপর নিছাবে তা‘লীম তৈয়ার করেছেম এবং নিছাবের উপযোগী প্রয়োজনীয় কিতাব তৈয়ার করছেন। স্বাস্থগত ও অর্থনৈতিক বিরাট সীমাবদ্ধতার মাঝেও তিনি মেহনত ও মোজাহাদার ঘোড়া দৌড়ামো অব্যাহত রেখেছেন। আল্লাহ তার সমস্ত মেহনত কবুল করুন এবং জিসমামী ও রূহানী ছিহ্হত দান করত হায়াতে তাইয়েবা দান করুন । যারা তাকে মুহাব্বাতত করে, তার জন্য দু'আ করে এবং তাকে সহযোগিতা করে তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমীন, ইয়া রাববাল আলামীন। মুহম্মদ সুলতান যাওক নাদাবী চট্টগ্রাম, দারুল মা‘আরিফ ২/৬/ ১৪২৬ হিঃ www.boikitab. blogspot.com
— Page 7 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.