এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 2
/ 352
📝 Text 📖 PDF

(2) খেদমতের জন্য আল্লাহ তা'আলা আমার ‘প্রিয় পুত্র’ আবু তাহের মিছবাহকে নির্বাচন করেছেন। আল্লাহর দরবারে অন্তর দিয়ে দুআ করি, পুরো কাজটি সর্বাঙ্গ সুন্দররূপে পূর্ণ করার তাওফীক তাকে দান করুন। তার সমস্ত মিহনতকে কামিয়াব করুন, কবুল ও মকবূল করুন, আমীন । এখানে আল্লাহর শোকর হিসাবে একটি ঘটনা বলবো । নাদওয়াতুল উলামার এক সফরে আমি মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদাবী রাহমাতুল্লাহি আলাইহি-এর সঙ্গে সাক্ষাৎ ও মুছাফাহা করার পর বসা ছিলাম, কথাপ্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন- ‘ইকরা পত্রিকা এবং ছোটদের জন্য বিভিন্ন আরবী কিতাব বের করেন, তিনি কে? আমি আরয করলাম, হযরত! সে আমার শাগেরদ মওলবী আবু তাহের মিছবাহ ৷ একথা শুনে হযরত খুবই খুশী প্রকাশ করলেন এবং মৃদু হেসে বললেন, আচ্ছা, তিনি আপনার শাগেরদ! তাহলে তো আপনার সঙ্গে আবার মুছাফাহা করা দরকার! একথা বলে হযরত উঠে দাড়িয়ে আমার সঙ্গে আবার মুছাফাহা-মুআনাকা করলেন । আলহামদু লিল্লাহ! * আমার প্রিয় আবু তাহের মেছবাহকে আল্লাহ তা'আলা একটি অতি বড় গুণ এই দান করেছেন যে, তার অন্তরে রয়েছে আসাতিযা কিরামের প্রতি অশেষ মুহাব্বাত এবং বড়দের প্রতি আযমাত ও আকীদাত ৷ যাদের থেকে তিনি শিক্ষা ১ -" ইতিহাসের উপাদান হিসাবে এখানে একথা লিখে রাখা সঙ্গত মনে করি যে, বড়দের উপযোগী ফিকরি, ইলমি ও আদবি পত্রিকা তখনো বাংলাদেশে ছিলো, কিন্তু শুধু ছোটদের এবং নরম ও কাচা কলমগুলোর জন্য আরবী আদবের শিক্ষা ও চর্চার উপযোগী শিশু পত্রিকা প্রকাশের প্রথম চিন্তা আজ থেকে পঁচিশ বছর পূর্বে |,5! এর মাধ্যমেই ঘটেছিলো । সম্ভবত একারণেই হযরত আলী নাদবী (রহ) এত খুশী হয়েছিলেন এবং পত্র লিখে আমাকে ধন্য করেছিলেন। কিন্তু আফসোস, আমার অনেক দুর্ভাগ্যের একটি এই যে, পত্রটি হারিয়ে গেছে। f আরবী ও বাংলাভাষায় আদাবুল আতফালের উপর কাজ করার প্রেরণাও আমি হযরত নাদাবী (রহ) এর চিন্তা ও কর্ম থেকেই লাভ করেছিলাম । নূরিয়া মাদরাসা থেকে আমার সম্পাদনায় প্রকাশিত ‘ইকরা’ আরবী সাহিত্যের বিচারে আদর্শ পত্রিকা ছিলো না, কিন্তু প্রথম বীজ হিসাবে তার মূল্য,ছিলো। এরপর মাদরাসাতুল মাদীনাহ থেকে 5! আত্মপ্রকাশ করে, যা আপেক্ষাকৃত উন্নতমানের ছিলো, TT le LLL anes MLAS a ‘সন্তান’কেও রক্ষা করতে [| আমার যিন্দেগির একটি বড় ব্যর্থতা এই যে, আরবী আদবের মেহনতের ক্ষেত্রে আমি আমার প্রিয় ছাত্রদেরকে তৈয়ার করতে পারি নি। আরবীভাষার আদীব আলী তানতাবী (রহ) এর ভাষায় তারা ॥ 2! 5 22901 ১৮,০ ফলে তাদের লেখা মুবতাদীদের জন্য উপকারের চেয়ে ক্ষতিরই কারণ হচ্ছে। তবে আমি এখনো স্বপ্ন দেখছি সেই তালিবে ইলমের যে প্রথমে আরবী আদব নিজে শিখবে, তারপর ছোটদের উপযোগী একটি আদর্শ আরবী পত্রিকা প্রকাশ করবে । সেদিন আমার কলিজা ঠাণ্ডা হবে। আল্লাহ অবশ্যই তা করতে পারেন৷ -আবু তাহের www.boikitab. blogspot.com

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.