এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 2
/ 352
📝 Text 📖 PDF

(9) এভাবে সময় অগ্রসর হলো এবং তার প্রতি আমার ও আমার প্রতি তার . কলবি মুহব্বত বাড়তে থাকলো। অবস্থা এমন হলো যে, তার কথা যেহেমে আসামাত্র দিল থেকে বে-ইখতিয়ার দু'আ বের হতো । আলহামদু লিল্লাহ্‌ এ অবস্থা এখনো বহাল রয়েছে। যতদূর জানি, তার অন্যান্য আসাতেযাও তার প্রতি খোশ এবং দু'আগো ছিলেন ও আছেন। আমার বিশ্বাস তার ইলমী কামিয়াবির এটাই হলো 'রায ও রহস্য । ইনসানের যিন্দেগির আসল কামিয়াবি তো আখেরাতে । আল্লাহ যেন সেই কামিয়াবি আমার “প্রিয় পুত্র’ আবু তাহের মেছবাহকে পূর্ণর্পে দান করেন, যারা আমীন বলবে তাদেরও যেন দান করেন, আমীন। আমার পক্ষে যতদূর সম্ভব ছিলো, আমি তার আদাবি যাওক ও ছালাহিয়াতের বিকাশ ঘটাবার চেষ্টা করেছি । ইফাদাহ ও ইস্তিফাদাহ-এর জন্য প্রধান শর্ত হলো উত্তাদ-শাগিরদের মাঝে কামিল মুনাসাবাত ও পুরখুলূছ মুহাববাত। যেহেতু এই শর্ত এখানে বিদ্যমান ছিলো সেহেতু আল্লাহর রহমতে আশ্চর্যরকম অল্প সময়ে তার আদাবী ছালাহিয়াত ও যোগ্যতার বিকাশ ঘটেছিলো। এখন তো তিনি বর্তমান প্রজন্মের (প্রত্যক্ষ, কিংবা পরোক্ষ) উস্তাদ এবং কামিয়াব উত্তাদ । আমি শুধু দু'আ করি, আল্লাহ তা'আলা আপন খাজানা থেকে তাকে বে-ইনতিহা দান করুন এবং কবুল ও মকবুল করুন । আমার পেয়ারা বাচ্চা, আবু তাহের বাংলা ও আরবী উভয় ভাষায় খুব শক্তিশালী কলমের অধিকারী, এ কথা আমার বলার দরকার নেই; যারা তার আরবী ও বাংলা লেখনীর সাথে পরিচিত তারা সবাই তার গুণমুগ্ধ । আমি মনে করি, ইসলামী উম্মাহর ‘কুতুবখানার’ জন্য এগুলো অতি উত্তম উপহার । বিশেষ করে তার নিছাবী কিতাবগুলো তো খুবই উপকারী ও মকবূলে আম হয়েছে। যেমন- | bls smd dl Guhl s Snail subll s it A Gl 15১ ইত্যাদি । এক্ষেত্রে সম্পতি সে অত্যন্ত মূল্যবান এবং য় একটি কিতাব ৮/4 ১,1 | 35৩৷ নামে প্রণয়ন করছে। প্রথম খণ্ড ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে, এখন দ্বিতীয় খণ্ড আত্মপ্রকাশের পথে । এ কিতাবে তার কাজের পদ্ধতি এই যে, ০৮শ! ! ৪৬%। সমাপ্তকারী ছাত্রদের আরবী যোগ্যতার স্তর অনুযায়ী কিতাবুল্লাহ থেকে সহজ আয়াতগুলো নির্বাচন করা হয়েছে, তারপর প্রত্যেক আয়াতের প্রয়োজনীয় শব্দবিশ্লেষণ ও বাক্যবিশ্লেষণ পরিবশন করা হয়েছে। এক্ষেত্রে বেশ অভিনব ও ফলপ্রসূ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। যেমন- (ক) শব্দবিশ্লেষণে অর্থের সঙ্গে তার ব্যবহার নির্দেশ করা হয়েছে, যা আরবী (খ) যে শব্দের বিশ্লেষণ পিছনে গিয়েছে, তার হাওয়ালা বারবার দেয়া হয়েছে, যেন তালিবে ইলম তা দেখে নিতে পারে। এটি শব্দবিশ্রেষণ ইয়াদ রাখার জন্য খুব উপযোগী পদ্ধতি এবং এটি এ কিতাবের এমন বৈশিষ্ট্য যা আমাদের নিছাবী কিতাবগুলোতে অনুপস্থিত ৷ (গ) বাক্যবিশ্ৰেষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নাহবী আলোচনা এমন সহজবোদ্ধরূপে www.boikitab. blogspot.com

— Page 4 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.