এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 2
/ ٣٥٢
📝 نص 📖 PDF

(*) হ্যরত সুলতান যাওক ছাহেবের দু'আ আমার দিলের দু'আ এখন তার পরিচয় মাওলানা আবু তাহের মেছবাহ । তার আম্মা-আব্বা তাকে ‘আবু’ বলতেন, আমিও পরিচয়ের প্রথম দিন থেকে আবু বলেই ডাকতাম । কেন এ ডাক আমার যবানে এসেছিলো, জানি না, তবে ঘটনা এটাই । যখন সে পটিয়া মাদরাসায় মেশকাতে দাখেলা নেয়ার. জন্য আসে তখনই আমি তাকে প্রথম দেখি ৷ মেশকাতের দরসে যখন সে আমার সামনে ‘দো-যানু’ হয়ে বসলো এবং প্রথম দিনের দরসে তার চোখ থেকে পানি ঝরলো তখনই তার জন্য আমার দিলে জায়গা হয়ে গেলো, যে জায়গা তখনো পর্যন্ত একজন তালিবে ইলমের জন্য মুনতাযির ছিলো। বলা হয় ‘আনকা’ পাখী এমনই দুর্লভ যে, কোন মানুষ কখনো তাকে দেখেনি, আমার মনে হলো, দুর্লভ সেই ‘আনকা’ পেয়ে গেলাম । তার মেধা ও স্মরণশক্তি, বোধ ও অনুধাবনশক্তি এবং বাংলা ও আরবীভাষার প্রতি স্বভাব-অস্তরঙ্গতা ছিলো অতুলনীয় । বিশেষত আমার সঙ্গে আরবী বলার সময় তার শব্দচয়ন ও বাক্যশৈলী এমন হতো যাতে ফাছাহাত-বালাগাত এবং ভাঘার সৌন্দর্য ও মাধুর্য প্রকাশ পেতো; সেই সঙ্গে আমি তার মাঝে পেয়েছি আখলাক ও বিনয় এবং ‘পাকীযাহ জোয়ানি’। পরবর্তীতে তার আব্বাকে দেখে আমি বুঝতে পারলাম যে, তার আখলাক, ইবাদত-বন্দেগি এবং যুহদ ও তাকওয়ার আছর কিছুটা হলেও পুত্রের উপর পড়েছে, সেই সঙ্গে তার আম্মা-আব্বার নেক দু'আ তো ছিলোই ৷ আল্লাহ জানেন, শেষ রাতের আহাজারিতে তারা তার জন্য আল্লাহর দরবারে কী কী চেয়েছিলেন, তবে সেই আহাজারির নেক আছর আমি ছাত্রজীবনেই তার মাঝে অনুভব করেছিলাম । তার আব্বার ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাকে কষ্ট করে চলতে হয় এটা আমার নযরে এসেছিলো, কিন্তু সে মাদরাসার ইমদাদ গ্রহণ করেনি (তার আব্বারও নিষেধ ছিলো) এবং কারো কাছে নিজের অবস্থা প্রকাশ করেনি। * ১ - আমার জীবনের সেই কঠিন দিনগুলোতে আমার প্রিয় উত্তাষ আমার প্রতি কতভাবে কত রকমের ইহসানের আচরণ করেছেন তা জানেন শুধু আল্লাহ্‌ । এখানে এইটুকু বলি, একদিন যখন আমার চেহারা দেখে তিনি বুঝলেন (তিনি যা বুঝতেন আমার চেহারা দেখেই বুঝতেন) ঘে, ভিতরে আমি খুব অস্থির-পেরেশান। তখন তিনি বিভিন্নভাবে সান্তনা দিয়ে আমাকে বলেছিলেন, ‘আমার যদি তাওফীক থাকতো তাহলে তোমার আব্বার সমস্ত করয আমি শোধ করে দিতাম ।' সেই সাস্ববনার শীতল স্পর্শ এখনো আমি অনুভব করি। পরে যখন মাদরাসাতুল মাদীনাহ কায়েম হলো তখন তিনি - এবং একমাত্র তিনি- আমার্ম কম্পিত হাতে.দশটি টাকা তুলে দিয়ে বলেছিলেন, এটা রাখো, হয়ত আল্লাহ বরকত দান করবেন। সেই বরকত আজো চলছে, সামনেও চলবে, ইনশাআল্লাহ । সুতরাং হে ‘সুলতান'! আপনার বিনিময় আল্লাহর কাছে। www.boikitab. blogspot.com

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.