এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 2
/ ৩৫২
📝 লেখা 📖 পিডিএফ

(e) + কিতাবে তা পেশ করার ইচ্ছা রয়েছ, হৃদয়ের সকল ইচ্ছা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি যদি তাওফীক দান করেন। | 01 ৩172! { 3০1 দ্বিতীয় খণ্ড ছাপাখানায় যথারীতি ছাপা হওয়ার পর হঠাৎ যেন ‘আসমান থেকে ইশারা’ হলো যে, আমার পরম প্রিয় উস্তায, আরবী আদবের কঠিন সফরে আমার রাহনুমা হযরত সুলতান যাওক ছাহেবের মোবারক কলম থেকে কিছু দু‘আ-বাক্য হাছিল করা আমার জন্য কল্যাণকর হবে, প্রথম খণ্ডে যেমন হযরাতুল উত্তায পাহাড়পুরী হুজুরের দু‘আ-বাক্য রয়েছে। এ উদ্দেশ্যে আমি এই ভুমিকাটি লেখার মাঝপথে চিটাগাং সফর করলাম এবং দারুল . মাআরিফে হযরতের খেদমতে হাজির হলাম, আর তিনি খুশি ও মুহব্বতের সাথে এমন 5.০১ ০.১ দিয়েছেন যাকে আমি মনে করি, আল্লাহর দরবারে আমার নাজাতের ওছীলাহ ৷ আল্লাহ হযরতকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন, আমীন। শিক্ষণীয় বিষয় এই যে, দুদিন পর বিদায়ের সময় সবাইকে সরিয়ে একান্তে যখন তিনি আমাকে তার 'রুমাল’ দান করলেন তখন তিনি তীর সেই আশ্চর্য করুণ আওয়াজে -যার সঙ্গে আমি প্রায় ত্রিশ বছর ধরে পরিচিত- বললেন, তোমার ‘আসমানী ইশারা'র অর্থ কী? আমার মৃত্যু সম্পর্কে কিছু দেখেছো? আমি তো স্তন্ধ! শুধু বললাম, হযরত! এমন কিছু নয়, আমি তো বরং আশা করি, দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তা'আলা আপনাকে আরো দীর্ঘ জীবন দান করবেন । (ইনশাআল্লাহ) তিনি বললেন, অবশ্য যখন মাওলার ডাক আসবে তখনই লাব্বাইক বলার জন্য আমি রাযি আছি। সুবহানাল্লাহ! আমাদেরও যেন আল্লাহ এমন তাওফীক দান করেন। পরিশেষে আমি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে স্মরণ করি আমার আসাতেযায়ে কেরামকে, আমার তালেবানে ইলমকে, আমার আহবাবকে এবং তাদেরকে যাদের আমাকে মুহব্বত করেন এবং আমার ইলমী, আমলী ও রূহানী তারাক্কীর জন্য দু'আ করেন। | R আল্লাহ সকলকে আমার পক্ষ হতে এমন উত্তম বিনিময় দান করুন, যার পর কোন বান্দা আর ‘অখুশী’ থাকতে পারে না, আমীন। আৰু তাহের মেছবাহ ৬/৬/১৪২৬ হিঃ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।