(0) যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হয়, আর স্বীকার করতেই হবে, যুগের বিচারে আমাদের নেছাবে তা'লীমে এখন যোগ্যতার বড় অভাব, আর যোগ্যতার অভাব থেকেই স্বীকৃতির প্রয়োজন অনুভব করা হয় । সুতরাং আমাদের সময় ও চিন্তা এবং শ্রম ও মেধা এখন স্বীকৃতি অর্জনের পরিবর্তে যোগ্যতা অর্জনের ক্ষেত্রেই নিয়োজিত হওয়া উচিত । আমাদের নেছাবে তালীম এমন হতে হবে, যাতে শিক্ষার্থীরা বহুমুখী যোগ্যতার অধিকারী হয়ে যুগের মোকাবেলা করতে পারে এবং জীবনসংগ্রামে সফলভাবে উত্তীর্ণ হতে পারে। SL দ্বিতীয় কথা, যে উদ্দেশ্যে আমরা সরকারী স্বীকৃতি লাভ করতে চাই, আমার আশংকা, এই যে, তা তো অর্জিত হবেই না, বরং যুগ যুগ ধরে সরকার এবং বহিঃশক্তি যা চেয়ে আসছে, তখন সেটাই ঘটবে ৷ অর্থাৎ আমাদের উপর তাদের নিয়ন্ত্রণের বস্ুআটুনি চেপে বসবে ৷ তখন অনুতাপের অশ্রু ঝরানো ছাড়া আর কিছু করার থাকবে না। কাওমী মাদারেসের মহলে 'স্বীকৃতি-চিন্তার’ স্রোত এখন প্রবল । আর আমি জানি, স্বোাতের বিপরীতে সাতার কেটে তীরের নাগাল পাওয়া যায় না, তবু নিজের কাছে সান্তনা এবং আগামী প্রজন্মের কাছে কৈফিয়ত থাকবে যে, আমি আমার কথা বলেছিলাম, অন্তত বলতে চেষ্টা করেছিলাম ৷ আরেকটি কথা, ইংরেজীভাষা আমাদের অবশ্যই শিখতে হবে এবং কিছুসংখ্যক তালিবে ইলমকে এক্ষেত্রে শ্রেষ্ঠতৃও অর্জন করতে হবে, তবে আমাদের উদ্দেশ্য যেন হয় শুধু দ্বীনের দাওয়াত ও খেদমত, অন্য কিছু নয়। আমাদের মনে রাখতে হবে হযরত আলী নাদাবীর সেই অবিস্মরণীয় মস্তব্য- ‘ইংরেজী আমিও জানি এবং দ্বীনী কাজে তা ব্যবহারও করি, কিন্তু আমি কখনো ভুলতে পারি না যে, এটা সেই জাতির ভাষা যাদের হাত মুসলিম উদ্মাহর রক্তে রঞ্জিত !” মোটকথা, দুশমনের অস্ত্র দুশমনের মোকাবেলায় ব্যবহার করার জন্য আময়া তা আয়ত্ত করবো, তবে তার ‘শর’ থেকে সতর্কও থাকবো । যেমম আমাদের পূর্ববর্তগণ মানতিকের মোকাবেলায় মানতিক ব্যবহার করেছেম, তে এর “মাফাসিদ’ থেকেও সতর্ক ছিলেন। মাকছাদ ও জাযবা যদি এ-ই না হয় তাহলে বলতে হবে, কাওযমী মাদারেসে ‘. ইংরেজী শিক্ষার প্রচলন হবে এমন এক ফিতনা যা এর ভিত্তিমূলেই আঘাত হানতে পারে। শুধু এ আশংকার কারণেই প্রয়োজনের সুতীব্র অনুভূতি সত্ত্বেও মাদরাসাতুল মাদীনায় ইংরেজীভাষাকে ‘প্রবেশ-অনুমতি’ দিতে এখনো সাহস করছি না, বরং ফায়দার লোভ না করে নোকছানের আশংকা থেকে বেঁচে থাকাই উত্তম মনে করছি । সামনের কথা আল্লাহ জানেন। নেছাবে তা‘লীমের প্রতিটি বিষয় বিশদ আলোচনা ও পর্যালোচনা দাবী করে, যা এখন এখানে সম্ভব নয়। ‘মাদানী নেছাব কী ও কেন’ নামে একটি স্বতন্ত্র www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।