এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 2
/ ৩৫২
📝 লেখা 📖 পিডিএফ

(0) মনে রাখতে হবে এবং সুচিন্তিতভাবে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অস্বীকার করার উপায় নেই যে, মাতৃভাষায় শ্রেষ্ঠত্ব এবং আন্তর্জাতিক ভাষায় দক্ষতা ছাড়া এ যুগে একজন আলিমে দ্বীনের পক্ষে নবীর নেয়াবাত এবং দ্বীনী দাওয়াতের মহান দায়িত্ব পূর্ণা্গরূপে আঞ্জাম দেয়া সম্ভব নয়! সুতরাং ইসলাম ও ইসলামী উম্মাহর দ্বীনীভাষা আরবী, আমাদের মাতৃভাষা বাংলা এবং আন্তর্জাতিক ভাষা ইংরেজীকে আমাদের নেছাবে তা‘লীমে শ্রেণীমত’ গুরুত্‌ অবশ্যই দিতে হবে। ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ভূগোল ও সাধারণ বিজ্ঞানকেও একটি স্তর পর্যন্ত নেছাবভুক্ত করতে হবে, যাতে যুগের আলিম যুগের সাথে অপরি- চিত না হয়ে পড়ে এবং আলিম ও তার জাতির মাঝে ‘দোভাষীর’ প্রয়োজন না হয়ে পড়ে । তবে মনে রাখতে হবে, দ্বীনী বিষয়ের ক্ষেত্রে যেমন তেমনি এসকল ক্ষেত্রেও আমাদের নেছাবে পড়ানো আত্মসম্মানের যেমন উপযোগী নয়, তেমনি ঈমান, আকীদা ও আখলাকের জন্যও মঙ্গলজনক নয়। এজন্য আমাদেরকে আগে শিখতে হবে, তারপর লিখতে হবে আমাদের নিজস্ব চিন্তা, দর্শন ও দৃষ্টিকোণ থেকে । যেমন মানতিক-ফালসাফাসহ সে যুগের আধুনিক বিষয়গুলো আমাদের আকাবির আগে শিখেছেন, তারপর লিখেছেন এবং পাঠ্য করেছেন। সন্দেহ নেই, এ জন্য প্রয়োজন দীর্ঘ সময় ও ধৈর্যের এবং কঠিন মেহনত ও মোজাহাদার ৷ কিন্তু নেছাবে তা‘লীম তো হালকা কোন বিষয় নয়; এরই উপর নির্ভর করে জাতির ভবিষ্যত ৷ এটা কীভাবে হতে পারে যে, দু'এক মজলিসে কিছু বই বাছাই করলে, কিংবা জোড়াতালি দিয়ে ‘রচনা’ করলেই নেছাব প্রণয়নের দায়িত্‌ আদায় হয়ে যাবে! এটাকে চিন্তার বান্ধ্যাত্‌ বলতে যদি কষ্ট হয় তাহলে চিন্তার তরলতা তো বলতেই হ্‌বে। আমি তো মনে করি, কাওমী মাদারেসের তা‘লীম ও নেছাবে তা‘লীম আমাদের সামনে আজ ইলমী জিহাদের এক নতুন ময়দান খুলে দিয়েছে। এ ময়দানে এখন প্রয়োজন এমন একদল ‘জানবায’ মুজাহিদীনের যারা শুধু যুগের উপযোগী নয়, বরং যুগের নিয়ন্ত্রণকারী নেছাবে তালীম প্রণয়নের মহাকর্মযন্ঞে নিজেদের উৎসর্গ করবে এবং সেই নেছাবের উপর তালিবানে ইলমকে গড়ে তোলার মেহনতে নিজেদের কোরবান করবে । এছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোন পথ খোলা নেই । কলবের ইযতিরাব এবং হৃদয়ের অস্থিরতার কারণে এখানে আরেকটি কথা বলতে চাই, কাওমী নেছাবের সরকারী স্বীকৃতির যে আওয়ায চারদিকে আজ উঠেছে, সবার সদিচ্ছার প্রতি আস্থা থাকা সত্বেও আমার মনে হয়, এটা আত্মঘাতী চিন্তা ৷ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।