এসা কুরআন শিখি 3 — এসা কুরআন শিখি 2
/ ٣٥٢
📝 نص 📖 PDF

(৬) ধারাই অনুসরণ করা হবে ইনশাআল্লাহ । আমাদের জন্য আনন্দের এবং শোকরের বিষয় যে, প্রথম খণ্ডের আত্মপ্রকাশের পর কাওমী মাদারেসের চিন্তাশীল মহল উদারচিত্তে এ নতুন প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। আমাদেরও ধারণা, আল্লাহ তা'আলা তার পাক কালামের একটি “উপকারী ও সময়োপযোগী খেদমত আঞ্জাম দেয়ার তাওফীক দান করেছেন। আল্লাহ যদি কবুল করেন, কাজটি যদি সুসমাপ্ত হয় তাহলে এর ফায়দা ইনশাআল্লাহ আম ও তাম হবে। * তরজমার পর আসে তাফসীরুল কোরআনের বিষয়। এ সম্পর্কেও জালালাইন অবশ্যই একটি মর্যাদাপূর্ণ তাফসীরগ্রন্থ, কিন্তু শুধু জালালাইন (ও বায়যীর সামান্য অংশ) সমগ্র তাফসীরুল কোরআনের প্রতিনিধিত্ব করে না। তাছাড়া গবেষণাগ্রন্থ ও পাঠ্যপ্রন্থ- এ দু'য়ের মাঝে রয়েছে বিরাট পার্থক্য । জালালাইন ও অন্যান্য তাফসীরী কিতাব মূলত বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী মূল্যবান গবেষণাগ্রন্থ, পাঠ্যগ্রন্থ নয়৷ আমার ছাত্রজীবন ও শিক্ষকজীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি আগেও ৰলেছি, এখনো বলছি, তাফসীরুল কোরআনের মাহসমুদ্রে অবগাহনের জন্য “‘মাদখাল’ বা ‘প্রবেশদ্বার’ হিসাবে একটি নেছাবী কিতাব প্রণয়নের অপরিহার্য প্রয়োজন রয়েছে। তবে সত্য এই যে, এক্ষেত্রে নতুন কিছু করার ইলমী ও আমলী যোগ্যতা আমাদের নেই । অর্থাৎ একদিকে রয়েছে কাজের আবশ্যকতা, অন্যদিকে রয়েছে আমাদের অক্ষমতা ৷ কিন্তু সময়ের প্রয়োজন তো থেমে থাকতে পারে না! তাই আমাদের কর্তব্য হবে মহান পূর্ববর্তীগণের সমগ্র তাফসীর ভাণ্ডারকে সামনে রেখে তাদের ‘ইলমিয়াত ও রূহানিয়াত’-এর ছায়ায় থেকে এ গুরুদায়িত্ব পালনের প্রচেষ্টায় আত্মনিয়োগ করা । মুসলিম জাহানের স্বনামধন্য কয়েকজন আলিম ইতিমধ্যে অবশ্য এক্ষেত্রে প্রশংসনীয় কিছু কাজ করেছেন। এখন আমাদের নিয়ত হলো এগুলোকে সামনে রেখে দরসে নিযামী ও মাদানী নেছাবের উপযোগী একটি পূর্ণাঙ্গ তাফসীরী নিছাব তৈরীর কাজে অগ্রসর হওয়া । LULL Al P| প্রথম খণ্ড যখন আত্মপ্রকাশ করে এবং তার প্রথম হাতে তুলে দেই তখনই তিনি বলেছিলেন, ১০১১41 9! 3০%! এর উপরও আপনাকে কাজ করতে হবে। আমি দু'আ করি, আল্লাহ যেন আপনাকে তাওফীক দান করেন’ ১. প্রথম খণ্ডে যে সকল কিতাব থেকে সাহায্য নেয়া হয়েছে দ্বিতীয় খণ্ডে সেগুলো ছাড়াও এ 9 ১০১1 ০|০| এবং ১11 ০1/৪! এ দু'টি কিতাব থেকেও সাহায্য নেয়া হয়েছে। www.boikitab. blogspot.com

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.