Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহ্‌র মেহমান ছাদে আরোহণের চলন্ত ও সাধারণ সিঁড়ি: সর্বমোট ৬টি ইলেকট্রিক চলন্ত সিঁড়ি এবং ১৮টি সাধারণ সিঁড়ির মাধ্যমে মুসন্লিরা ছাদে ওঠা-নামা করেন। মিনার: মসজিদে নববীর মিনারগুলো সত্যিই চিত্তাকর্ষক। দ্বিতীয় সৌদি সম্প্রসারণের সময় ৬টি নতুন সুউচ্চ মিনার তৈরি করা হয়। এদের প্রতিটি ১০৪ মিটার লম্বা। এ নিয়ে মোট মিনারের সংখ্যা দাড়ায় ১০টি। বেইসমেন্ট: মসজিদে নববীর চতুর্দিকে দু'টি ফ্লোরে বিরাট বেইসমেন্ট তৈরি করা হয়েছে। এতে কার পার্ক, পুরুষ ও মহিলাদের ব্যবহারের জন্য টয়লেট এবং অযুর ব্যবস্থা আছে। সর্বমোট টয়লেটের সংখ্যা ৫০৪০টি। কার পার্কে একই সাথে ৪,৫০০ গাড়ি পার্ক করে রাখা যায়। মার্বেলের তৈরি পিলার: মসজিদে নববীতে মার্বেলের তৈরি মোট পিলার সংখ্যা হলো ২,১৭৫টি। সিসিটিভি ক্যামেরা: আধুনিক যুগে মসজিদে নববীকে অনাকাজ্কিত সন্ত্রাসী হামলা কিংবা কোন অপ্রত্যাশিত ঘটনা থেকে রক্ষার্থে সৌদি সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ৫৪৩টি সিসিটিভি ক্যামেরা । ৯৯

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।