বাইতুল্লাহুর মেহমান ৬। অগ্নিকাণ্ড: মসজিদে নববী মোট দু'বার অগ্নিকাণ্ডের শিকার হয়। প্রথমবার আগুন ধরে ৬৫৪ হিজরীর ১লা রমজানের রাতে । বছরের ভিতরেই আব্বাসী খলীফা মু'তাসিম বিল্লাহ মেরামত কার্য সম্পাদন করেন । দ্বিতীয়বার আগুন লেগেছিল ৮৮৬ হিজরী সনে । এ বছর ১৩ই রমযান মুয়াজ্জিন শামসুদ্দীন মিনারে অবস্থানকালে হঠাৎ প্রচণ্ড বন্ত্রপাতে মিনারটি পুড়ে যায়। মুয়াজ্জিন শামসুদ্দীন সাথে সাথেই মৃত্যুবরণ করেন। আগুনে ছাদসহ বেশ কিছু জায়গা ভস্মীভূত হয়। সুলতান ক্বাইতাবাই ৮৮৮ হিজরীতে ক্ষতিগ্রস্ত মসজিদ পুনঃনির্মাণ করেন। ৭. তুর্কি সুলতান আব্দুল মজিদ কর্তৃক সম্প্রসারণ: ১২৬৫-১২৭৭ হিজরী । এ সময় (লিপিকলা) এবং ইসলামী কারুকার্য দ্বারা সুসজ্জিত করা হয়। এসব কাজের দায়িতে ছিলেন প্রখ্যাত তুর্কি ক্যালিগ্রাফার (চারুলিপিকর) আব্দুল্লাহ জুহদী আফান্দী | ৮. প্রথম সৌদি সম্প্রসারণ: ১৩৬৮-১৩৭৫ হিজরী | এ সম্প্রসারণের কাজ বাদশাহ আব্দুল আজিজ শুরু করেন এবং শেষ করেন বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ। তুর্কি ও প্রথম এই সৌদি সম্প্রসারণ পরে মসজিদের মেঝের মোট ক্ষেত্রফল দাড়ায় ১৬,৩২৬ স্কোয়ার মিটার। এসময় মসজিদের ভেতর মোট ২৮,০০০ মুসল্ি একসাথে নামায আদায় করতে পারতেন। ৯. দ্বিতীয় সৌদি সম্প্রসারণ: ১৪০৫ হিজরী (২ নভেম্বর ১৯৮৪) - ১৪১৪ হিজরী (১৫ এপ্রিল ১৯৯৪) এই সম্প্রসারণের ফলে মসজিদে নববী বিরাট আকার ধারণ করে। এর ফলে নামাযের বিভিন্ন স্থানের মোট ক্ষেত্রফল হয়েছে: (ক) মেঝে _ ৯৮,২৩৬ স্কোয়ার মিটার, (খ) ছাদ 5 ৬৭,০০০ স্কোয়ার মিটার এবং (গ) নামাযের জন্য মোট ক্ষেত্রফল ১,৫৬,৫৭৬ স্কোয়ার মিটার। মসজিদে নববীতে বাইরের কোর্টয়ার্ড ছাড়াও মোট ২,৭০,০০০ মুসল্লি এক সঙ্গে নামায আদায় করতে পারেন। আর মসজিদের চতুর্দিকে নামাযের জন্য উপযোগী খোলা যে কোরটইয়ার্ড আছে তার ক্ষেত্রফল হলো ২,৩৫,০০০ স্কোয়ার মিটার। সুতরাং যে কোন এক সময় মোট ৬,৯৮,০০০ মুসল্লি একসাথে নামায আদায় করতে পারেন । সরানো যায় এমন গম্বুজ: মসজিদের ছাদে মোট ২৭টি সরানো যায় বা খোলা যায় এমন গম্বুজ আছে। এগুলো খোলা কিংবা বন্ধ করার সময় কোন শব্দ হয় না। প্রতিটি গম্বুজ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এ গম্বুজগুলো অত্যন্ত সুন্দর এবং প্রতিটি ২.৫ কিলোগ্রাম স্বর্ণ দ্বারা কারুকার্য করা হয়েছে। ৯৮
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।