বাইতুন্লাহ্র মেহমান মসজিদে নববীর ভেতর দু'টি লাইব্রেরীও আছে। একজন লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম, অতীতে এসব পাঠাগারের একটিতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীলসহ কিছু এঁতিহাসিক বস্ত রক্ষিত ছিলো । কিন্তু মানুষের ভীষণ ভিড় হয় তাই এগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে। ছোট্ট এই লাইব্রেরীগুলোর ভেতর শুধুমাত্র আরবী বই-পুস্তক চোখে পড়লো । আমি যেটিতে ঢুকেছিলাম, সে লাইব্রেরী কক্ষের দরজার পাশে একটি বড় খাতা রাখা হয়েছে। এটিতে ভিজিটররা স্বাক্ষর করে থাকেন। আমি নিজেও একটি স্বাক্ষর করেছি। একনজরে মসজিদে নববী মসজিদে নববী সম্পর্কে উপযুক্ত তথ্যাদি ব্যক্তিগত চেষ্টায় উদ্ধার করেছি। এবার ইতিহাস গ্রন্থে প্রাপ্ত আরও কিছু তথ্য তুলে ধরছি। প্রয়োজনে সম্প্রসারণ ও মেরামতঃ হিজরী প্রথম সনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রথম নির্মিত হওয়ার পর এ যাবৎ মসজিদে নববী মোট ৯ বার সম্প্রসারণ ও মেরামত করা হয়েছে । যথা :- ১। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রথম সম্প্রসারণ: ৭ হিজরী । এ সময় মসজিদের দৈর্ঘ্য ১৫ মি. ও প্রস্থ ২০ মি. বর্ধিত করা হয়। মোট ক্ষেত্রফল দীড়ায় ৫০%৫০ _ ২,৫০০ স্কোয়ার মিটার । ২। খলীফা হযরত উমর ফারুক রাদিআল্লাহু আনু কর্তৃক দ্বিতীয় সম্প্রসারণ: ১৭ হিজরী । এ সময় উত্তর দিকে ৫ মি., দক্ষিণ দিকে ১৫ মি. এবং পশ্চিম দিকে ১০ মিটার বর্ধিত করা হয়। এছাড়া ছাদের উচ্চতাও ৫.৫ মিটার বাড়ানো হয়। তখন মসজিদের ক্ষেত্রফল দাড়ায় ৭৫%৬০ মিটার _ ৪,৫০০ স্কোয়ার মিটার । ৩। খলীফা হযরত উসমান ইবনে আফ্ফান রাদিআল্লাহু আনহু কর্তৃক তৃতীয় সম্প্রসারণ: ২৯ হিজরী । তিনি উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে ৫ মিটার করে বর্ধিত করেন। এর ফলে মসজিদের ক্ষেত্রফল হয় ৮৫*৬৫ _ ৫,৫২৫ স্কোয়ার মিটার । ৪। উমাইয়্যা খলীফা ওয়ালিদ কর্তৃক চতুর্থ সম্প্রসারণ: ৮৮ হিজরী । তখন মদীনা মুনাওয়ারার শাসনকর্তা ছিলেন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি । খলীফার নির্দেশে তিনি মসজিদকে পূর্ব ও পশ্চিম দিকে ১০ মিটার করে বর্ধিত করেন। €। আব্বাসী খলীফা মাহদী কর্তৃক পঞ্চম সম্প্রসারণ: ১৬১-১৬৫ হিজরী । এসময় খলীফার দূত আব্দুল্লাহ বিন আসিম বিন উমর বিন আব্দুল আজিজ দক্ষিণ দিকে সম্প্রসারণ করেন। ৯৭,
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।