Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহ্‌র মেহমান উলা বি কামালিহী......” লেখাটি অপর আরেকটি লেখার নীচে পড়ে গেছে। তবে লেখাটি ঠিক কোন্‌ জায়গায় আছে তা খুঁজে পাই নি। হুজরা শরীফের উত্তরে (রওজা মুবারকের পেছন দিকে) উচু দু'টি জায়গা আছে। এর প্রথমটি (হুজরা শরীফের উত্তরের দেওয়াল থেকে কিছুটা বাইর পর্যন্ত বিস্তৃত) হচ্ছে মিহরাবে তাহাজ্জুদের স্থান। তবে মিহরাবটি দেখা যায় না। কর্তৃপক্ষ তা একটি পিতলের কুরআন শরীফ রাখার কেবিনেট দিয়ে ঢেকে দিয়েছেন। এ স্থানের ঠিক উত্তরের উচু স্থানটি হচ্ছে আসহাবে সুফ্ফার অংশ । আসহাবে সুফ্ফার সাহাবীরা (রাদ্বিআল্লাহু আনহুম) এখানে বসেই জ্ঞানচর্চা করতেন। এরা পেয়ারে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহাব্বাতের একেকজন উজ্জ্বল নক্ষত্র স্বরূপ ছিলেন। বর্ণিত আছে, এরা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে থেকে জীবন কাটিয়েছেন। জ্ঞানান্বেষী এই সাহাবীরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত আদরেরও ছিলেন। তিনি তাদেরকে অত্যন্ত ভালোবাসতেন । নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইন্তিকালের পর এরা বিভিন্ন দেশে গিয়ে ইসলাম প্রচার করেছিলেন। ইসলামের জন্য তাদের অনেককে প্রাণও বিসর্জন করতে হয়েছিলো । বীরে মাউনা নামক স্থানে এই দলের ৭০ জন নির্দোষ জ্ঞানতাপসকে কাফিররা নৃশংসভাবে হত্যা করেছিলো । এ মর্মান্তিক ঘটনাটি সীরাতগ্রন্থে বর্ণিত হয়েছে। আসহাবে সুফ্ফার সাহাবীদের মধ্যে হযরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহুর মতো প্রখ্যাত সাহাবীও ছিলেন। সুফ্ফা-সংলগ্ন পূর্বদিকের দেওয়ালে একটি পুরনো বড় ফ্রেম চোখে পড়লো। ফ্রেমের ভেতর অনেককিছু আরবীতে লেখা আছে। একজন স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞেস করে জানতে পারলাম, এতে আসহাবে সুফ্ফার অনেক সাহাবীদের নাম লিখিত আছে। তবে এ ব্যাপারে চুড়ান্ত কোন প্রমাণ দেওয়া সম্ভব নয়। রওজা শরীফের উত্তরের দেওয়ালে একটি ছবিও দেখতে পেলাম। ছবিটিতে কাবা শরীফ ও মসজিদুল হারাম অঙ্কিত আছে, তবে কোনো মানুষ বা জীবজন্তর ছবি নেই । দেখতে পুরনো মনে হলো । বাস্তবে এ ছবিটি কোন্‌ আমলের কিংবা এখানে এটা অঞ্কিত থাকার কারণ কি তা আমি জানতে পারি নি। মসজিদে নববীর ভেতর রওজা শরীফের অদূরে দু'টি উনুক্ত জায়গা আছে। বর্তমানে জায়গা দু'টো ইলেকট্রিক ছাতা দ্বারা ঢাকা হয়। এই ছাতাগুলো যখন বন্ধ করা হয় তখন এগুলোকে সুন্দর পিলারের মতো দেখায়। একাধিকবার এগুলো খোলা ও বন্ধ হওয়ার দৃশ্য অবলোকন করেছি। এখন অনুরূপ ছাতা মসজিদের বাইরের চতুর্পাশবস্থ চত্তরে লাগানো হয়েছে। ৯৬

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।