Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহুর মেহমান খেসারত দিতে যেয়ে নিজেকে উক্ত স্তস্তের মধ্যে বেধে ফেললেন এবং বললেন, “আল্লাহ পাক আমার তাওবাহ কবুল না করা পর্যন্ত আমি এভাবেই থাকবো ।” দীর্ঘ ৭ দিন ও ৭ রাত এভাবে চলে গেল। হযরত আবু নুবাবাহ রাদিআল্লাহু আনহু খানাপিনা ছেড়ে আল্লাহর দরবারে কাদতে থাকেন। মাঝে-মধ্যে দুর্বলতা হেতু তিনি অজ্ঞান হয়ে পড়তেন। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যদি নিজেকে এভাবে না বেধে আমার কাছে এসে সুপারিশ করতেন তাহলে আমি তার জন্য আল্লাহর দরবারে দু'আ করতাম। কিন্তু এখন ব্যাপারটি একমাত্র আল্লাহর উপর ছেড়ে দিতে হবে । ৭ দিন পর ভোরে ওহী নাধিল হল। এসময় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত জননী হযরত উম্মে সালামা রাদ্বিআল্লাহু আনহার কক্ষে ছিলেন। তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বদন মুবারক হাস্যোজ্জ্বল দেখে প্রশ্ন করলেন, “ইয়া রাসুলাল্লাহ! কি ব্যাপার? আপনাকে বড় খুশি দেখছি যে।” তিনি জবাব দিলেন, “আবু লুবাবাহর তাওবাহ আল্লাহ পাক কবুল করেছেন ।” উম্মত জননী অনুরোধ করলেন, “তাহলে এই সুসংবাদটি কি আমি তাকে জানিয়ে দেব?” তিনি জবাব দিলেন, “এতে যদি তুমি আগ্রহী হয়ে থাকো তাহলে কেন দেবে না।” হযরত সালামা রাদ্বিআল্লাহু আনহা তখন কক্ষের বারান্দায় দাঁড়িয়ে বললেন, “হে আবু লুবাবাহ! তোমার চেষ্টা স্বার্থক হয়েছে, আল্লাহ পাক তোমার তাওবাহ কবুল করেছেন ।” উল্লেখ্য তখন পর্যন্ত পর্দার নির্দেশ আসে নি। এই সুসংবাদে অনেকে আবু লুবাবাহ রাদ্বিআল্লাহু আনহুর নিকটে যেয়ে তাকে মুবারকবাদ জানাতে লাগলেন এবং বন্ধনমুক্ত করতে চাইলেন। কিন্তু নিজেকে মুক্ত করতে তিনি অস্বীকৃতি জানিয়ে বললেন, “যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে আমাকে মুক্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই থাকবো ।” সুতরাং পেয়ারে নবীজী সাল্লাল্লাহু বন্ধনমুক্ত করলেন। ৪. উত্তনে সারীর (বিছানা স্তস্ত): এটা হযরত আবু লুবাবাহ (রাদিআল্লাহু আনহু) স্তন্তের ঠিক পূর্বে রওজা শরীফের দেওয়াল সংলগ্ন স্থানে অবস্থিত। এই পিলারের গায়ে লিখিত আছে, 7১৮. হ। 2. ০১৯ । এখানে নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ পালনকালে বিছানা বিছিয়ে ঘুমোতেন। €. উত্তনে হারিস (পাহারাদার স্তস্ত): এটা উত্তনে সারীর থেকে সোজা উত্তরে রওজা শরীফের বর্তমান পশ্চিম দেওয়াল সংলগ্ন স্থানে অবস্থিত। এর গায়ে লিখিত আছে, ০০৬ ৯৪

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।