বাইতুল্সাহ্র মেহমান ৭. উম্মে হানী মসজিদুল হারামের ভেতর বায়তুল্লাহর রুকনে ইয়ামানী বরাবর একটি জায়গা আছে। এ জায়গাটি ছিলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফু উম্মে হানী রাদ্বিআল্লাহু আনহার বাড়ি। কোনো কোনো রিওয়ায়েত থেকে জানা যায়, আল্লাহ্র হাবীব যে রাতে মিরাজে গমন করেন সে রাত্রে তিনি এই বাড়িতে নিদ্রামগ্ন ছিলেন। গভীর নিশিতে হযরত জ্বাঈল (আঃ) বুরাকসহ এ বাড়ির দরজায় এসে কড়া নাড়েন। রাসূল সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। জিবরাঈল (আঃ) বললেন, “হে আল্লাহ্র হাবীব! আল্লাহ্ পাক আপনাকে তার দরবারে আমন্ত্রণ জানিয়েছেন। আজ রাত আপনি জেরুজালেমের বায়তুল করবেন।” এরপর শুরু হলো মিরাজের অপূর্ব ভ্রমণ । বর্তমানে মসজিদুল হারামের ভেতর এই বাড়িটি ঢুকে গেছে। এর আলাদা কোন চিহ্ন নেই। তবে এখানে একটি পিলার আছে যার গঠন অন্যান্য সকল পিলার থেকে স্বতন্ত্র । অনেকের মতে এই পিলারেই বুরাককে বেঁধে রাখা হয়েছিল বা বুরাক এখানেই দাড়ানো ছিল। এছাড়া জায়গাটি কিছু উচু যা উম্মে হানীর পরিচিতি বহন করে । অনেকেই এখানে বসে আল্লাহ্র ইবাদত করেন । ৮৯
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।