Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান ওয়াসাল্লাম শুধু মানবজাতির জন্যই নবী ছিলেন না, তিনি জ্বিন জাতিরও নবী । জিন জাতির মধ্যে যারা মুসলমান তাদেরকে জ্বিন মু'মিন বলা হয়। অনেকের মতে এরাও হজ্জবত পালন করে থাকেন । যদিও আমরা কেউ তাদেরকে দেখতে পাই না। মসজিদে জিন জান্নাতুল মা'লা থেকে বেশি দূরে নয়। ৬. নবীজী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্নামের জন্স্থান ঈসায়ী সন মুতাবিক আজ থেকে ১৪৪২ বছর পূর্বে এক শুভ-মৃহূর্তে রাহমাতুল্লিল আলামীন, সায়্যিদুল মুরসালীন, খাতামান্নাবিয়্যিন জনাব মুহাম্মাদ মুস্ত ফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম মা আমিনার কোলে জন্গ্রহণ করেন। যে ঘরটিতে ৫৭০ খিস্টাব্দে বিশ্বজগতের আশীর্বাদ আত্মপ্রকাশ করেন সে ঘরটির স্থান এখনও চিহিতি আছে। তবে বর্তমানে এখানে একটি পাকা বাড়ি নির্মিত হয়েছে। বাড়িটি মসজিদুল হারাম থেকে কাছেই । বাড়ির ভেতর এখন আর তেমন কিছু নেই। আমাদের কাফেলার প্রধান জনাব কারী উবায়দুল্লাহ্‌ সাহেব জানালেন, মক্কাস্থ গভর্ণর এ বাড়িটি বরকতের জন্য নিজের অফিস হিসেবে ব্যবহার করেন । বাড়ির ভেতর কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে জানা গেছে ভেতরে একটি লাইবেরী আছে। দরজাটি সবসময় বন্ধ থাকে। কিন্তু অনেকেই দরজায় চুমো দেন এবং বাড়ির সামনে দাড়িয়ে দরূদ ও না'তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। কেউ কেউ এখানে দাড়িয়ে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইশৃকে ক্রন্দনও করে থাকেন। সৌদি কর্তৃপক্ষের মতে এখানেও কোন ইবাদত করা জায়েয নেই। সুতরাং কাউকে নামায পড়তে দেখলেই তারা তাড়িয়ে দেন। এই ঘরটির নিকটেই আবু তালিব উপত্যকা ছিল যেখানে হুযুর সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তিন বছর তার গোত্রসহ সমাজচ্যুত অবস্থায় অত্যন্ত দুঃখ-কষ্টের মধ্যে কালাতিপাত করেছিলেন। বর্তমান লাইব্রেরী বিন্ডিংটি ১৯৫০ সালে শেখ আব্বাস কাতান নির্মাণ করেন । এর পূর্বে আব্বাসী খলীফা হারুন-উর- রশীদ এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন । ৮৮

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।