Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্নাহ্‌র মেহমান আবদুল্লাহ ইবনে জুবায়ির রাদিআল্লাহু আনহু এবং তার মাতা হযরত আসমা বিনতে আবু বকর রাদ্বিআল্লাহু আনহার কবরও এই মুবারক স্থানে অবস্থিত । চোখে পড়লো খাদিজা রাদ্বিআল্লাহু আনহার কবরের অনতিদুরে একটি লোক বসে আছেন। তিনি হয়তো কোন স্থানীয় ব্যক্তি হবেন। যা হোক, এখানে দাড়িয়ে কবর জিয়ারতের সময় পেয়ারে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্ত্রী খাদিজা রাদিআল্লাহু আনহার ত্যাগের কথা স্মরণ হলো। তিনিই নবীজীকে (সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দীর্ঘ ২৫ বছর দেখাশোনা করেছিলেন । নবীজীও (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে এতো ভালোবাসতেন যে, তিনি জীবিত থাকাবস্থায় আর দ্বিতীয় কোন বিবাহ করেন নি। এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে ১৫ বছরের বড় এবং অত্যন্ত ধনীও ছিলেন । ইসলামের জন্য তিনি সবকিছু বিলিয়ে দেন। হযরত খাদিজা রাদিআল্লাহু আনহার অপর গৌরব হচ্ছে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। এটা নারীজাতির জন্যও গৌরবের বিষয় বৈকি। ধন্য বিবি খাদিজা রাদ্ধিআল্লাহু আনহা, ধন্য আপনার জীবন! মনে মনে এই মহিয়সী নারীর জন্য আল্লাহ্‌র দরবারে প্রাণখুলে দু'আ করলাম। এছাড়া এখানে সমাহিত আছেন অনেক সাহাবায়ে কিরাম, মাশাইখ, ওলিআল্লাহ্‌, উলামা, প্রসিদ্ধ ব্যক্তিত্ব ও সাধারণ মুসলমান। আমাদের জানামতে চিশতিয়া-সাবিরিয়া তরীকার কয়েকজন মাশাইখও এই কবরস্থানে সমাহিত আছেন। এরা হলেন হযরত ফুজাইল ইবনে আয়াজ, হযরত উসমান হারুনী, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী এবং আমাদের বাংলাদেশের হযরত আবদুল হক শায়খে গাজিনগরী রাহমাতুল্লাহি আলাইহিম। জান্নাতুল মা'লায় এখনও মুসলমানদের কবর হয়ে থাকে। বিরাট এলাকাজুড়ে স্থাপিত এই কবরস্থানে অসংখ্য কবর চোখে পড়লো । ৫. মসজিদে জ্বিন মক্কা শহরে মসজিদে জ্বিন নামক একটি ছোট্ট মসজিদ আছে। বর্তমানে পুরনো কোন মসজিদের নিদর্শন এখানে চোখে পড়ে নি। এখন এ জায়গায় আধুনিক একটি মসজিদ নির্মিত হয়েছে। এই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল জ্বিনকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন । পবিত্র কুরআন শরীফের সুরা জনে এ ব্যাপারে বর্ণনা আছে। মূলতঃ এ ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ৮৭

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।