Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহুর মেহমান খালাকৃ ...”। এই গুহায়ই পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুবৃওয়াত লাভ করেন । জাবালে সুরের মতো এই পাহাড়ও বেশ উচু । এতে আরোহণ করতে অন্তত দেড় ঘণ্টা সময় লাগে । অনেকেই এই পাহাড়ে আরোহণ করছেন দেখতে পেলাম । আমাদের কাফেলার কেউ আরোহণ করেন নি। এখানে দাড়িয়ে একটি জিনিস ভাবতে লাগলাম। কিছু বর্ণনায় জানা যায়, বিবি খাদিজা রাদ্বিআল্লাহু আনহা কোন কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পানাহার নিয়ে পাহাড়ে আরোহণ করতেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুবুওয়াত প্রাপ্তির সময় এই মহিয়সী মহিলার বয়স ছিলো অন্তত ৫৫ বছর। সুতরাং প্রৌট়া একজন মহিলা হয়ে তিনি নিশ্চয়ই অত্যন্ত কষ্ট সহ্য করে এই পাহাড়ে আরোহণ করেছেন। আমার মনে হয় এ যুগে এরূপ বয়স্কা খুব অল্প মহিলা এ পাহাড়ে আরোহণের সাহস করতে পারবেন। হেরা গুহাটি হলো পাহাড়ের একেবারে শৃঙ্গে, সুতরাং সমগ্ৰ পাহাড়টিই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদ্বিআল্লাহু আনহা আরোহণ করতেন। এখানেও ইসলামের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গিনীর ত্যাগের জ্বলন্ত নিদর্শন সহজেই অনুমেয় । জাবালে নূর সম্পর্কে কিছু তথ্যঃ সাগর লেবেল থেকে উচ্চতা, ৬২১ মি. গ্রাউন্ড লেবেল থেকে উচ্চতা, ২৮১ মি. ৷ গারে হেরার প্রবেশ পথের প্রশস্ততা মাত্র ৬০ সে.মি.। এর দৈর্ঘ্য হচ্ছে ৩ মি. ও উচ্চতায় ২ মি. গুহার ভেতর দু"ব্যক্তি একত্রে দাড়িয়ে ও একজন বসে নামায আদায় করতে পারেন । ৪. জান্নাতুল মালা মসজিদুল হারামের নিকট থেকে এই বিখ্যাত কবরস্থানে যেতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে । আমরা সকলে পায়ে হেটেই সেখানে পৌছলাম। এই কবরস্থানেই হুজুর সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদ্বিআল্লাহু আনহা এর মাজার শরীফ অবস্থিত। পাশেই টিলার উপর তার বাড়ি ছিলো। দূর থেকে আমরা জিয়ারত করলাম। এই কবরস্থানে আরো অনেক সাহাবায়ে কিরাম রাদ্বিআল্লাহু আনহুম সমাহিত আছেন। হযরত ৮৬

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।