Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহুর মেহমান অনেক মানুষ উপরের দিকে আরোহণ করছেন । কিছুক্ষণ পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম এবং মনে পড়লো সেদিনের বিপদের কথা । হায়! পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তরে কতো কষ্ট সহ্য করেছেন, কতো বিপদের সম্মুখীন হয়েছেন। এই পাহাড় এবং এর শুঙ্গের গুহাটি সেই ত্যাগের জ্বলত্ত সাক্ষ্য আজো বহন করে যাচ্ছে। সূর পাহাড় সম্পর্কে আরো কিছু তথ্যঃ মসজিদুল হারাম থেকে ৪ কি.মি. দক্ষিণে সুর পাহাড় অবস্থিত। সাগর লেবেল থেকে এর উচ্চতা ৮৫৮ মি. এবং ভূতল (গ্রাউন্ড লেবেল) থেকে উচ্চতা ৪৫৮ মি.। পাহাড়ের চুড়ায় গুহাটি অবস্থিত। এর অভ্যন্তরীণ উচ্চতা হচ্ছে ১.২৫ মি., প্রস্থ ৩.৫ মি. ও দের্ঘ্য ৩.৫ মি.। গুহার মধ্যে দু”টি প্রবেশ পথ আছে। এর একটি পশ্চিম দিকে । ছোট্ট এই প্রবেশ পথ দিয়ে ঢুকতে যেয়ে মাটিতে শোতে হয়। নির্ভরযোগ্য সূত্র মতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু এ পথ দিয়েই গুহায় প্রবেশ করেছিলেন। বাস্তবে সে যুগে এটাই ছিল একমাত্র প্রবেশ পথ। পূর্ব দিকে আরেকটি প্রবেশ পথ আছে। এটা পরবর্তীতে পর্যটকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এর উচ্চতা ৩.৫ মি. ২. আরাফাতের ময়দান ও জাবালে রাহমাত হজ্জের দিন আরাফাতের ময়দান, মসজিদে নামিরা এবং জাবালে রাহমাত প্রভৃতি সুষ্ঠভাবে দেখার সুযোগ হয়নি। এবার এখানে এসে জাবালে রাহমাতে আরোহণ করে আরাফাতের বিশাল ময়দানটি ভালো করে দেখতে পেলাম । হজ্জের দিন এই ময়দানে দু” টুকরো শ্বেত বস্ত্রে আবৃত লাখ লাখ মানুষের সমাগম হয়েছিলো । এখানেই হাজীরা সারাদিন আল্লাহ্র দরবারে মাগফিরাত কামনা করেছেন। এখান থেকে সূর্যাস্তের পর বিদায় হয়েছেন নিষ্পাপ শিশুর মতো হয়ে। আরাফাতের ময়দানের আয়তনে মনে হলো এখানে অন্তত কোটি মানুষের সংকুলান অনায়াসেই হবে । ময়দানটি পাহাড়-পর্বতে বেষ্টিত। রৌদ্বের তাপে খা- খা করছে। এই ময়দানই কিয়ামতের মাঠের নমুনা। অনেক নির্ভরযোগ্য সুত্র থেকে জানা যায়, এখানেই কিয়ামত ঘটবে । আমরা জাবালে রাহমাত নামক ছোট্ট টিলাটির উপর আরোহণ করে সেখানে স্থাপিত সাদা পিলারটির নিকটে গিয়ে দীড়ালাম। পিলারের চতুর্দিকে কতটুকু জায়গা পাকা করা । তবে সৌদি পুলিশ ওখানে কাউকে উঠতে দেয় নি। কেউ ৮৪

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।