Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

পরিচ্ছেদ ৬ মক্কা শহরের বিভিন্ন এতিহাসিক জায়গা হিজরতের পূর্ব পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে নুবুওয়াত-প্রাপ্তির পর দীর্ঘ ১০ বছর কাটিয়েছিলেন। এখানে ইসলামের ইতিহাসের অনেক নিদর্শন এখনও বিদ্যমান। হজ্জের সফরে অনেক হাজীরাই হজ্জের পর মক্কা শহরে কিছুদিনের জন্য অবস্থান করে থাকেন। এ সুযোগে মক্কা শহরের বিভিন্ন এতিহাসিক স্থান পরিদর্শন করা যায়। আমাদের কাফেলার সবাই মদীনার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রাক্কালে মন্বাস্থ ৭টি ভিন্ন জায়গায় জিয়ারতে যাই। নিয়ে এসব স্থানের পূর্ণ বিবরণ তুলে ধরছি। ১. জাবালে সূর এই পাহাড়ের উপর “গারে সূর” গুহা অবস্থিত। পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় স্বীয় বন্ধু ও সাহাবী হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু-কে সঙ্গে নিয়ে কুরাইশ কাফিরদের আক্রমণ থেকে বাচার জন্য এ গুহায় তিনদিন পর্যন্ত আত্মগৌপন করেন। গুহার ভেতর ঢোকার পরই একটি মাকড়শা এর মুখে প্রকাণ্ড এক জাল বুনে । এছাড়া একজোড়া কবুতর বাসা বেধে বাচ্চা জন্ম দেয়। কাফিররা এক পর্যায়ে এই গুহার একেবারে নিকটবর্তী হলো। ভেতর থেকে তাদের পদধ্বনি শোনা যাচ্ছিল। এসময় আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু আতঙ্কিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! ওরা তো একেবারে কাছে এসে গেছে। তারা সংখ্যায় অনেক, আমরা মাত্র দু জন । আবু বকর! আমরা দু'জন নই, তিন জন। মনে রেখো আল্লাহ্‌ পাক আমাদের সাথী”। এরপর কবুতরের বাসা এবং মাকড়শার জাল দেখে কাফিররা বলাবলি করতে লাগলো, “এ গুহার ভেতর কোন মানুষ প্রবেশ করতে পারে না।” এই বলে তারা চলে গেল। সুবহানাল্লাহ! আন্নাহ্‌ তার প্রিয় হাবীবকে সামান্য একটি মাকড়শার জাল ও কবৃতরের নীড় দ্বারা রক্ষা করলেন । গারে সুরে আরোহণ করতে অন্তত ২ ঘণ্টা সময় লাগে । বেশ উচু এই পাহাড়ে অনেকেই আরোহণ করতে অপারগ । তবে আমাদের চোখে পড়লো ৮৩

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।