Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্লাহ্‌র মেহমান ইয়েমনীর মধ্যস্থিত দেওয়ালের প্রস্থ ১২.১১ মি. এবং রুকনে ইয়েমনী ও রুকনে হাজারে আসওয়াদের মধ্যস্থিত দেওয়ালের প্রস্থ হলো ১১.৫২ মি.। কাবা শরীফের অভ্যন্তরে তিনটি পিলার, উপরে ছাদে ওঠার একটি সিঁড়ি কক্ষ আছে যার প্রবেশ পথকে বলে বাবৃত-তাওবাহ। দর্জী: কাবা শরীফের দরজা সম্পর্কে জানা যায়, এটার মধ্যে মোট ২৮০ কিলোগ্াম স্বর্ণ আছে। দরজার মধ্যে দু”টি পার্ট আছে এর একেকটির উচ্চতা ৩.১ মি.) প্রস্থ ১.৯ মি. ঘনত্ব ৫০ সে.মি., মাতাফ বা তাওয়াফের স্থান থেকে দরজা ২.২৫ মি. উপরে স্থাপিত। কাবা শরীফের কালো গিলাফ সম্পর্কে কিছু তথ্যঃ এটা তৈরির জন্য আলাদা একটি ফেব্টুরী আছে। প্রত্যেক বছর ৯ জিলহাজ (উকুফে আরাফাতের দিন) নতুন গিলাফ পরানো হয়। গিলাফের আয়তন ৪ উচ্চতা ১৪ মি., ব্যবহৃত সিক্কের পরিমাণ ৬৭০ কিলোগ্রাম, গিলাফের মোট ক্ষেত্রফল ৬৫৮ মিটার স্কোয়ার । হযরত ইসমাঈল (আঃ) কাবা শরীফকে সর্বপ্রথম গিলাফ দ্বারা আবৃত করেছিলেন । সাফা-মারওয়াঃ কাবা শরীফ থেকে সাফা পাহাড়ের দূরত্ব ১৩০ মি. এবং মারওয়ার দূরত্ব ৩০০ মি., এক পাহাড় থেকে ওপর পাহাড়ের দূরত্ব ৩৯৪.৫ মি., মাস'আ বা দৌড়ের জায়গার মোট প্রস্থ ২০ মিটার । মসজিদুল হারামে মোট চারটি ফ্লোর আছে। ১. বেইসমেন্ট, ২. গ্রাউন্ড ফ্লোর, ৩, প্রথম তলা, ৪. ছাদ। এই চার ফ্লোরে সর্বমোট ৭ লক্ষাধিক মানুষ এক সঙ্গে নামা আদায় করতে পারেন যার মোট ক্ষেত্রফল ২,৮০,০০০ মিটার স্কোয়ার । এই চার ফ্লোর ছাড়াও মসজিদের চতুর্দিকে বিরাট কোটহিয়ার্ড বা মার্বেল পাথরের উঠোন আছে যার ক্ষেত্রফল ৩,২২,০০০ মিটার স্কোয়ার । রাস্তাঘাট ছাড়াও একই সঙ্গে মোট সোয়া নয় লক্ষাধিক মানুষ নামায পড়তে সক্ষম । বেশি ভিড়ের সময় মুসল্পিদের মোট সংখ্যা ১৫ থেকে ২০ লক্ষে গিয়ে পৌঁছে। মসজিদুল হারামে মোট ৯টি উচু মিনার আছে। এগুলো সম্পর্কে আরো তথ্য ঃ প্রতিটির উচ্চতা ৮৯ মি., গম্বজের ব্যাস ৭.৩৩ মি., উপরে স্থাপিত অর্ধ-চন্দ্ের প্রস্থ ৫.৮২ মি.। প্রত্যেক মিনারের মধ্যে দু'টি বেলকোনি আছে। নীচের চতুর্ভুজ আকৃতির ফাউন্ডেশনের মাপ হলো ৩২.৩৫ মি. প্রতিটি সাইড | ৮২

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।