বাইতুল্লাহ্র মেহমান ২। নাখলা, কাবা শরীফ থেকে দূরত্ব ৪ ১৩ কি.মি. | এই স্থানে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে অবস্থান করেছিলেন । তার সাথে ছিলেন হযরত জায়েদ রাদ্বিআল্লাহু আনহু। ৩। আযাতু লাবান (উক্াইশিয়া), কাবা শরীফ থেকে দূরতৃ £ ১৬ কি.মি. । এই স্থানে বনী খুজাআদের বাসস্থান ছিল। হুদাইবিয়ার সন্ধির পর কুরাইশদের প্ররোচনায় বনী বকর এদেরকে হামলা করে। এতে সন্ধির শর্ত ভঙ্গ হয়, কারণ বনী খুজাআ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিত্র গোষ্ঠি ছিল। ৪। যি*রানাহ, কাবা শরীফ থেকে দূরত্ব 8 ২২ কি.মি. | এই স্থানের নাম একজন মহিলার নামানুসারে করা হয়েছে। বনী তামীম গোত্রের এই মহিলার পূর্ণ নাম ছিল রীতা যি'রানাহ। পবিত্র কুরআন শরীফের একটি আয়াতে অপ্রকৃতিস্থ এই মহিলা সম্পর্কে বলা হয়েছে, “তোমরা হয়ো না এ উন্মাদিনী নারীর মতো, যে তার সুতা মজবুত করে পাকানোর পর তার পাক খুলে টুকরো টুকরো করে ছিড়ে ফেলে! ... ..এসুরা নাহল £ ৯১]। উল্লেখ্য এই মহিলা সারা দিন সূতা দ্বারা কাপড় বুনতো এবং পরে তা আবার ছিড়ে টুকরো টুকরো করে দিত। পবিত্র কুরআন শরীফে এই মহিলার উপমা বর্ণিত হওয়ায় সে এবং এই স্থানটি পরবর্তীতে প্রসিদ্ধি লাভ করে। ৫। হুদাইবিয়া, কাবা শরীফ থেকে দূরত্ব 8 ২২ কি.মি. | এখানে এঁতিহাসিক দুটি ঘটনা ঘটেছিল। এর প্রথমটি হলো বাইআতে রিদওয়ান (৬ হিজরী)। আর দ্বিতীয়টি প্রখ্যাত হুদাইবিয়ার সন্ধি । কাবা শরীফঃ কুরআন শরীফে কাবা শরীফকে কাবা, বাইতুল হারাম, বাইতুল্লাহ্ বাইতুল আতিক ও কিবলা নামে সম্বোধন করা হয়েছে। মোট ১২ বার কাবা শরীফের নির্মাণ, মেরামত, পুনঃনির্মাণের কাজ হয়েছে ঃ ১। ফিরিশতাদের দ্বারা তৈরি, ২। হযরত আদম (আঃ) কর্তৃক মেরামত, ৩। হযরত শীস (আঃ) কর্তৃক মেরামত, ৪ । হযরত ইব্রাহীম (আঃ) ও তার পুত্র হযরত ইসমাঈল (আঃ) কর্তৃক পুনষ্নির্মাণ, ৫ । আমালিকা নামক এক জাতি দ্বারা মেরামত, ৬। জুহরুম গোত্র দ্বারা মেরামত, ৭। কুসাই বিন ক্লাব কর্তৃক মেরামত, ৮। কুরাইশদের দ্বারা সংস্কার, ৯। হযরত আবুল্লাহ ইবনে জুবায়ের রাদ্বিআল্লাহু আনহু কর্তৃক পুনঃনির্মাণ, ১০। হাজ্জাজ ইবনে ইউসুফ কর্তৃক মেরামত, ১১। তুর্কি সুলতান মুরাদ দ্বারা সংস্কার কাজ এবং ১২। মরহুম বাদশাহ ফাহাদ কর্তৃক মেরামত। উচ্চতা: কাবা শরীফের উচ্চতা ১৪ মি., মুলতাযাম বা দরজার দিকের দেওয়ালের প্রস্থ ১২.৮৪ মি., হাতীমের দিকের দেওয়ালের প্রস্থ ১১.২৮ মি. হাতিম ও রুকনে ৮১
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।