বাইতুল্সাহুর মেহমান -“জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, তা সফল হয়”। (তাবারানী, আখবারে মাককা) এছাড়া পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এ পানি বরকতময়, এটা হচ্ছে উত্তম খাদ্য এবং রোগ-ব্যাধির নিরাময়” । (তাবারানী, আখবারে মাক্কা) “আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত, অধিক হারে জমজমের পানি পান করলে মুনাফিকী থেকে রক্ষা পাওয়া যায়।” (আখবারে মাক্কা) এ পানি দ্বারাই মিরাজে যাত্রার প্রক্কালে ফিরিশতারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীনা মুবারক ধৌত করেছিলেন । এ ব্যাপারটি সহীহ বুখারীসহ বিভিন্ন হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে। জমজমের পানি দিয়ে ওজু করা ও মাথা এবং মুখমণ্ডল ধৌত করা যায়। তবে গোসল করা উচিত নয় বলে অনেকে বলেছেন। বর্ণিত আছে, জমজমের পানি একটি বেহেশতের নহর থেকে প্রবাহিত হচ্ছে । তিন দিক থেকে এ পানি এসে জমজম কৃপে মিলিত হয়েছে। প্রথমতঃ বাইতুক্লাহর নিচ থেকে হাজারে আসওয়াদ হয়ে। দ্বিতীয়তঃ সাফা পাহাড় থেকে। তৃতীয়তঃ মারওয়া পাহাড় থেকে পানি এসে জমা হয়। অপর এক তথ্য থেকে জানা যায়, কাবা ঘরের নীচে বড় বড় পাথরের মধ্য দিয়ে সাতটি ঝরনা প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। জমজমের পানি কখনও শেষ হবে না। হযরত ইব্রাহীম আলাইহিস-সালামের আমল থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ এ পানি ব্যবহার ও পান করে আসছেন। এ বছরই প্রায় ৩০ লক্ষ মানুষ এ পানি প্রত্যহ পান করেছেন এবং বাড়ি ফেরার সময় বড় বড় কৌটা ভরে সাথে নিয়ে গেছেন। এ পানির শেষ নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এরূপ পানি আর কোথাও দেখি নি। এ পানি সম্পূর্ণ বিশুদ্ধ। পেট পুরে পান করার পরও প্রন্্াবের প্রয়োজন দেখা দেয় না। প্রচণ্ড খিদে পেলে এ পানি পান করলে তা মিটে যায়। এছাড়া শরীরের দুর্বলতাও দূর হয়। অনেক রোগী এ পানির বরকতে আরোগ্য লাভ করেছেন বলে জানা যায়। জমজম কৃপ সম্পর্কে আরো কিছু তথ্য মুতাফ থেকে কূপের মুখ ১.৫৬ মি. নীচে, মুখ থেকে কূপের মোট গভীরতা ৩০ মি., মুখ থেকে পানির দূরত্ব ৪ মি. নীচে, মুখ থেকে ঝরনার দূরত্ব ১৩ মি. । কূপের তলদেশ ৭৮
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।