বাইতুল্সাহুর মেহমান পাথরটিতে চুমু দিয়েছেন। দূর থেকে পাথরটি দেখা যায় না, তবে কাছে গেলে পাথরটির সাদা অংশটুকু দেখা যায়। হাজারে আসওয়াদে চুমু র জন্য সর্বদাই প্রচণ্ড ভিড় থাকে। এ কারণে ইচ্ছা থাকা সত্তেও অনেকেই চুমু দিতে পারেন না। আমাদের কাফেলার মোট ৩৭ জনের মধ্যে অধিকাংশই ছিলেন পুরুষ। এদের অনেকেই চেষ্টা করেছেন পাথরে চুমু দিতে । দু'একজন মহিলাও চেষ্টা করেছেন । কিন্তু মাত্র চারজন পুরুষ চুমু খেতে সমর্থ হন। কাবা শরীফের চতুর্দিকের বড় চত্বুরটি (যাকে মুতাফ বা তাওয়াফের স্থান বলে) যেসব মার্বেল পাথর দ্বারা নির্মিত হয়েছে তা অত্যন্ত শীতল থাকে। প্রচণ্ড রৌদ্রের তাপেও তা উত্তপ্ত হয় না। এছাড়া কিছুক্ষণ পর পরই উপর থেকে ঠাণ্ডা বাতাস বইতে থাকে। এতে তাওয়াফকারীদের ঘর্মাক্ত শরীর শীতল হয়ে যায়। অনেকে বলেছেন, এ বায়ু আল্লাহ্র খাস রাহমাত। পবিত্র বাইতুন্লাহ শরীফের নিকটে এভাবে রাহমাতের বারিধারা পতিত হওয়াটা অবশ্যই স্বাভাবিক। এতে আশ্চর্য হওয়ার কোন কারণ নেই। এখানে হয়েছি, তার অনুগ্রহের কৃতজ্ঞতায় চোখ দু'টো অশ্রুসিক্ত হয়েছে। আর এ অবস্থা শুধু আমার বেলাই হয়েছে তা মোটেই নয়। প্রায় সবাই এ অনুভূতির অভিজ্ঞতা অর্জন করে থাকেন। মাকামে ইবরাহীম বরাবর কিছুটা ডানে পবিত্র জমজম কুপটি অবস্থিত। তাওয়াফ শেষে হাজীরা এ কূপের নিকট গিয়ে বরকতময় পবিত্র পানি পান করে থাকেন। বাস্তবে কুপটি বর্তমানে কাবা চত্বরের নীচে (আত্তার গ্রাউণ্ডে) অবস্থিত। একটি সিড়ি বেয়ে নীচে নেমে কুপটি দেখা যায় (বর্তমানে এটা আর দেখা যায় না)। এ থেকে প্রাপ্ত পানি মেশিন দ্বারা পাম্প করে তুলে পাশেই পানির অনেকগুলো ট্যাপের মধ্যে সরবরাহ করা হচ্ছে। ট্যাপে টিপ দিয়ে মুখ লাগিয়ে কিংবা গ্রাসে নিয়েও পানি পান করা যায়। নিয়ম হলো কাবা ঘরের দিকে মুখ করে দাড়িয়ে এ পানি পান করা। অনেককে এখানে দু' রাকআ'ত নামাজ পড়তেও দেখেছি। জমজমের পানির মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লান্নানু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিক হাদীস আছে। এক হাদীসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: -“পৃথবীর বুকে উত্তম পানি হলো জমজমের পানি” । (মুসান্নাফে আবদুর রাজ্জাক) অপর এক হাদীসে আছে: ৭৭
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।