Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান উপর দীড়িয়েই ইবাহীম আলাইহিস-সালাম কাবা ঘর পুনগ্ননির্মাণের কাজ করেছিলেন। তাওয়াফ শেষে (সাত চক্কর পূর্ণ করে) সম্ভব হলে এই মাকামে ইব্রাহীমের পেছনে দু রাকআ'ত তাওয়াফে ওয়াজিব নামায আদায় করতে হয়। অবশ্য মসজিদুল হারামের যে কোন স্থানে নামায পড়া যাবে। মাকামে ইবাহীম পার হয়ে পরবর্তী উত্তর-পূর্ব যে কোণটি আসে এর নাম হলো 'রুকনে ইরাকী'। এ কোণ থেকে পরবর্তী কোণ পর্যন্ত দেওয়াল-ঘেরা একটি অর্ধ-বৃত্তাকার জায়গা আছে। এটাকে হাতীম বলা হয়। এর অপর নাম হলো হিজরে ইসমাঈল আলাইহিস-সালাম। হাতীম কোনো এক সময় বাইতুক্লাহর মধ্যেই সংযুক্ত ছিলো । সুতরাং হাতীম হচ্ছে কাবা ঘরের একটি অংশ । এ কারণেই হাতীমের ভেতর নফল নামায আদায় করার মধ্যে অত্যন্ত বেশি সওয়াব হয়। হাতীমের ভেতর দিয়ে তাওয়াফ করা জায়েয নয়। বর্তমানে এখানে পাহারারত পুলিশ আছে। এদের কাজ হলো তাওয়াফকারীদের হাতীমের ভেতর প্রবেশ করা থেকে বিরত এবং শৃংখলা বজায় রাখা । তবে হাতীমের ভেতর মাকরুহ ওয়াক্ত ছাড়া অন্য যে কোন সময় প্রবেশ করে নামায আদায় করা সবার জন্য একান্ত করণীয়। বেশ ভিড় থাকে, তথাপি নিয়ত খালিস ও একটু ধৈর্যশীল হলে সুযোগ পাওয়া যায়। হাতীমের ভেতর অপর একটি বরকতময় স্থান আছে। কাবা শরীফের ছাদে পতিত বৃষ্টির পানি সোনার তৈরি একটি চোঙ্গার মাধ্যমে নীচে এসে পড়ে। সোনার তৈরি এ চোঙ্গাটির নাম হলো “মিজাবে রাহমাত' ৷ মিজাবে রাহমাতের পানি পান করা অত্যন্ত বরকতময়। কথিত আছে এ পানি পান করলে অনেক কঠিন রোগ থেকেও আরোগ্য লাভ করা যায়। তবে যেহেতু মন্কী শরীফে বৃষ্টি খুব অল্প হয়, তাই মিজাবে রাহমাতের পানি পান অত্যল্প লোকের ভাগ্যে জুটে। এ বছর হজ্জের শেষ দিবসে হঠাৎ বৃষ্টি শুরু হলো। সুতরাং অনেকে মিজাবে রাহমাতের পানি পান করে ও তা শরীরে লাগিয়ে ধন্য হয়েছেন। এবার অন্তত একজন কঠিন রোগী মিজাবে রাহমাতের পানিতে গড়াগড়ি ও এটা পান করে আরোগ্য লাভ করেছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। হাতীমের অপরপ্রান্তে পরবর্তী কোণটির নাম হলো “রুকনে শামী” । এটা কাবা ঘরের উত্তর-পশ্চিম কোণ । এর পরের দক্ষিণ-পশ্চিম কোণটি হলো “রুকনে ইয়েমনী' ৷ এ কোণে বেহেশতের একটি পাথর আছে। তাওয়াফকারীরা এটাকে ইশারা করে থাকেন । অনেকে চুমুও দেন। এক হাদীস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ৭৬

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।